ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ব্যবস্থাপনা নিয়ে নতুন সিদ্ধান্ত


এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ব্যবস্থাপনা নিয়ে নতুন সিদ্ধান্ত

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল রাখার সিদ্ধান্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড স্থগিত করেছে। নির্দেশনা জারি করার মাত্র একদিনের মাথায় এটি স্থগিত করা হয়েছে।

আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি চিঠিতে সব কেন্দ্রের সচিবকে পরীক্ষাকেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ চালুর নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে থানা বা ট্রেজারি থেকে প্রশ্নপত্র আনার দায়িত্বে কারা থাকবেন, তাদের তথ্যও বোর্ডে পাঠাতে বলা হয়েছিল। কিন্তু এর একদিন পরেই ২ জুন বোর্ড সেই চিঠিটি বাতিল করে।

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা নতুন চিঠিতে উল্লেখ করা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির ডিভিআর, এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য পাঠানোর সংক্রান্ত চিঠিটি স্থগিত করা হলো। এছাড়া বিষয়টি সম্পর্কে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

শিক্ষা বোর্ডের সূত্রে জানা যায়, গত এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল রাখা হয়েছিল। বোর্ডের দাবি, এর ফলে নকলের প্রবণতা কমেছে।

তবে এ নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের এক অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মতো কঠোর নজরদারি শিক্ষার্থীদের ওপর মনস্তাত্ত্বিক এবং নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেক শিক্ষাবিদ আশঙ্কা প্রকাশ করেছেন।

হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনের কারণ জানাতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, ‘আমরা আগের চিঠিটা স্থগিত করেছি। শিগগির হয়তো নতুন আরেকটি চিঠি দেওয়া হবে।’ তবে কী কারণে এই সিদ্ধান্ত স্থগিত করা হলো, সেটিকে ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

আরও পড়ুন: মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলস্টেশনের পেছনে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:২২ এম


রেলস্টেশনের পেছনে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জের রেলস্টেশনের পেছনের ফাঁকা স্থানে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ করার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতদের মধ্যে রয়েছে খালিয়াজুরি উপজেলার নূরালীপুর গ্রামের মো. আলমগীর (৩০), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের পিয়াস মিয়া (২২) ও গৌরীপুর উপজেলার মধ্যে আলমগীর গ্রামের মো. রবিন (৩৫)।

তাদের মধ্যে আলমগীর ও পিয়াস মিয়াকে ৭ দিন করে এবং রবিনকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন খবরে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পেছনের ফাঁকা স্থানে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

সহকারী পরিচালক মো. নাজমুল হক আরও জানান, দণ্ডপ্রাপ্তদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির দাফনে ২ কোটি মানুষের জমায়েতের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:২৭ এম


খামেনির দাফনে ২ কোটি মানুষের জমায়েতের প্রস্তুতি

অবশেষে হতে যাচ্ছে ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রার আয়োজন তেহেরানে। আগামী ১৭ জুন মহররম বা কারবালা দিবসের আগে-পরে মিলে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

১৯৮৯ সাল থেকে ছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের সর্বোচ্চ নেতা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। তার মৃত্যুর পর দেশটিতে ৪০ দিনের শোক এবং ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পরে ৪ মার্চ থেকে তিন দিনব্যাপী খামেনির বিদায় অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল ইরানি কর্তৃপক্ষ। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা অব্যাহত থাকায় অনুষ্ঠানের প্রস্তুতিতে জটিলতা দেখা দেয় এবং প্রতিবন্ধকতায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে ঘোষণা করার কথা জানালেও দীর্ঘসময় এ বিষয়ে কিছু বলা হয়নি ইরানের কর্তৃপক্ষের পক্ষ থেকে। এর মাঝেই খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়ার পর তিনিও বাবা আয়াতুল্লাহর শেষকৃত্য অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য করেননি।

অবশেষে, প্রয়াত সর্বোচ্চ নেতার জন্য ইরান ৩ দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠান পরিকল্পনা করছে। খামেনির জানাজা দাফন সম্পন্ন হবে মৃত্যুর এত দিন পর, প্রায় ২ কোটি মানুষের জমায়েতের নিরাপত্তা নিশ্চিত করতে।

গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়, তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ জানিয়েছেন, আয়াতুল্লাহর শেষকৃত্য অনুষ্ঠানের পরিকল্পনা চলছে।

তিনি জানিয়েছেন, ‘৩ দিনের শোকযাত্রা এবং দাফন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। শোকযাত্রার মূল অনুষ্ঠান হবে তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরে।’ মাশহাদে দাফনকাজ সম্পন্ন হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

ডেপুটি মেয়র জানান, তিনি আশা করছেন খামেনির শেষকৃত্য অনুষ্ঠান ইসলামি ক্যালেন্ডারের প্রথম মাস মহররমের শুরুতে অনুষ্ঠিত হবে, যা জুনের মাঝামাঝি সময়ে পড়বে। তিনি আরো উল্লেখ করেছেন, ‘তেহরানের অনুষ্ঠান অন্তত ২৪ ঘণ্টা ধরে চলবে। শোকযাত্রায় প্রায় ২ কোটি মানুষ অংশ নিতে পারেন বলে আশা করা হচ্ছে।’

ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদ শহরেই জন্মগ্রহণ করেছিলেন খামেনি। সেখানেই ইমাম রেজার মাজার এলাকায় তার বাবাকে দাফন করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:৩০ এম


আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

ঢাকার মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাটি তদন্তের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে জমা দিয়েছে।

এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিবেদন জমা দেবে।

এ দিন বিকেল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে কথা বলবেন।

এর আগে, বুধবার (২৭ মে) ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু ঘটে।

এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়াও আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কোনো ত্রুটি বা অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখতে হাসপাতালটির নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করে। তারা ইতোমধ্যে তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্যাংকার হামলার জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:৩৫ এম


ট্যাংকার হামলার জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করল ইরান

ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

বুধবার, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, মার্কিন বাহিনী যে সমস্ত ঘাঁটি ব্যবহার করে বেসামরিক জাহাজ চলাচল বিঘ্নিত করছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, সেগুলোকে লক্ষ্য করেই এই ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে তেহরানের সশস্ত্র বাহিনী।

এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো ধরনের শত্রুতামূলক আচরণের তাৎক্ষণিক ও নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হবে। নিষেধাজ্ঞা এবং যুদ্ধ যে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, নতুন করে যুদ্ধ ডেকে এনে তা কোনোভাবেই হাসিল করা যাবে না।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বুধবার ভোরের দিকে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালির কাছাকাছি একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ইরান এই হামলার পেছনে সুনির্দিষ্ট কারণ হিসেবে মার্কিন উসকানিকে দায়ী করেছে।

আরাগচি জানান, সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী খার্গ দ্বীপ অভিমুখে যাওয়া বতসোয়ানার পতাকাবাহী একটি তেল ট্যাংকারকে লক্ষ্য করে ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটি অচল করে দেয়। খার্গ দ্বীপ মূলত ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্র।

এই অর্থনৈতিক ও কৌশলগত লাইফলাইনে মার্কিন আগ্রাসনের জবাবেই তেহরান এই পাল্টা আঘাতের সিদ্ধান্ত নেয়।

বিবৃতিটির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপও প্রকাশ করেছেন। যেখানে রুবিওকে বলতে শোনা যায়, মধ্যপ্রাচ্যে আমাদের মিত্ররা অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের মতো কেউ কেউ অত্যন্ত আগ্রাসীভাবে সহযোগিতা করছে, আবার কুয়েতের ভূমিকাও চমৎকার ছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে সামনে এনে ইরান মূলত কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো তাদের হামলাকে যৌক্তিক প্রমাণ করার চেষ্টা করছে।

তেল ট্যাংকারকে কেন্দ্র করে দুই দেশের এই সরাসরি সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও জ্বালানি বাজারে নতুন করে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%