ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর


৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর

অভিমান করে আত্মগোপনে ছিলেন জবেদ আলী। প্রায় চার যুগ পর তিনি ফিরে এলেন বাড়িতে। এত বছর পর যখন আপনজনকে দেখে পরিবারের সদস্যরা জড়িয়ে কাঁদলেন, তখন স্ত্রীর বাধা দেখা দেয়। এতটা বছর স্ত্রী-সন্তান ফেলে রাখা মানুষটির প্রতি রাগ-অভিমানে ক্ষোভ প্রকাশ করেন স্ত্রী। স্বামী হিসেবে তাকে মেনে নিতে আপত্তি জানিয়েছেন স্ত্রী। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামে সমস্ত ঘটনা ঘটে।

সোমবার (১ জুন) বিকেলে তিনি বাড়িতে ফিরে আসেন।

এ বিষয়ে জানা গেছে, বামুন্দী গ্রামের বাসিন্দা জবেদ আলী (৬৬) ১৯৮৮ সালে স্ত্রী এবং চার বছরের সন্তানকে রেখে বাড়ি ছেড়ে চলে যান। ৩৮ বছর পর তাকে এলাকায় দেখা যায়নি। কেউ বলেছেন তিনি মারা গেছেন, আবার কেউ বলেছেন তিনি দ্বিতীয় বিয়ে করে হয়তো কোথাও সংসারী হয়েছেন।

আরও পড়ুন: আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

তবে নানা মতের মধ্যেই কেটে গেছে প্রায় চার যুগ। এই সময়ের মধ্যে ছেলে বড় হয়েছে এবং বিয়ে করে সেও সংসার পেতেছে। ছেলে জাহাঙ্গীর আলম মায়ের সঙ্গে স্ত্রী সন্তান নিয়ে সময় কাটাচ্ছেন।

জানা যায়, ১ জুন বিকেলে চুল-দাড়ি পাকা এক বৃদ্ধ পায়ে হেঁটে পৌঁছান নিজের বাড়িতে। তিনি নিজেকে বাবা হিসেবে পরিচয় দেন। ছেলে জাহাঙ্গীর বাবাকে চিনতে পেরে অঝোরে কাঁদতে থাকেন এবং পরিবার-প্রতিবেশীরা ছুটে আসেন এই বাড়িতে।

এতদিন পরে একজন মানুষের কামব্যাক সত্যিই খবর ছড়িয়ে পড়ে গ্রাম থেকে বিভিন্ন গ্রামে। তখন অনেক উৎসুক মানুষ ছুটে আসেন। তবে রাগ-অভিমানে স্বামীর সঙ্গে কথা বলেননি স্ত্রী রুশিয়া খাতুন। তিনি শুধুমাত্র এক নজর দেখে চোখের পানি ফেলেন। কান্নায় ভেঙে পড়েন একান্তই জীবন টানা এই সংগ্রামী নারী। ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি দ্বিতীয় বিয়েও করেননি। কিন্তু স্বামীর বিরুদ্ধে অভিযোগ তিনি দ্বিতীয় বিয়ে করে আত্মগোপনে ছিলেন। এ কারণে তার সঙ্গে আর সংসার করবেন না রুশিয়া খাতুন।

স্ত্রী রুশিয়া খাতুন জানান, অভাবের সাথে যুদ্ধ করে তিনি ছেলেকে বড় করেছেন। সন্তান ফেলে স্বামী পালিয়ে গেলেও তিনি যেতে পারেননি। এত বছর পর ফিরে আসায় স্বামীকে তিনি মেনে নিতে পারছেন না। যে স্বামী সন্তান আর স্ত্রীকে ফেলে লুকিয়ে থাকতে পারে, তার সঙ্গে সংসার করা যায় না।

আরও পড়ুন: ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে যত অভিযোগ, ৬ সদস্যের সিন্ডিকেট ঘিরে প্রশ্ন

আরও জানিয়েছেন স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ করে রুশিয়া খাতুন বলেন, "আমি জানতে পেরেছিলাম আমার স্বামী নতুন সংসার করছেন। ওই সংসারে তার এক কন্যাসন্তানও রয়েছে।"

তবে বৃদ্ধ জবেদ আলী জানান, রাগ-অভিমান করে তিনি বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। বারবার ফেরার চেষ্টা করেও ফিরতে পারেননি। তিনি জানিয়েছেন, "কারণ হিসেবে আর্থিক সংকটের কথা বলছেন এই বৃদ্ধ।"

তিনি বলেন, "মানিকগঞ্জে জমি কিনে দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করি। আট বছর আগে আমার দ্বিতীয় স্ত্রী মারা গেছেন। সেই সংসারে আমার ১১ বছরের একটি মেয়ে রয়েছে।"

যদিও টাকার অভাবে বাড়ি ফিরতে না পারলেও জমি কিনে বাড়ি করে দ্বিতীয় সংসার করার বিষয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।

আরও পড়ুন: কালকিনিতে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

তবে শেষ পর্যন্ত বৃদ্ধ বাড়িতেই অবস্থান করছেন এবং স্ত্রীর সঙ্গে বনি-বনা করার চেষ্টা করছেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ৪শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


ভাণ্ডারিয়ায় ৪শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৪শ পিস ইয়াবাসহ মোঃ মোহন ওরফে মহিদুল খান (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (৩ জুন) দিনগত রাত ২ টার দিকে ভাণ্ডারিয়া থানাধীন ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের সিংহখালী পাকা রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মহিদুল খান পিরোজপুর সদর থানার ৭নম্বর শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মোঃ শাজাহান খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে পুলিশের একটি টহল দল সিংহখালী পাকা রাস্তার মাথা এলাকায় অবস্থান করছিল। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মহিদুল খান নামের এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামায়। পরে তাকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৪০০ (চারশত) পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভাণ্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

বাংলাদেশ সচিবালয়ের অবস্থানরত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় উদ্ধার করা হয় চোরাই তামার তার।

বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রঞ্জন চন্দ্র (২৫) এবং রেজাকুল ইসলাম (৩২)। পুলিশ জানিয়েছে, তারা চুরি করা তামার তার ভাঙারির দোকানে প্রতি কেজি ৬০০ টাকার দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম বিক্রি করেছেন।

সিটিটিসি জানায়, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির একটি স্পর্শকাতর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করা হলে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে।

ঘটনার গুরুত্ত্ব এবং সংবেদনশীলতা বিবেচনা করে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ এ নিয়ে ছায়া তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্য এবং গোপন সূত্রের ভিত্তিতে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার দুপুরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায় রঞ্জন চন্দ্র স্বীকার করেন, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি ওই তার চুরি করেন। এবং পরে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করে দেন।

রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একুশে হলের সামনের ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এবং পরে তার দেখানো মতে চকবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের হোসেনী দালান রোডের একটি ভাঙারির গুদাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে সিটিটিসি ধারণা করছে, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশি সঞ্জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশি সঞ্জয়

বাংলাদেশের জন্য এটি গর্বের একটি খবর। বাংলাদেশের অভিজাত বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব এবার যুক্ত হয়েছেন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামে।

বৃহস্পতিবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই বিষয়টি প্রকাশ করে ফিফা। পরে সেই পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন।

সঞ্জয় জানান, এটি তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণ। তিনি বলেন, সান হোসেতে দুটি ভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠার সময় তিনি এমন গান তৈরির স্বপ্ন দেখতেন, যা একদিন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চগুলোর একটিতে স্থান পাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় সঞ্জয় লেখেন, তিনি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছেন যে, তিনি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামের একজন তালিকাভুক্ত শিল্পী। তাঁর তৈরি একটি গান এই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবের সাউন্ডট্র্যাকের অংশ হতে যাচ্ছে, যা তাঁর জন্য একটি বিশেষ অর্জন।

তিনি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে বলেন, এই অর্জন শুধু তাঁর একার নয় বরং সেই সব শিশু-কিশোরের, যারা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বড় স্বপ্ন দেখার সাহস করে।

ফিফা বিশ্বকাপের বিশেষ এই অ্যালবামে সঞ্জয়ের গান ‘সির সির’-এ তাঁর সঙ্গে কণ্ঠ ও পারফরম্যান্সে থাকছেন বলিউডের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজেড্রিম।

image

উল্লেখ্য, সঞ্জয়ের জন্ম বাংলাদেশের শ্রীমঙ্গলে হলেও তাঁর শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানেই সংগীতজীবন গড়ে তোলেন। তাঁর মা ও নানি সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। বহুসাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাঁর সংগীতচর্চাকে সমৃদ্ধ করেছে বলে জানিয়েছেন এই শিল্পী।

বাংলাদেশি বংশোদ্ভূত একজন শিল্পীর ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের অফিশিয়াল অ্যালবামে স্থান পাওয়া দেশের সংগীতাঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামাল ও উইলিয়ামসের ফিটনেস নিয়ে মুখ খুললেন স্পেনের কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ইয়ামাল ও উইলিয়ামসের ফিটনেস নিয়ে মুখ খুললেন স্পেনের কোচ

স্পেনের দুই তরুণ ফুটবলার লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ক্লাব মৌসুমের শেষ অংশে খেলতে পারেননি।

তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তারা ফিট হয়ে উঠবেন, এ বিষয়ে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তের দৃঢ় বিশ্বাস।

ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দি লা ফুয়েন্তে বলেন, "ক্লাবগুলোর সঙ্গে আমাদের সমন্বয় খুবই ভালো। আমরা আগে থেকেই নির্ধারিত পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করছি এবং সত্যি বলতে, খেলোয়াড়রা প্রতিদিনই উন্নতি করছে।"

তিনি আরো জানান, "চোটে থাকা খেলোয়াড়রা প্রত্যাশামতোই অগ্রগতি করছে। তবে তারা ইরাকের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না।"

বিশেষভাবে ১৮ বছর বয়সী তারকা ইয়ামাল সম্পর্কে জানতে চাইলে, তিনি বললেন, "এখন পর্যন্ত যেমন এগোচ্ছে, সবকিছু যদি একইভাবে চলতে থাকে তাহলে ১৫ জুনের মধ্যে সে প্রস্তুত হয়ে যেতে পারে। তবে এর অর্থ এই নয় যে সে অবশ্যই খেলবে।"

এবারের বিশ্বকাপে স্পেনকে অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবে দেখা হচ্ছে। তবে দি লা ফুয়েন্তের মতে, "এই বিশ্বকাপ হবে ঐতিহাসিক। কারণ এবারই সবচেয়ে বেশি সংখ্যক দলের সত্যিকার অর্থেই শিরোপা জয়ের সুযোগ রয়েছে।"

বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন আগামী ১৫ জুন আটলান্টায় গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচে কেপ ভার্ডের মুখোমুখি হবে। এরপর স্পেন ২১ জুন আটলান্টায় সৌদি আরবের মুখোমুখি হবে। এরপর ২৭ জুন গুয়াদালাহারায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%