ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ে নয়, আপাতত একাই সুখী আমি, তবে ‘যোগ্য মানুষ’ এলে মত বদলাতেও আপত্তি নেই: অমীষা


বিয়ে নয়, আপাতত একাই সুখী আমি,  তবে ‘যোগ্য মানুষ’ এলে মত  বদলাতেও আপত্তি নেই: অমীষা

অমীষা পটেলের বিয়ে নিয়ে আপাতত কোনও পরিকল্পনা নেই। যদিও এখন তার এই অবস্থান, অতীতে প্রেমের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে। কেরিয়ারের স্বার্থে সম্পর্ক ছাড়তেও হয়েছে।

অমীষা সম্প্রতি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। এক অনুরাগী তাঁর কাছে জানতে চেয়েছিলেন, "কবে বিয়ে করছেন?" উত্তরে অমীষা লিখেছেন, "কখনও না। একা থাকতে দারুণ লাগছে। আমার জীবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে প্রায় একশো মানুষ আছেন, যাঁদের ভালবাসা পাই। সেখানে এক জন পুরুষ এসে সব সমীকরণ বদলে দিক, সেটা চাই না।"

সে যাত্রায় প্রেমের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে, কেরিয়ারের স্বার্থের জন্য ছাড়তেও হয়েছে সম্পর্ক। এক সাক্ষাৎকারে অমীষা জানিয়েছিলেন, অভিনয়ে আসার আগে এক শিল্পপতি পরিবারের যুবকের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল। সামাজিক অবস্থান, পারিবারিক পরিবেশ, শিক্ষাগত যোগ্যতা— সব দিক থেকেই সেই সম্পর্ক ছিল আদর্শ। কিন্তু সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পর তাঁর সঙ্গী চাননি, তিনি জনসমক্ষে পরিচিত মুখ হয়ে উঠুন। তাই প্রেমের চেয়ে অভিনয়কেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: কৃতি শ্যানন: ইনস্টাগ্রামে এআই দ্বারা তৈরি ছবি সরানোর সুযোগ নেই

অমীষা বলছেন, যিনি সত্যিই ভালবাসবেন, তিনি কখনও সঙ্গীর পেশাগত সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। জীবনে প্রেমের জন্য যেমন অনেক কিছু হারিয়েছেন, তেমনিভাবে কেরিয়ারের জন্যও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই অভিজ্ঞতাই তাঁকে অনেক কিছু শিখিয়েছে।

তবে বিয়ের দরজা পুরোপুরি বন্ধ করে দেননি ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির অভিনেত্রী। তাঁর মতে, যোগ্য ব্যক্তি আসলে বিয়ে করতে আপত্তি নেই। বিভিন্ন প্রতিষ্ঠিত পরিবারের কাছ থেকে এখনও বিয়ের প্রস্তাব আসে। এমনকি তাঁর চেয়ে অনেক কমবয়সিরাও ডেটের জন্য আগ্রহ প্রকাশ করেন। বয়স নয়, মানসিক পরিণতিই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। অমীষা কটাক্ষ করে বলেন, বয়সে বড় হলেও অনেকের বুদ্ধির পরিণতি অত্যন্ত হতাশাজনক।

প্রসঙ্গত, অতীতে নায়িকার নাম একাধিক ব্যক্তির সঙ্গে জড়ালেও, চলচ্চিত্র পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে তাঁর সম্পর্কই সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল।

আরও পড়ুন: আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৈলকুপায় ৫শ গ্রাম গাঁজাসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৪ এম


শৈলকুপায় ৫শ গ্রাম গাঁজাসহ আটক ২

শৈলকুপায়। পুলিশ ৫০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ অভিযান চালায়। এ সময় স্থানীয় উপজেলার সারুটিয়া গ্রাম থেকে রফিকুল ইসলামের ছেলে রশিদ মন্ডল এবং ইসমাইল শেখের ছেলে আক্তার সেখ নামের দুই মাদক ব্যবসায়ীকে তালতলা বাজার থেকে আটক করা হয়।

পুলিশের তদন্তে আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, সন্ধ্যায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। তিনি জানিয়েছেন, মামলার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরে সড়ক নির্মাণ ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৫ এম


দৌলতপুরে সড়ক নির্মাণ ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরী হিসাবে পরিচিত আল্লারদর্গা বাজারের চরম জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ ২ কিলোমিটার সড়ক নির্মাণ এবং আরসিসি ড্রেন নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় ৭৫-কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আল্লারদর্গা বাজার এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এই নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।

কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ৩২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পের আওতায় আল্লারদর্গা নাসির নগর থেকে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত দেড় কিলোমিটারসহ মোট ২ কিলোমিটার রাস্তায় রড ও সিমেন্টের কংক্রিট (আরসিসি) ঢালাই করে এই সড়ক নির্মাণ করা হবে। একই সাথে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য সড়কের পাশে টেকসই আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সওজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস, নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, মোঃ আসাদ, উল্লাহ বাচ্চু, দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শেরআলী সবুজ, বিএনপি নেতা রুহুল কুদ্দুস, আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস, অধ্যাপক মাহবুবুর রহমান লসকর, অধ্যক্ষ রেজাউল করিম, প্রকৌশলী হারুন অর রশিদ হারুন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী এবং সওজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর বহুল প্রতীক্ষিত এই কাজের উদ্বোধন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঠিকাদারী প্রতিষ্ঠান যশোরের হাইটেক এই কাজটি পায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আল্লারদর্গা বাজারের এই জরাজীর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে দৌলতপুরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ ছিল। অবহেলা এবং জলাবদ্ধতার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এই সড়কটির নির্বাচনী প্রতিশ্রুতির একটি অংশ, জনগণকে এই সংকট থেকে মুক্তি দিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। সিডিউল অনুযায়ী কাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে দ্রুততম সময়ে নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো জানান, দৌলতপুরের ঐতিহ্যবাহী আল্লাহর দরগা হাই স্কুল ফুটবল মাঠসহ উপজেলার চারটি ফুটবল মাঠ সংস্কারের কাজও হাতে নেয়া হয়েছে।

তিনি মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার প্রতিও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আল্লাহর সহ দৌলতপুরের বেশ কয়েকটি স্থানে মাদকের খাঁটি ও বিস্তার রয়েছে, এগুলোকে অবিলম্বে নির্ভুল করা হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। অনুষ্ঠানে কুষ্টিয়া সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম জানান, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় সড়কটি বারবার ক্ষতিগ্রস্ত হতো। এবার সুপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ এবং আরসিসি ঢালাইয়ের মাধ্যমে একটি মজবুত সড়ক তৈরি করা হচ্ছে, যাতে আগামী বহু বছর এখানে জলাবদ্ধতা বা সড়ক ভাঙনের সমস্যা না থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৈলকুপায় ১শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৭ এম


শৈলকুপায় ১শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের শৈলকুপায় ১শ পিচ ইয়াবা টেবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভগবান নগর গ্রামের মজিবর রহমানের ছেলে বিপুল মন্ডল এবং রয়েড়া গ্রামের ইউনুস শেখের ছেলে ইমন শেখ এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক কৃত ব্যক্তিদের কাছ থেকে পুলিশ ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন যে, দুই মাদক ব্যবসায়ী মাদকসহ আটক হওয়ার পর নিয়মিত মামলা দিয়ে কোর্টের সপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরণখোলায় মাদকের বিরুদ্ধে অভিযানে কারবারিসহ গ্রেপ্তার ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৯ এম


শরণখোলায় মাদকের বিরুদ্ধে অভিযানে কারবারিসহ গ্রেপ্তার ১০

শরণখোলায় মাদকের বিরুদ্ধে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজাসহ ইয়াবা ট্যাবলেট ও ধারালো অস্ত্র।

পুলিশ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করে শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানমের নির্দেশে পুলিশ উপজেলায় মাদকের আড্ডা চিহ্নিত করে অভিযান পরিচালনা করছে। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং থানায় ১১টি মাদক মামলা রেকর্ড করা হয়েছে। ২ আগস্ট বিকেলে পুলিশ অভিযানে গিয়ে উপজেলা সদরের কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকাসহ আটক করে। এ সময় পুলিশ ইলিয়াসের বাড়ি তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়ালসহ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করে। ইলিয়াসের বিরুদ্ধে শরণখোলা থানায় ইতিমধ্যে ৮টি মামলা রয়েছে।

শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির বলছেন, শরণখোলা থানার নবাগত ওসি রোকেয়া খানম মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করায় মাদকের গডফাদাররা সোশ্যাল মিডিয়ায় ওসির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারে নেমেছে। মাদক নির্মূলে পুলিশের এই কঠোর পদক্ষেপকে বিতর্কিত করার এই অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছেন তাঁরা। তারা মাদক মুক্ত সমাজ গড়তে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানম এ প্রতিনিধিকে বলেন, 'শরণখোলাকে মাদকমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না।' যেকোনো মূল্যে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%