০৬:৫৭ পি.এম
রাজধানী ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ২ হাজার ৮৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ।
ডিএমপি’র একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এখনো বলা হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
ট্রাফিক-লালবাগ বিভাগে ছয়টি বাস, ১১টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৮টি বাস, ৭৭টি ট্রাক, ৭২টি কাভার্ডভ্যান, ১৪৭টি সিএনজি ও ২৭৬টি মোটরসাইকেলসহ মোট ৮৫৭টি মামলা করা হয়েছে।
অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২টি বাস, ছয়টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ২৭৪টি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩
ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৬টি বাস, নয়টি ট্রাক, ৩৬টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি ও ২৮১টি মোটরসাইকেলসহ মোট ৫২৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ১০টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৯৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২১টি বাস, তিনটি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে।
এছাড়াও, এই অভিযানে মোট ৮৩৪টি গাড়ি ডাম্পিং ও ৩১৭টি গাড়ি রেকার করা হয়েছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
গত বৃহস্পতিবার ও শুক্রবার, ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করেছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষার জন্য ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন