ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ত্রিশালে শোভাযাত্রা ও বৃক্ষ বিতরণ


জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ত্রিশালে শোভাযাত্রা ও বৃক্ষ বিতরণ

'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ - সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

এ দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ আয়োজনে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রা, বৃক্ষ বিতরণ ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৬ জুলাই) সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত সিদ্দিকী, যিনি সভাপতিত্ব করেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুশফিকুর রহমান এবং উপজেলা নিবর্বাচন কর্মকর্তা তাজুল রায়হান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক। আলোচনা শেষে সমিতির সদস্যদের মাঝে বিতরণ করা হয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতিবাজরা দুর্নীতি মুক্ত করতে পারবে না: বাবুল এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৫২ এম


দুর্নীতিবাজরা দুর্নীতি মুক্ত করতে পারবে না: বাবুল এমপি

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, "দুর্নীতিবাজরা দুর্নীতি রোধ করতে পারবে না।" তিনি আরও বলেন, "দুর্নীতি মুক্ত করতে হলে আগে নিজেকে দুর্নীতি মুক্ত হতে হবে।" এই বক্তব্য তিনি ৬ জুলাই বেলা আড়াইটায় মেলান্দহ হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম ও সোলার প্যানেল স্থাপন অনুষ্ঠানের পর চিকিৎসক, কর্মচারী, সাংবাদিক ও রাজনীতিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রদান করেন।

মেলান্দহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, ইউএনও জান্নাতুল আরা, বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, যুগ্ম সম্পাদক গোলাম হাফিজ নাহিন এবং আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তাগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৩ এম


মুক্তাগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ময়মনসিংহের মুক্তাগছায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায়, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মুক্তাগাছার উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, চেক বিতরণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, কৃষি কর্মকর্তা সিনমিন জাহান ইলমা, প্রাণী সম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন রুমা প্রমূখ।

পরে উপজেলা বিআরডিবি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ, বৃক্ষের চারা এবং ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা দিবসটির তাৎপর্য ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং গ্রামীণ অর্থনীতির ভিত্তি তৈরী ও সদস্যদের ঋনের হার কমানোর প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীবরদীতে ৫ ভিক্ষুক পেলেন টং দোকান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৩ এম


শ্রীবরদীতে ৫ ভিক্ষুক পেলেন টং দোকান

শেরপুরের শ্রীবরদীতে ৫ জন ভিক্ষুক একটি করে টং দোকান পেলেন। রোববার, ৫ জুলাই, উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ৫ জন সুবিধাভোগী ভিক্ষুকের মাঝে প্রত্যেককে ১ টি করে টং দোকান বিতরণ করা হয়েছে। একই সাথে, আরো ৩ জন সুবিধাভোগীর মধ্যে প্রত্যেককে ৩ টি করে ছাগল বিতরণ করা হয়েছে।

এছাড়া, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৩০ টি পরিবারের মাঝে বিনামূল্যে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

এছাড়া, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৪ এম


শেরপুরে জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদ মিছিল

শেরপুরের নালিতাবাড়ীতে জামায়াত নেতা জাহিদ হাসানের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। দাবির অন্য অংশ হিসেবে জানানো হয়, যদি হামলাকারীদের শনাক্ত করা না হয়, তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদত্যাগ দাবি এবং নালিতাবাড়ী শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। রোববার (৫ জুলাই) বিকেলে নালিতাবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে শহরের মার্কাজ মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির হেলাল উদ্দীন। বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হাসিবুল হাসান হাসিব, জেলা ছাত্রশিবিরের সভাপতি মাশাহারুল ইসলাম মিল্লাত, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি শামছুল আলম সওদাগর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি আহসান কবির এবং জামায়াত নেতা আবু ফাররাহ মাস্টারসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাঁদের দাবি, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর হামলা, নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। এ পরিস্থিতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন বক্তারা। সমাবেশে বক্তারা আরও বলেন, নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বিভিন্ন চোরাই পণ্য প্রবেশ করছে, যা প্রশাসনের অজানা নয়। বক্তারা আরও জানান, জাহিদ হাসানের ওপর হামলাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তার করা না হলে ওসির পদত্যাগ দাবি এবং নালিতাবাড়ী শহর অচল করে দেওয়ার কর্মসূচি দেওয়া হবে।

এদিকে হামলার ঘটনায় রোববার বিকেলে জাহিদ হাসানের বাবা নুরুল আমীন নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের চকপাড়া এলাকায় হামলার শিকার হন জাহিদ হাসান। তিনি নালিতাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। পরিবারের দাবি, রাতে বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা চার ব্যক্তি তাঁর গতিরোধ করে। পরে তাঁর মাথায় একটি কালো ব্যাগ পরিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। অচেতন অবস্থায় তাঁকে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%