০৯:২০ এম
আরব লীগ ইরানের উপসাগরীয় আরব দেশগুলো এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে (কেআরআই) চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটির মতে, এসব হামলার উদ্দেশ্য হলো আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করা, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করে দেওয়া।
শনিবার এক বিবৃতিতে আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি বলেন, কুর্দিস্তান অঞ্চল ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা ছিল ‘অপরাধমূলক ও বেপরোয়া’।
তিনি অভিযোগ করেন, বাহরাইন, জর্ডান, কাতার ও কুয়েতে ইরানের ক্রমবর্ধমান হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, এটি এমন একটি আগ্রাসী আচরণের বহিঃপ্রকাশ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: রাহুল গান্ধী মোদির সঙ্গে প্রকাশ্যে বিতর্কের আহ্বান জানালেন
ফাহমি বলেন, ‘যেকোনো আরব দেশের ওপর হামলা পুরো আরব বিশ্বের জাতীয় নিরাপত্তা ও যৌথ স্বার্থের ওপরে হামলার শামিল।’
তিনি ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে অবিলম্বে হামলা বন্ধ করতে, সমুদ্রপথের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি থেকে বিরত থাকতে এবং আলোচনার টেবিলে ফিরে এসে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান।
এর আগে শনিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় একটি গোলাবারুদ গুদাম এবং ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি ঘাঁটি লক্ষ্যবস্তু হয়।
এই হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেহরান। তবে এর আগে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ঘাঁটিতে একাধিকবার হামলা চালিয়েছে দেশটি।
আরও পড়ুন: বিজয়ী আবদুল আল-সাইয়েদ ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন