০৩:৪৮ পি.এম
টাঙ্গাইলে তীব্র গরমের প্রভাব এবং এর ফলে কর্মজীবী অসহায় মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে ছাতা, হাতপাখা এবং মাস্ক বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। সোমবার দুপুরে (৮ মে) জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ওবায়দুল হক নাছির।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহীন, রেড ক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতারা। কর্মসূচির আওতায় বিশেষ করে রিকশাচালক, দিনমজুর, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী মানুষের হাতে ছাতা, হাতপাখা ও মাস্ক তুলে দেওয়া হয়।
বক্তারা এই সময় মন্তব্য করেন যে, চলমান তাপপ্রবাহে খেটে খাওয়া ও অসহায় মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের বিত্তবান ব্যক্তিরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের সহায়তার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানের শেষে সকলকে পানি পান করানো হয়।
আরও পড়ুন: মাদারীপুরে ইসলামী আন্দোলনের জেলা মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন