ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

হাসানকে বোতল ছোড়ার প্রতিবাদে কনসার্ট, মঞ্চে থাকছে যারা


হাসানকে বোতল ছোড়ার প্রতিবাদে কনসার্ট, মঞ্চে থাকছে যারা

‘আর্ক’ ব্যান্ডের ভোকাল সৈয়দ হাসানুর রহমান হাসান গান গাইতে গিয়ে দর্শকের ছোড়া বোতলের শিকার হয়েছিলেন। সেই ঘটনার প্রতিবাদ এবার গানের মঞ্চে উঠছে। শিল্পীদের সম্মান, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে ঢাকায় একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হচ্ছে।

এই আয়োজনের নাম ‘লাউড সিটি টেকওভার’, যা আগামী ৪ সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ‘এক্স ফোর্স প্রেজেন্স’-এর পৃষ্ঠপোষকতায় কনসার্টটি আয়োজন করছে ‘গেট অ্যাম্পড সিরিজ’ ও ‘পিকআপ পয়েন্ট কমিউনিকেশন’।

গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গান পরিবেশন করছিলেন হাসান। অনুষ্ঠানের এক পর্যায়ে দর্শকসারি থেকে তার দিকে পানির বোতল ছোড়া হয়। এই ঘটনার পর সংগীত অঙ্গনের শিল্পী ও শ্রোতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: ববি হাজ্জাজ

আয়োজকদের মতে, কনসার্টের মাধ্যমে শুধু হাসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানানো নয়, বরং মঞ্চে শিল্পীদের নিরাপত্তা ও স্বাধীনতার বিষয়টিও তুলে ধরা হবে। হাসান তার ব্যান্ড ‘আর্ক’ নিয়ে মঞ্চে উঠবেন। তার সঙ্গে দর্শকদের গান শোনাবেন ক্রিপটিক ফেইট, কার্নিভাল, লেভেল ফাইভ, মেটাল এরর ও আচার ব্যান্ডের সদস্যরা। একক পরিবেশনায় থাকছেন এ কে রাহুল। পাশাপাশি র‍্যাপ পরিবেশন করবেন ব্ল্যাক জ্যাং।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের দিন দুপুর ২টায় দর্শকদের জন্য মিলনায়তনের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। একটি বোতল ছোড়ার ঘটনার প্রতিবাদ এবার সংগীতের আয়োজনে রূপ নিচ্ছে। মঞ্চ থেকেই শিল্পীদের প্রতি সম্মান ও নিরাপত্তার বার্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৭ এম


কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কসবা টি. আলী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়মুন চৌধুরী (৩১) এবং চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আজমির হক (৩২)।

সায়মুন চৌধুরী কসবা উপজেলার শাহপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র এবং আজমির হক চারগাছ গ্রামের মো. আনোয়ার হোসেনের পুত্র।

কসবা থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে কসবা নতুন বাজার এলাকা থেকে সায়মুন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কসবা টি. আলী মোড় এলাকা থেকে আজমির হককে গ্রেপ্তার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৯ এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন অপরাধের জন্য ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

 

রবিবার (৩০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৬৮ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৪ হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম সোনা, দুটি চাকু এবং নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

 

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৫ এম


সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

সাবেক আইজিপি এবং বাংলাদেশ আইন কমিশনের প্রাক্তন সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

তিনি রবিবার (৩০ আগস্ট) ভোরে মৃত্যুবরণ করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘তিনি (ড. এনামুল হক) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে তিনি পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত হন।

 

এনামুল হক ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ এম


সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অধিদপ্তর দেশের ৭টি জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই ঝড়ের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

 

এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%