১০:০০ এম
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা করেছে। আজ শুক্রবার জেদ্দায় এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত দুটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে বিষয়টি জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক শক্তিগুলো নিরাপত্তা বিষয়ক সম্পর্ক জোরদার করতে চাচ্ছে। এই যুদ্ধ উপসাগরীয় দেশগুলোকে জড়িয়ে ফেলেছে এবং হরমুজ প্রণালী ও লোহিত সাগরের মধ্য দিয়ে নৌচলাচল ব্যাহত হয়ে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, 'এটি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। কিন্তু অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এটিকে ত্বরান্বিত করেছে।'
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া
সৌদি সরকারের ঘনিষ্ঠ দ্বিতীয় একটি সূত্রও নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছে যে, চুক্তিটি আজ শুক্রবার স্বাক্ষরিত হবে। এদিকে আজ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাক্ষাৎ করার প্রস্তুতি রয়েছে।
জানা গেছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন। তিনি শনিবার পর্যন্ত সেখানে অবস্থান করবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরটি ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্সির তথ্য অনুযায়ী, এরদোয়ানের আজ শুক্রবার পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন: সংবিধান অনুযায়ী সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন