ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল


রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল

রাজশাহী জেলার হরিয়ান রেলওয়ে স্টেশনে একটি চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির একটি ঘটনা ঘটেছে। এই ঘটনার ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এই ঘটনা ঘটেছিল মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ১০টার দিকে যখন ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের পেছনে একটি ওয়াগন ঈশ্বরদীর উদ্দেশে যুক্ত করা হয়। অভিযোগ রয়েছে, এই ঘটনায় ওয়েম্যানসহ ৭ জন জড়িত ছিল।

পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্ট্রোলরুমের নজরে বিষয়টি এসেছে। নিরাপত্তাকর্মীরা জানাচ্ছেন যে, তেল চুরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

একটি সূত্র জানাচ্ছে যে, রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ঢাকাগামী ট্রেনগুলোর পাওয়ারকারে তেল দেওয়ার জন্য ওয়াগনগুলো নিয়ে আসা হয়েছিল। তেল দেওয়ার পর দুটি ওয়াগন ‘ঢাকা মেইল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে যুক্ত করা হয় এবং সেগুলো ঈশ্বরদীতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, হরিয়ান স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দেয়, যা ছিল মাত্র তিন মিনিটের। এই সময়ের মধ্যে ওয়াগন থেকে তেল চুরির ঘটনা ঘটে, তবে কতটুকু তেল চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

হরিয়ান স্টেশন এলাকার স্থানীয়রা জানিয়েছেন যে, তেল চুরির ঘটনা নতুন নয়। এ ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে চলছে, যেখানে বেশিরভাগ সময় রাতের বেলা চুরি হয়, কখনো কখনো দিনের বেলাতেও চোরাই করে তেল। মঙ্গলবারের চুরির সময় ওয়েম্যান কিরন আলী, তার ভাই নয়ন ও মিলন উপস্থিত ছিলেন। তারা ওয়াগনে উঠে জার, বোতল ও জগের সাহায্যে তেল নিয়ে ট্রেন থেকে নেমে পড়েন।

ওয়াগন থেকে তেল চুরির ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তার পায়। ভিডিওতে দেখা যায়, হরিয়ান রূপসীডাঙ্গার রিপন, হরিয়ান সাজিপাড়ার নাহিদ, হরিয়ান বাজারের আলামিন, কিরন, রক্সি ও মিলনকে। তাদের মধ্যে কেউ কেউ নিচে ছিলেন এবং কেউ কেউ ওয়াগনের ভেতরে ছিলেন।

ভিডিওর শুরুতে কিরন মুখে মাস্ক পরে একটি সাদা বস্তা নামিয়ে দিচ্ছেন এবং সেই বস্তা তিনজনে মিলে নিচে নিচ্ছেন। এর পরে, যখন ট্রেনটি চলতে থাকে, তারা দ্রুত রেললাইনের থেকে সরে যান। ভিডিওতে বোঝা যায়, ব্যাগে কিছু ভারী ছিল। এরপর কিরন আবার ওয়াগনে ফিরে যান।

আরও পড়ুন: মুন্সীগঞ্জ ডিসি অফিসে সোলার প্যানেলে উৎপাদন হবে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ

অন্য দিকে, কিরন আলী তেল চুরি করার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে, তার ছোট ভাই নয়নও তেল চুরির ঘটনায় ছিল এবং সে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় কাজ করছিল।

হরিয়ান স্টেশন মাস্টার আরিফ হোসেন জানিয়েছেন যে, ‘ঢাকা মেইল সিক্স ডাউন’ ট্রেন সেখানে মাত্র তিন মিনিট দাঁড়িয়ে ছিল। তিনি জানান, তিনি বাইরে এসে দেখেছেন যে, তিনজন ছেলে ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে। পরে কন্ট্রোলরুম থেকে জানানো হয় যে, ওয়াগন থেকে তারা কিছু নামিয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম জানিয়েছেন যে, ঘটনায় আইনগত পদক্ষেপ নিতে ফোর্স পার্টি সেখানে ছিল। তবে তাদের আটক করা সম্ভব হয়নি। ভিডিওটিতে তাদের চেনা যাচ্ছে এবং এ বিষয়ে মামলা হবে। তাদের আটক করার অভিযান এখনো চলমান রয়েছে।

আরও পড়ুন: শীতের আগমনে গফরগাঁওয়ে প্রস্তুতির ধুম, বাজারে শীতকালীন পণ্য আসছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইদলিবের বিমানঘাঁটিতে ইসরাইলের হামলা, সিরিয়া-যুক্তরাষ্ট্র-জর্ডানের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


ইদলিবের বিমানঘাঁটিতে ইসরাইলের হামলা, সিরিয়া-যুক্তরাষ্ট্র-জর্ডানের নিন্দা

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে, এমন অভিযোগ করেছেন সিরিয়া, যুক্তরাষ্ট্র এবং জর্ডান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে আট দফা বিমান হামলা চালানো হয়। হামলায় স্থাপনার ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলজাজিরা জানায়, ইদলিবের পূর্বাঞ্চলে অবস্থিত বিমানঘাঁটিতে হামলাগুলো চালানো হয়। ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে যে, আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে ইসরাইলের হামলা ‘কঠোরভাবে নিন্দনীয়’। তারা বলেছেন, আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুযায়ী সিরিয়া নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করে যাবে।

জর্ডানও হামলার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলকে হামলার জন্য দায়ী করে বলে, এটি সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘নির্লজ্জ লঙ্ঘন’ এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট বিরোধী।

জর্ডান আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যাতে ইসরাইলকে সিরিয়ায় এ ধরনের ‘উসকানিমূলক ও বেআইনি’ হামলা বন্ধ করতে বাধ্য করা হয়।

অন্যদিকে হামলাকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়া ও ইরাকবিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা এগিয়ে নেয় না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে ব্যারাক জানান, হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সব পক্ষকে আরও সামরিক সংঘাতের বদলে ‘যুক্তিসংগত আলোচনাকে’ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সিরিয়ায় ১৪ বছরের যুদ্ধের সময় আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছিল। ২০১৫ সালে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর বিদ্রোহীরা বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। ২০১৯ সালে আসাদ সরকারের অনুগত বাহিনী এটি পুনর্দখল করে। তবে যুদ্ধের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ঘাঁটিটি কার্যত অচল ছিল।

আলজাজিরা জানায়, বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক সক্ষমতা লক্ষ্য করে ইসরাইলি হামলা বৃদ্ধি পেয়ে গেছে। আসাদ সরকারের পতনের পর ইসরাইল সিরিয়ার বিমানবাহিনীর সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে। গত দেড় বছরে সিরিয়া আবার কিছু বিমান সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। মঙ্গলবারের হামলাটি ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর আবু আল-দুহুর বিমানঘাঁটিতে প্রথম হামলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের জেলা শাখার কমিটির আত্মপ্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


ফরিদপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের জেলা শাখার কমিটির আত্মপ্রকাশ

গ্রীন ফোর্স বাংলাদেশ জেলা শাখার নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এই আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের রকিব উদ্দিন মার্কেটে গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকায়েল রহমান। বিশেষ অতিথি হিসেবে অনলাইন লাইভে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বায়োজিদ খান, যুব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর লালন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান খান পাগলা বাবলু এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, সদর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক শরীফ জাহিদ হোসেন।

গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট পলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম সাহান।

আলোচনা সভায় বক্তাদের মধ্যে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান, ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন ও মো. অহিদুজ্জামান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান বিপ্লব, সদরপুর উপজেলা কমিটির সভাপতি মুফতি মো. জাকির হোসেন ফরিদী, সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম এবং আইন সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মিকায়েল রহমান তাঁর বক্তব্যে বলেছেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গ্রীন ফোর্স বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় বক্তারা জানান, গ্রীন ফোর্স বাংলাদেশ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। সংগঠনটি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি ও সামাজিক অনিয়ম পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা ও সম্মিলিত উদ্যোগ। বিশেষ করে তরুণ প্রজন্মকে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সামাজিক কর্মকাণ্ড, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফরিদপুরে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক কল্যাণে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ যান হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ যান হস্তান্তর

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় বাংলাদেশ সরকার ১২টি রেসকিউ স্পিডবোট হস্তান্তর করেছে। এ স্পিডবোটগুলি দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারকরণ প্রকল্পের আওতায় ১২টি দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলার জেলা প্রশাসকদের কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছেন।

আজ নারায়ণগঞ্জের গোল্ডেন ফাইবার গ্লাস কনফারেন্স কক্ষে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জাপান সরকার ও জাইকার প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

রেসকিউ স্পিডবোটগুলো বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, কক্সবাজার, খুলনা, বরগুনা, ঝালকাঠি, চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত হবে। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে জরুরি যোগাযোগ, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, এবং দুর্যোগের সময় এসব নৌযান ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো বলেন, গত জুলাইয়ে চট্টগ্রাম ও কক্সবাজারে আকস্মিক বন্যার সময় জাইকার সহায়তায় দেওয়া রেসকিউ বোটগুলো জরুরি উদ্ধার কার্যক্রমে কার্যকর ভূমিকা রেখেছে।

নতুন নৌযানগুলো দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও বাড়াবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে বলেও তিনি জানান।

তাকাহাশি জুনকো আরও বলেন, ‘জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। আজকের এই নৌযান হস্তান্তর বাস্তবভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে আরও নিরাপদ এবং দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ে তুলতে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।’

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, সংসদ সদস্য আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালপুরে মাদকসেবন ও সংরক্ষণের দায়ে ২ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

গোপালপুর (টাঙ্গাইল) মোঃ আমিনুল ইসলাম প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


গোপালপুরে মাদকসেবন ও সংরক্ষণের দায়ে ২ জনের কারাদণ্ড

টাঙ্গাইলের গোপালপুরে মাদকসেবন ও সংরক্ষণ সংক্রান্ত অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

আজ (১৮ আগস্ট ২০২৬) গোপালপুর উপজেলার বিভিন্ন স্থানে গোপালপুর থানার পুলিশ সদস্যদের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় দুই মাদকসেবনকারীকে আটক করা হয়। পরে 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮' এর সংশ্লিষ্ট ধারায় অপরাধী প্রমাণিত হওয়ায় তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন— ঘাটাইল উপজেলার জামুরিয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মোঃ তারিকুল ইসলাম শাওন (২৮), যাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামী গোপালপুর উপজেলার আভূঙ্গী চরপাড়া গ্রামের মৃত আঃ মালেকের ছেলে আঃ জলিল (৪৮), যাকে ১ বছর ১১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে, জনস্বার্থে এ ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%