০৫:১৭ পি.এম
বাসার ছাদে, বেলকনিতে কিংবা আঙিনায় ফুল ও শাকসবজির দেখা মেলে প্রায় সব জায়গাতেই। তবে চট্টগ্রাম নগরের এক ব্যক্তি তার নিজস্ব বসতঘরে ফুলের টবের মধ্যে রীতিমতো গাঁজার চাষ শুরু করেছেন। র্যাবের একটি টিম খবর পেয়ে এ বিষয়ে অভিযান চালিয়ে তার কর্মকাণ্ডের সত্যতা প্রমাণিত করেছে।
সোমবার (২৭ জুলাই) রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শাজিনগর এলাকায় অভিযান চালিয়ে র্যাব ১২টি গাঁজা গাছসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া লোকমান হোসেন (৪৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বসবাস করেন। চট্টগ্রাম নগরের বায়েজিদে তার বাসস্থান অবস্থিত।
আরও পড়ুন: পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১
র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লোকমান হোসেন তার বসতঘরের টিনের চালে দুটি প্লাস্টিকের টবে ৬টি করে মোট ১২টি গাঁজার গাছ লাগিয়েছেন। তিনি গাছ থেকে কুড়ানো গাঁজা শুকিয়ে নিষিদ্ধ মাদক তৈরি করেন।
আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘ সময় ধরে তিনি গাঁজার চাষ করে আসছিলেন। এবিষয়ে মাদক আইনে একটি মামলা করে তাকে বোস্তামি থানায় হস্তান্তর করা হয়েছে র্যাবের পক্ষ থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন