০৮:০১ পি.এম
রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান সোহেলকে সংবর্ধনা দেওয়া হয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (আরপিএসএফ) এর পক্ষ থেকে। সম্প্রতি রাজশাহীর একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে, সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরপিএসএফ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আরপিএসএফ রাজশাহী জেলার আহ্বায়ক প্রকৌশলী নুরুজ্জামান নূর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী মোঃ শামসুল আলম সোহেল। আলোচনাসভায় বক্তব্য দেন প্রকৌশলী জাহিদ হোসেন, প্রকৌশলী আহসান হাবিব, প্রকৌশলী রাহাত পারভেজ, প্রকৌশলী নাজমুল হক ও প্রকৌশলী আবুল কাশেমসহ অন্যান্য নেতারা।
বক্তারা এ সময় উল্লেখ করেন, ছাত্রজীবন থেকেই আরিফুজ্জামান সোহেল সামাজিক, পেশাজীবী ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়, কারিগরি শিক্ষার উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে জড়িত আছেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন দায়িত্বেও তিনি তরুণ সমাজ ও কারিগরি শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
সংবর্ধনার জবাবে আরিফুজ্জামান সোহেল বলেন, "করবো কাজ, গড়বো দেশÑসবার আগে বাংলাদেশ" এই প্রতিজ্ঞা নিয়ে আরপিএসএফ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থী ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি জানান, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরিতে এবং কারিগরি শিক্ষার্থীদের দক্ষতা, কর্মসংস্থান ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে।
অনুষ্ঠানে আরপিএসএফের কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন