০১:৩৮ এম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কের ওপর ময়লাবাহী গাড়ি এবং একটি মিনি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।
এই দুর্ঘটনাটি সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার পর সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকায় যাত্রী ছাউনির পাশের ঢাকা অভিমুখী সড়কে ঘটে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, শ্রীনগর থেকে ঢাকাগামী একটি ময়লাবাহী গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর মিনি পিকআপটি সড়কের পাশের ঢালে গিয়ে পড়ে যায় এবং গাড়িটির কিছু অংশ মহাসড়কের ওপর অবস্হান করে।
আরও পড়ুন: জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ করার অভিযোগ
ঘটনার সংবাদ পেয়ে সিরাজদিখান থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে একটি পিকআপের মাধ্যমে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সিদ্দিক (৪৫) নামের একজন ব্যক্তি মৃত্যুবরণ করেন।
অন্য দুইজনের শারীরিক অবস্থা অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসারা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ জানিয়েছেন, ময়লাবাহী গাড়ি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনার আইনি প্রক্রিয়া চলমান আছে।
আরও পড়ুন: কক্সবাজারে দামী ফ্ল্যাটে ৩ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন