ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর


নেপালে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানাচ্ছেন, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়ার কারণে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। খবর আনাদোলুর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিবিএস নিউজকে খানাল জানিয়েছেন, পুরো গ্রাম, শহর ও জলবিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ার ফলে তিনি ‘নিশ্চিতভাবেই’ আশঙ্কা করছেন যে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

বন্যা ও ভূমিধসের কারণে নেপালের উত্তরের দুর্গম জেলা নুয়াকোটে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে সড়ক ও সেতু সম্পূর্ণরূপে ভেসে যাওয়ায় অনেক এলাকার সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিচ্ছিন্ন জনপদগুলোতে পৌঁছানোর প্রধান মাধ্যম হয়ে উঠেছে হেলিকপ্টার।

আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি

গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্ত এলাকায় এই ভয়াবহ দুর্যোগ আঘাত হানে। এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় ৪ হাজার ৭৫৭ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫৪১ জন চীনের নাগরিক।

খানাল জানিয়েছেন, দুর্গত এলাকায় উদ্ধারকারী দল মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের পার্থক্য না করে কাজ করছে। স্থানীয় বাসিন্দা কিংবা বিদেশি নাগরিক—সবাইকে সমান গুরুত্ব দিয়ে উদ্ধার ও সহায়তা প্রদান করা হচ্ছে।

দুর্যোগের ফলে দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোর বহু জনপদ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকারীদের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্রুত দুর্গত মানুষের কাছে পৌঁছানো এবং নিখোঁজদের সন্ধান করা।

আরও পড়ুন: পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশেদ খানের পোস্ট আসিফের জন্য ঢাকা–১০ আসন চেয়ে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


রাশেদ খানের পোস্ট  আসিফের জন্য ঢাকা–১০ আসন চেয়ে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে ফোন করেছিলেন। তিনি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা–১০ আসন ছেড়ে দিতে অনুরোধ করেছিলেন, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

রাশেদ খান বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, আসনটি জামায়াত না ছাড়ায় দলটিকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই সহকারী।

পোস্টে রাশেদ খান উল্লেখ করেছেন, আসিফ মাহমুদ কোন দুর্নীতি করেননি। তিনি শুধুমাত্র জামায়াতের আমিরকে প্রশ্ন করেছেন কেন আসিফকে ঢাকা-১০ আসন ছাড়তে বলা হয়নি। নাহিদ ইসলাম এ বিষয়ে কিছু ব্যক্তির কাছে আক্ষেপ প্রকাশ করে বলেন, জামায়াতের আমির অনেক দরকষাকষির পরেও আসিফ মাহমুদের আসনটি ছাড়েনি। নাহিদ ইসলামের ভাষায়, জামায়াতের আমিরের মন্তব্য ছিল যে, আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ বা বিতর্কের দায় জামায়াত নিতে রাজি হয়নি।

তিনি আরও লিখেছেন, আসিফ মাহমুদ আসনের জন্য ড. মুহাম্মদ ইউনূস জামায়াতের আমিরকে ফোন করলে, জামায়াতের আমির স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনে আরও ২-৩টি আসন ছাড়বেন, কিন্তু আসিফ মাহমুদের বিষয়ে অনুরোধ করবেন না। রাশেদ খান বলেন, জামায়াতে আমিরের এই অবস্থানের জন্য তিনি ধন্যবাদ জানান। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রয়োজন হলে এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করতে পারেন।

রাশেদ খান পোস্টে উল্লেখ করেছেন, বুধবারের সংবাদ সম্মেলনে সিনিয়র কোনো নেতা আসিফের পাশে নেই কেন? এর মূল কারণ হলো আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টি এনসিপিতে ওপেন সিক্রেট। এনসিপির অধিকাংশ নেতাকর্মী কষ্টে জীবন অতিবাহিত করেন, সেখানে আসিফ মাহমুদ মাত্র ১৮ মাসের উপদেষ্টা হয়ে আলাদিনের চেরাগ পেয়েছিলেন। দুদকের কোনো কর্মকর্তার শব্দের হেরফের হওয়ার কারণে আসিফ মাহমুদ দুর্নীতির অভিযোগ থেকে খালাস পেয়ে যাননি। তিনি অন্তত একজনকে বড় অংকের অর্থ প্রদান করেছিলেন, যা তিনি নিজে জানেন। এ বিষয়ে একজন উপদেষ্টাকে জানালে, তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বেতন থেকে তো কেউ এত টাকা দিতে পারে না।

প্রধানমন্ত্রীর সহকারী লিখেছেন, আসিফ মাহমুদ তো ওমরাহ করে এসেছে, তার উচিত ছিল অল্প বয়সের ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। তিনি অন্তত তার এই ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেন। তবে বিরোধিতার কারণে, বিরোধীদলের সবাই আসিফ মাহমুদের পক্ষে অবস্থান করলেও, তার কাছে যতটুকু তথ্য আছে, তাতে তিনি সবসময় বলবেন, আসিফ মাহমুদ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নাটোর জেলা প্রতিনিধিঃ

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


নাটোরের বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় এডহক কমিটির সভাপতি, সদস্য, শিক্ষক প্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নতুন কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে এডহক কমিটির সদস্যদের সঙ্গে শিক্ষক-কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। গত ২৬ তারিখে অত্র প্রতিষ্ঠানের আব্দুল বারীকে এডহক  কমিটির সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। শেষে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভাপতি মহোদয়কে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় দলেও ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


জাতীয় দলেও ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

বাংলাদেশ ‘এ’ দলের জন্য দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচে শুরুতে পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। প্রোটিয়াদের প্রথম ইনিংসে ৫১২ রানের বিশাল সংগ্রহের জবাব দিতে নেমে সফরকারীরা বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল। তবে শেষ দিনে সেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে দেন তাওহীদ হৃদয়। অসাধারণ একটি ইনিংস খেলে তিনি শুধু দলকে ম্যাচে ফিরিয়ে আনেননি, বরং ম্যাচের গতিপথও পরিবর্তন করেন।

তৃতীয় দিনেই হৃদয় প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পূর্ণ করেন। চতুর্থ ও শেষ দিনে সেই ইনিংসকে আরও বড় করে বাংলাদেশকে লিড এনে দেন তিনি। পাশাপাশি, দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়েন। এক ইনিংসে সর্বোচ্চ রান করার কীর্তি এখন তাওহীদ হৃদয়ের দখলে রয়েছে।

তামিম ইকবালের ৩৩৪ রানকে টপকে হৃদয় করেন ৩৫০ রান। পরে তিনি নিজের ফেসবুকে লিখেছেন, জাতীয় দলের হয়ে এমন ইনিংস খেলতে চান, "সত্যি বলতে এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। অসংখ্য শুভকামনা পেয়েছি, এখনও পাচ্ছি। সবাইকে ধন্যবাদ।"

‘ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল, কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব ইনশাআল্লাহ। আল্লাহ এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব’, আরও যোগ করেন জাতীয় দলের এই ব্যাটার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়ন, মহাসড়কে চালক ও পরিবহণ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস চলাচল করছে না। তবে জেলার অভ্যন্তরীণ রুটের বাস ও অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জানান, বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। এর ফলস্বরূপ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার দিকে কোনো বাস চলাচল করছে না।

তিনি আরও বলেন, বুধবার জামালপুরগামী ও ঢাকাগামী দুটি বাসে হামলার পর পরিবহণ শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

হারুনুর রশিদ উল্লেখ করেন, এ ঘটনার পর শ্রমিকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হয়েছে। এ কারণে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। তিনি দাবি করেন, বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

এর আগে সোমবার (৩১ আগস্ট) রাতে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজীব পরিবহণের একটি বাসের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি অটোরিকশার ওপর উলটে পড়ে, ফলে চারজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন।

এ দুর্ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে সদর উপজেলার নান্দিনা এলাকায় স্থানীয় কিছু লোকজন রাজীব পরিবহণের বাস চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে স্থানীয় কিছু লোকজন ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে আসা রাজীব পরিবহণের দুটি বাস ভাঙচুর করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের কর্মসূচি পালন করা হচ্ছে।

শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, চালক ও পরিবহণ শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%