০৫:০৫ পি.এম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ও অসচ্ছল ২৪ শিক্ষার্থীকে ‘গুণীজন সাইদুর রহমান(চাঁদ মিয়া)-তহমিনা বেগম ট্রাস্ট’ এর আওতায় বৃত্তি প্রদান করা হয়েছে। ২০২৩ সালের ২৯ জুন সোমবার দুপুরে একাডেমিক ভবনে ইতিহাস বিভাগের উদ্যোগে এই বৃত্তির প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ইতিহাস বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন মানবিক অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস। অনুষ্ঠানটির স্মারক বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, এবং স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. সানজীদা পারভীন।
এদিন মেধা ক্যাটাগরিতে পাঁচজন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ৬ হাজার টাকা করে, তিনজনকে ৫ হাজার টাকা করে এবং ১৯ জনকে ৪ হাজার টাকা করে মোট ১ লাখ ৩ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।
আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ‘গুণীজন সাইদুর রহমান (চাঁদ মিয়া)-তহমিনা বেগম ট্রাস্ট’ বৃত্তি চালু করায় সকল সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, এই বৃত্তি ছাত্রছাত্রীদের শিক্ষা ও গবেষণায় উৎসাহী হতে সাহায্য করবে। অনুষ্ঠানে ইতিহাস বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন