ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

দায়িত্বশীল সমালোচনা বাজেটকে আরো সমৃদ্ধ ও সুদৃঢ় করবে: অর্থমন্ত্রী


দায়িত্বশীল সমালোচনা বাজেটকে আরো সমৃদ্ধ ও সুদৃঢ় করবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বাজেট নিয়ে প্রাণবন্ত, গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমি বিশ্বাস করি, এ আলোচনা বাজেটকে আরো সমৃদ্ধ ও সুদৃঢ় করবে।’

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্য উপস্থাপনকালে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী প্রস্তাবিত বাজেট নিয়ে দীর্ঘ, প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনা করতে জাতীয় সংসদের সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ‘আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, আবার কেড়েও নেন’ - ড. খালিদ হোসেন

তিনি উল্লেখ করেন, ‘সংসদ সদস্যরা তাদের বক্তব্যে জনগণের প্রত্যাশা, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং এসব চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বিষয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান পরামর্শ দিয়েছেন। সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো—মতের ভিন্নতা থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে সবাই একসঙ্গে কাজ করা।’

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘সংসদের বাইরেও অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। আমরা এসব মতামত গভীর মনোযোগের সঙ্গে বিবেচনা করেছি।’

তিনি বলেন, ‘আমরা যে সময়ে এই বাজেট প্রণয়ন করেছি, তখন একদিকে ছিল ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত প্রাতিষ্ঠানিক কাঠামো। অন্যদিকে ছিল একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা। তাই এই বাজেট কেবল সরকারের বার্ষিক আর্থিক বিবৃতিই নয়; এটি জনজীবনে স্বস্তি আনা, অর্থনৈতিক পুনরুদ্ধার, কাঠামোগত সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা।

আরও পড়ুন: বিএনপি দিল্লির মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে: মিয়া গোলাম পরওয়ার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হবে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হবে?

ব্রাজিল আজ (সোমবার) জাপানের বিপক্ষে মাঠে নামছে বিশ্বকাপের নকআউট পর্বে। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিতব্য শেষ ষোলোর ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন যে তিনি একাদশে বড় কোনো পরিবর্তন আনবেন না।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, 'আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন হবে। শেষ অনুশীলনের পরই সবকিছু চূড়ান্ত করা হবে। আমাদের পুরো মনোযোগ ম্যাচেই।' তিনি জাপানকে খুবই শৃঙ্খলিত একটি দল হিসেবে উল্লেখ করে বলেন, 'আমরা জানি, তাদের বিপক্ষে কীভাবে খেলতে হবে।'

ব্রাজিলের শিবিরের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, আগের ম্যাচের তুলনায় নেইমার জুনিয়রকে বেশি সময় মাঠে দেখা যেতে পারে। তিনি দীর্ঘদিনের চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ১৫ মিনিট খেলেছিলেন।

আনচেলত্তি নেইমারের শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে বলেন, 'গত এক সপ্তাহে তার উন্নতি উল্লেখযোগ্য। দুর্ভাগ্যজনকভাবে আগের ম্যাচে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। এখন সে আরও বেশি সময় খেলার জন্য প্রস্তুত।'

যে একাদশে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল নেমেছিল, সেটির প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে আনচেলত্তি নিজের পছন্দের সমন্বয় খুঁজে পেয়েছেন। চোটে থাকা রাফিনিয়ার পরিবর্তে সুযোগ পাওয়া রায়ানও পারফরম্যান্সে আস্থা অর্জন করেছেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দলের ১৪ দেখায় ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচ, দুটি ড্র হয়েছে এবং জাপানের জয় মাত্র একটি।

তবে সেই একমাত্র জয়টা এসেছে সবশেষ দেখায়, ২০২৫ সালের অক্টোবরে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে জাপান। সেটিই ব্লু সামুরাইদের ব্রাজিলের বিরুদ্ধে সর্বোচ্চ গোল করার ম্যাচ। অতীতের রেকর্ড অনুকূলে থাকলেও ব্রাজিলের শিবির জাপানকে হালকাভাবে নিতে চায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীরবে লিভারের ক্ষতি ডেকে আনে যেসব অভ্যাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


নীরবে লিভারের ক্ষতি ডেকে আনে যেসব অভ্যাস

বর্তমানে ফ্যাটি লিভার একটি খুব সাধারণ স্বাস্থ্য সমস্যা বলে বিবেচিত হচ্ছে। অনেক মানুষ মনে করেন যে, শুধুমাত্র মদ্যপান করলেই ফ্যাটি লিভার হবে। কিন্তু বাস্তবে, যারা কখনও অ্যালকোহল পান করেন না, তাদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং স্থূলতা এটিকে ঘটানোর মধ্যে অন্যতম প্রধান কারণ।

ফ্যাটি লিভার হিসেবে পরিচিত একটি অবস্থা হলো, যখন লিভারের কোষের ভেতর অতিরিক্ত চর্বি জমতে শুরু করে। সাধারণত লিভারে সামান্য চর্বি থাকা স্বাভাবিক, কিন্তু যদি লিভারের মোট ওজনের ৫ শতাংশের বেশি চর্বি জমে, তখন তাকে ফ্যাটি লিভার বলা হয়।

ফ্যাটি লিভার হওয়ার প্রধান কারণগুলো হলো:

১. অতিরিক্ত ওজন ও স্থূলতা: যাদের ওজন বেশি বা পেটের মেদ বেশি, তাদের ফ্যাটি লিভারের ঝুঁকি অনেক বেশি। শরীরে অতিরিক্ত চর্বি জমা লিভারের ওপরেও প্রভাব ফেলে।

২. অতিরিক্ত চিনি ও জাঙ্ক ফুড খাওয়া: কোমল পানীয়, মিষ্টি, কেক, বিস্কুট, ফাস্টফুড এবং প্রক্রিয়াজাত খাবার সেবনে লিভারে চর্বি জমার সম্ভাবনা বৃদ্ধি পায়।

৩. ডায়াবেটিস: বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ফ্যাটি লিভার অনেক বেশি দেখা যায়। রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকার ফলে ঝুঁকি আরও বৃদ্ধি পায়।

৪. রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি: রক্তে ক্ষতিকর চর্বির মাত্রা বাড়লে তা লিভারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

৫. নিয়মিত ব্যায়াম না করা: অলস জীবনযাপন এবং দীর্ঘ সময় বসে থাকার অভ্যাসও ফ্যাটি লিভারের প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়।

৬. অতিরিক্ত অ্যালকোহল পান: নিয়মিতভাবে অতিরিক্ত মদ্যপান লিভারের কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং ফলে অ্যালকোহলজনিত ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

৭. কিছু ওষুধ এবং অন্যান্য রোগ: দীর্ঘকালীন কিছু নির্দিষ্ট ওষুধ সেবন, দ্রুত ওজন কমে যাওয়া, অপুষ্টি বা কিছু হরমোনজনিত সমস্যা থেকেও ফ্যাটি লিভার হওয়ার কারণ হতে পারে।

কী কী লক্ষণ দেখা দিতে পারে? প্রাথমিক অবস্থায় অনেকের মধ্যে কোনো লক্ষণ দেখা যায় না। তবে ধীরে ধীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন—

১. ডান পাশে উপরের পেটে অস্বস্তি বা ব্যথা হচ্ছে।

২. অতিরিক্ত ক্লান্তি অনুভব হচ্ছে।

৩. দুর্বলতা অনুভূত হচ্ছে।

৪. ক্ষুধামন্দা দেখা দিচ্ছে।

৫. গুরুতর ক্ষেত্রে ওজন কমে যাচ্ছে।

কীভাবে প্রতিরোধ করবেন? এ বিষয়ে কিছু টিপস হলো:

১. স্বাস্থ্যকর এবং সুষম খাবার খান।

২. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম করার চেষ্টা করুন।

৩. ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

৪. কোমল পানীয় এবং অতিরিক্ত মিষ্টি খাবার এড়িয়ে চলুন।

৫. ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।

৬. অ্যালকোহল পান করলে তা পরিহার বা সীমিত রাখার চেষ্টা করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতার থেকে ফিরছে সিলেটের ৫ প্রবাসীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


কাতার থেকে ফিরছে সিলেটের ৫ প্রবাসীর মরদেহ

কাতারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবকের মরদেহ আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) দেশে পৌঁছাবে। স্থানীয় সময় সোমবার রাতের বিশেষ ফ্লাইটে মরদেহগুলো পাঠানো হয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছানোর কথা রয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর। তিনি জানান, বিমানবন্দরে মরদেহ গ্রহণের জন্য নিহতদের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এ সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানও উপস্থিত থাকার কথা রয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে মঙ্গলবার যোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদরাসা মাঠে নিহত এই পাঁচ প্রবাসীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাদের নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত রবিবার (২১ জুন) কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা হওয়ায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।

বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে যাওয়া এসব তরুণের অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারি এবং শোকাহত মানুষের কান্নায় কানাইঘাটের আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধবিরতির পর গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত-আহতের সংখ্যা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


যুদ্ধবিরতির পর গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত-আহতের সংখ্যা বৃদ্ধি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হামলা থেমে যাচ্ছে না। মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে হামলায় তিন ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এর পাশাপাশি, উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি আশ্রয়কেন্দ্রের কাছে ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন।

যুদ্ধবিরতির এই সময়েও গাজার মাঘাজি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় উপত্যকার তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন। স্থানীয় সময় রোববার (২৮ জুন) ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিহতরা তাদের জন্য হুমকি হয়ে উঠেছিলেন। এই কারণে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

উত্তর গাজার বেইত লাহিয়ায় উম্ম আল-ফাহম স্কুলের কাছে অবস্থানরত একদল বেসামরিক মানুষের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। স্থানীয় সূত্র থেকে জানা যায়, ওই স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। হামলায় হতাহতের ঘটনা ঘটেছে বেশ কয়েকজনের।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেন, পুলিশ সদস্যদের হত্যা প্রমাণ করে গাজায় ইসরাইল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা চায়। তারা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরাইলকে হামলা বন্ধে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানায়।

এদিকে, দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরাইলের সামরিক অভিযানে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭৩ হাজার মানুষ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং পুনর্গঠনে প্রয়োজন হতে পারে প্রায় ৭০ বিলিয়ন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%