ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

স্বাস্থ্য, কৃষি ও আইসিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে মরক্কোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান


স্বাস্থ্য, কৃষি ও আইসিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে মরক্কোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কারদৌদি এল কৌলালি সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মরক্কোর স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো নির্মাণ, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প, আইসিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ ও আধা-দক্ষ শ্রমশক্তি নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য মরক্কোর প্রতি আহ্বান জানান। বঙ্গভবনে আজ বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর আবাসিক রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কারদৌদি এল কৌলালি তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম সাংবাদিকদের এ কথা জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সরকারি ও বেসরকারি বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং ক্রমেই আরও সুদৃঢ় হচ্ছে। তিনি ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের কথা স্মরণ করেন এবং তাঁর নামে রাজধানী রাবাতে একটি সড়কের নামকরণ করায় মরক্কোর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নে বর্তমান সরকারের ব্যাপক কর্মসূচি এবং এ ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ সময় তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের স্বদেশে প্রত্যাবাসনের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মরক্কোর সমর্থনের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূতকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় রাষ্ট্রপতির সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচারণা চালাচ্ছেন: আসিফ মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচারণা চালাচ্ছেন: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, সরকারী কোষাগারের টাকা ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

তিনি মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে এই অভিযোগ করেন। আসিফ মাহমুদ জানান, এনসিপির পক্ষ থেকে ৫ দফা দাবি দেওয়া হয়েছে। তারা চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না এবং লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন। আবাসিক এলাকা এবং এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানো হয়েছে। এই ধরনের অব্যবস্থাপনাই প্রমাণ করে যে তারা মেয়র হওয়ার যোগ্য নন।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে। এটি স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ব্যর্থতা, কারণ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

এদিকে, স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আসিফ মাহমুদ জানিয়েছেন, জোটগতভাবে নির্বাচনে যাবে কি না, তা তফসিলের পর দলগুলোর সাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে ৫ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


কেরানীগঞ্জে ৫ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে উপজেলা মৎস্য অফিসের একটি অভিযানে প্রায় ৫ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালগুলো পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার ভোরে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। এই সময়ে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩২৪টি চায়না দুয়ারি জাল এবং ১৬০টি চায়না দুয়ারি লেজ জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিসের সূত্রে জানা গেছে, জালগুলো ঢাকার দোহার থেকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেগুলো জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

কেরানীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি বলেন, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষার জন্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জব্দ করা অবৈধ জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, নদী ও খাল-বিলে অবাধে নিষিদ্ধ জালের ব্যবহারে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয় এবং এটি মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এর ফলে মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির সহযোগিতায় পরিচালিত এই অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুঁজিবাজারকে শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


পুঁজিবাজারকে শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী

জাতীয় সংসদে আজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, দেশীয় মূলধন সংগ্রহ বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের একটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর কার্যকর অবদান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে।’

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়েও স্বীকার করেন যে, বর্তমানে দেশের পুঁজিবাজার দুর্বল অবস্থায় রয়েছে।

এছাড়া, বাজারের বিকাশ ও সম্প্রসারণে সহায়ক বেশ কয়েকটি আর্থিক পণ্য এখনও পুরোপুরি বিকশিত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

চলমান উদ্যোগগুলোর বিষয়েও অর্থমন্ত্রী জানান, বাজার তদারকি ও কার্যকারিতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হয়েছে। এই কমিশনে অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে নিয়ন্ত্রক সংস্থাটির সক্ষমতা আরও বৃদ্ধি পায়।

আমির খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করেন যে, শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো ও চলমান সংস্কার কার্যক্রমের ফলে আগামী দিনে পুঁজিবাজারে নতুন গতি সঞ্চার হবে। এর মাধ্যমে জনগণের সঞ্চয়কে উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তরের ক্ষেত্রে পুঁজিবাজার আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।

অর্থমন্ত্রী আরো বলেন, অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পুঁজিবাজারকে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য অর্থায়নের উৎস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ : সংসদে নিলোফার চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ : সংসদে নিলোফার চৌধুরী

বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতা বিষয়ক বর্তমানে দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে, বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ যদি সময়ের চাহিদার ওপর ভিত্তি করে দক্ষ জনশক্তির জোগান বৃদ্ধি করতে না পারে, তাহলে বিদেশের শ্রমবাজার হারানোর বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ উত্থাপনকালে তিনি এ মন্তব্য করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নোটিশটি গ্রহণ না করলেও এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য দুই মিনিট সময় দেন।

এ সময় নিলোফার চৌধুরী মনি বলেন, "কথায় আছে, গতিতে জীবন আর স্থিতিতে মরণ।" দক্ষ জনশক্তির গতি একটি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী শ্রমিকদের আয় বিশেষ ভূমিকা রাখছে। ২০২৫ সালের মধ্যে এই খাত থেকে জিডিপিতে প্রায় ৭ শতাংশ অবদান আসবে।

তিনি আরও বলেন, প্রতি বছর প্রায় ১০ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমিক বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। তবে তাদের অধিকাংশই অদক্ষ ও স্বল্পশিক্ষিত।

অন্যদিকে, বিশ্বজুড়ে শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবের ফলে উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার বেড়ে যাওয়ার কারণে কম দক্ষ শ্রমিকের চাহিদা ক্রমশ কমছে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ইতিহাস তুলে ধরে বিএনপির এই সংসদ সদস্য বলেন, আশির দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ বিষয়টির সূচনা হয়েছিল। মধ্যপ্রাচ্যের একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের বিপুল জনশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। সেই উদ্যোগের ফলশ্রুতিতে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারিত হয়েছে।

নিলোফার চৌধুরী মনি বলেন, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন। ভবিষ্যতের জন্য কর্মক্ষম ও দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই।

তিনি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে কীভাবে তাত্ক্ষণিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ দক্ষ মানবসম্পদ ভবিষ্যতে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পারে। তাই আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এখনই দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা এবং আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার বিস্তার ঘটাতে হবে। অন্যথায়, দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস ঝুঁকির মুখে পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%