ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ডা. এ. আর. খান মারা গেছেন


সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ডা. এ. আর. খান মারা গেছেন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ. আর. খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি ছিলেন ১০০ বছর বয়সী।

১৯৯৬ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন।

আরও পড়ুন: গুলশান-বনানীতে উওরা ডিএনসির অভিযান: নেপথ্যে মাসোহারা আদায় ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

দেশের শিক্ষা, চিকিৎসা ও জনসেবায় তার দীর্ঘদিনের অবদানের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত এবং শ্রদ্ধেয় ছিলেন। তার মৃত্যুর খবর শুনে দোহারে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এলাকাবাসী তথা তার শুভানুধ্যায়ীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় বন্ধ মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২০ এম


বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় বন্ধ মার্কেট বন্ধ থাকবে

প্রতিদিন রাজধানীর বাসিন্দারা কিছু না কিছু কেনাকাটার জন্য মার্কেট অথবা বাজারে যান। পাশাপাশি তারা বিভিন্ন এলাকায় ঘুরতেও যান। কিন্তু যদি প্রয়োজনীয় কেনাকাটা অথবা ঘুরতে গিয়ে দেখা যায় ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে সময় নষ্ট হয় এবং সেই কারণে মনও খারাপ হয়ে যায়।

তাহলে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিতে হবে বৃহস্পতিবার (৬ আগস্ট), রাজধানীর কোন কোন অঞ্চলের দোকানপাট ও মার্কেটগুলো বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে সেগুলো হলো মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

এছাড়া যেসব মার্কেটগুলো বন্ধ থাকবে সেগুলো হলো শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার ক-অপরারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট ও সাকুরা মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ কোথায় কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৩ এম


আজ কোথায় কী?

দেশে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে সরকারের বেশিরভাগ দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন এর মাধ্যমে।

এই বৃহস্পতিবার (৬ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে কী কী থাকতে যাচ্ছে, তা দিনের শুরুতেই জেনে নেওয়া যেতে পারে।

বিকেল ৩টা ১৫ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের আওতায় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি সভা অনুষ্ঠিত হতে চলেছে।

এদিকে, দুপুর ১২টায় রাজধানীর উত্তরার নওয়াব হাবিবউল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-১৮ আসনের জন্য মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসাবে যোগ দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। সভাপতিত্ব করবেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণ-রুপার দাম, নেপথ্যে কী?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৭ এম


বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণ-রুপার দাম, নেপথ্যে কী?

ডলারের দরপতন, ট্রেজারি ইল্ড কমে আসা এবং হরমোজ প্রণালি পুনরায় চালু হওয়ার আশাবাদের মধ্যে আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। মূল্যবান এই ধাতু প্রায় সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮৫ দশমিক ৬৯ ডলারে অবস্থান করছে, যা ১৮ জুনের পর সর্বাধিক।

এর আগের দিন স্বর্ণের দাম ফেব্রুয়ারির পর সবচেয়ে বড় দৈনিক উল্লম্ফন দেখেছিল। একই সঙ্গে মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

এদিন মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি নোটের ইল্ড কমেছে। পাশাপাশি মার্কিন ডলার সূচকও চাপের মুখে ছিল। ডলারের দর কমে গেলে অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ সাহসে তুলনামূলকভাবে সস্তা হয়ে যায় যা চাহিদা বাড়াতে সহায়তা করে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে একটি প্রস্তাবিত চুক্তির বিষয়ে আশাবাদ তৈরি হয়েছে। প্রস্তাব অনুযায়ী, হরমোজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে।

রয়টার্সকে ইরানের একজন ঊর্ধ্বতন সূত্র ও অঞ্চলের দুই কর্মকর্তা জানিয়েছেন, এটি ইরানের জন্য এখনও পর্যন্ত দেওয়া সবচেয়ে বড় ছাড়গুলোর মধ্যে একটি।

বর্তমান ইরান ইস্যুতে আশাবাদ বাড়ানোর ফলে আগামী সেপ্টেম্বরে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে; এমন প্রত্যাশাও কমে গেছে। দুই দিন আগে যেখানে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৬৭ শতাংশ ধরা হয়েছিল, এখন তা ৫৫ শতাংশে নেমে এসেছে। সাধারণত কম সুদের হারের পরিবেশে স্বর্ণের দাম বৃদ্ধি পায়, কারণ স্বর্ণে কোনো সুদ পাওয়া যায় না।

এখন ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক বলেছেন, যুক্তরাষ্ট্রে যদি মুদ্রাস্ফীতির চাপ অতিরিক্ত পর্যায়ে থাকে, কেন্দ্রীয় ব্যাংককে স্বল্পমেয়াদি সুদের হার আরও বৃদ্ধি করার বিষয়ে বিবেচনা করতে হতে পারে।

এদিকে, বিনিয়োগকারীদের নজর শুক্রবার প্রকাশিতব্য জুলাই মাসের মার্কিন নন-ফার্ম পে-রোলস প্রতিবেদনের দিকে। এর আগে বুধবার প্রকাশিত এডিপির জাতীয় কর্মসংস্থান প্রতিবেদনে দেখা গেছে, জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে কর্মসংস্থানের বৃদ্ধির গতি হ্রাস পেয়েছে। জুনে সংশোধিত হিসাবে যেখানে ৯৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল, জুলাইয়ে তা নেমে এসেছে ৪৪ হাজারে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে ঊর্ধ্বমুখী প্রবণতাও দেখা গেছে। স্পট রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫০ দশমিক ১৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৭৭ ডলারে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বস্তির আভাস, হরমুজ প্রণালি খুলতে চুক্তি চূড়ান্তের পথে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪০ এম


স্বস্তির আভাস, হরমুজ প্রণালি খুলতে চুক্তি চূড়ান্তের পথে

বিশ্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার খুলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইরান জানিয়েছে, আন্তর্জাতিক জলপথটি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি ঘোষণা করা হতে পারে।

বুধবার, ৫ আগস্ট, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য জানালেন। তিনি বলেছেন, ওমানের সঙ্গে চুক্তির খসড়া তৈরির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। কোনো পক্ষ যদি এ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করে, তাহলে শিগগিরই একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হতে পারে। তবে সে বিষয়ে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে অনুযায়ী, তার মন্তব্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকার ইঙ্গিত পাওয়া যায়।

তবে চুক্তি বাস্তবায়নের পথে এখনও বেশ কিছু জটিলতা রয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি প্রায় চূড়ান্ত হলেও এটি কার্যকর করতে এক পক্ষ বা উভয় পক্ষকেই কিছু বিষয়ে ছাড় দিতে হবে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, ইরানের বিভিন্ন বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করা এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

এর আগে, হরমুজ প্রণালির ওপর ইরানের কর্তৃত্ব আরও জোরদার হওয়ার কোনো শর্ত ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটনের মতে, এ ধরনের শর্ত আন্তর্জাতিক নৌ চলাচলের নীতির সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও এটি ইতিবাচক নয়।

অন্যদিকে, তেহরান বলছে, হরমুজের ওপর তাদের নিয়ন্ত্রণ অটুট থাকবে। তারা দাবি করছে, যুদ্ধের আগের মতো এটি পুরোপুরি উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে পরিচালিত হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই আঞ্চলিক কর্মকর্তা জানান, ইরান ও ওমানের আলোচকরা প্রণালিটি পুনরায় চালুর লক্ষ্যে খসড়া চুক্তিটি চূড়ান্ত করেছেন। এখন এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনেইয়ের অনুমোদনের জন্য অপেক্ষা করছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিটি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান বিরোধের একটি অস্থায়ী সমাধানের পথ খুলে দেবে। তারা দাবি করেছেন, এটি গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার ধারাবাহিক কার্যক্রম। ওই সমঝোতার লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করা এবং প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করা। তবে সেটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বর্তমান চুক্তি কার্যকর হলে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের স্থগিত আলোচনা আবারও শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

এদিকে, গত মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প চুক্তি সম্পর্কিত বলেছেন, ‘এটা হতে পারে। হয়তো আগামীকাল বা পরশু। এ বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে।’

প্রসঙ্গত, হরমুজ প্রণালি ঘিরে এই চুক্তি প্রক্রিয়ায় প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ওমান। ভৌগোলিকভাবে জলপথটির পাশের অবস্থান এবং ইরান ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সুসম্পর্কের কারণে সংকট নিরসনে দেশটি শুরু থেকেই সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%