ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইতিহাস ছোঁয়ার অপেক্ষায় বোর্নমাথ, নরউইচের বিপক্ষে অপ্রতিরোধ্য ম্যানসিটি


ইতিহাস ছোঁয়ার অপেক্ষায় বোর্নমাথ, নরউইচের বিপক্ষে অপ্রতিরোধ্য ম্যানসিটি

এএফসি বোর্নমাথ ইতিহাসের প্রথমবারের মতো ইউরোপীয় মিশন শুরু করতে যাচ্ছে। ক্লাবটি ইউরোপা লিগে রাতে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে মাঠে নামবে। অন্যদিকে, কারাবাও কাপে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে নরউইচ সিটির মুখোমুখি হবে।

আরো পড়ুন

স্মিথকে এখনো তাড়া করে স্মরণীয় ৮ বছর আগের দুঃসহ স্মৃতি। গত মৌসুমে প্রিমিয়ার লিগে রেকর্ড ষষ্ঠ স্থানে শেষ করার ফলে, বোর্নমাথের ১২৭ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ইউরোপীয় ফুটবলে খেলার সুযোগ এসেছে মার্কো রোজের শিষ্যদের। খবর আসছে আশার্ক আল-আওসাত থেকে।

আরও পড়ুন: ইশরাকের মাদকবিরোধী অবস্থান সমর্থন করে সাংবাদিকদের সমালোচনা এনায়েতুল্লাহ আব্বাসীর

আরো পড়ুন

জার্মানির প্রথম স্কোয়াড ঘোষণায় চমক ক্লপের, বাদ পড়েছেন প্রখ্যাত তারকা। স্পেনের সান সেবাস্তিয়ানের আনোয়েতা স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে খেলতে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে বোর্নমাথের শুরুটা ভালো হয়নি। ৪ ম্যাচে ৩ ড্র নিয়ে তারা এখনো প্রথম জয়ের খোঁজে রয়েছে। ইউরোপীয় আসরের মাধ্যমে জয়ে ফিরতে মরিয়া যুক্তরাষ্ট্রের বোর্নমাথ তারকা টাইলার অ্যাডামসরা।

অন্যদিকে, ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপের দল নরউইচ সিটিকে স্বাগত জানাবে। নতুন কোচ এনজো মারেস্কার অধীনে সিটিজেনরা প্রিমিয়ার লিগের ৪টি ম্যাচ এবং চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচ জিতে দারুণ ফর্মে রয়েছে। তবে, ডার্বি ম্যাচে লাল কার্ড দেখায় ফিল ফোডেন এই ম্যাচে থাকছেন না। টানা ম্যাচের ধকল সামলাতে স্কোয়াডে কিছু পরিবর্তন দেখা যেতে পারে।

আরো পড়ুন

আরও পড়ুন: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন

১১ বছর পর চায়না ওপেনে ফিরছেন টেনিস রাজা জোকোভিচ। ফিলিপ ক্লেমেন্টের নরউইচ ঘরোয়া লিগে কিছুটা লড়াই করলেও এমকে ডনস এবং কার্ডিফ সিটিকে হারিয়ে কারাবাও কাপের এই রাউন্ডে পা রেখেছে। আজকের ম্যাচে বিজয়ী দলটি চতুর্থ রাউন্ডে ব্রাইটনের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিএমপির ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল শনিবার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


বরিশালে বিএমপির ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল শনিবার

ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতে ও সামাজিক মেলবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ফাইনাল খেলা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৩:৩০ ঘটিকায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডির এই জমকালো ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। উক্ত আয়োজনে বরিশালের সর্বস্তরের সংবাদকর্মীদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকদের মতে, ক্রীড়াচর্চা যুবসমাজকে সঠিক পথে রাখার পাশাপাশি পরিবারে স্থিতিশীলতা ও ভরসা ফিরিয়ে আনে। ঐতিহ্যবাহী কাবাডি খেলার এই আয়োজন স্থানীয় খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে আন্ত জেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য আটক, উদ্ধার ৩টি মোটরসাইকেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে আন্ত জেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য আটক, উদ্ধার ৩টি মোটরসাইকেল

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে আন্ত জেলা মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তিনটি নিবন্ধনবিহীন চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া, এই ঘটনায় আরো দুজন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সদর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এসব তথ্য প্রকাশ করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সালাম (২৪), একই ইউনিয়নের তারাপুর মুন্নাপাড়া গ্রামের মো. আলমের ছেলে মোহাম্মদ আলী (২৪), শ্যামপুর সাহাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমন রেজা (২৬), দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহেলে রানা (২৩), একই গ্রামের মো. সাইফুলের ছেলে মো. আসিফ (২২) এবং শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের আব্দুল করিমের ছেলে মো. আশিক (২২)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের বৈলতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় আব্দুস সালাম, সোহেলে রানা ও মো. আসিফকে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে শিবগঞ্জ থেকে মোহাম্মদ আলী, ইমন রেজা ও মো. আশিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালেই পলাতক সাদ্দাম হোসেন ও সুশান্ত সিংহের বাড়িতে অভিযান চালিয়ে আরো দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা তিনটি মোটরসাইকেলের নিবন্ধন নেই বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্যমতে, এ ঘটনায় শিবগঞ্জের সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং কয়লার দিয়াড় গ্রামের মতিলাল সিংহের ছেলে সুশান্ত সিংহ (২৫) পলাতক রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, এ ঘটনায় বুধবার বিকেলে সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে শুরু হলো নির্মাণ, কাঠশিল্প, ইন্টেরিয়র ও সোলার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


রাজধানীতে শুরু হলো নির্মাণ, কাঠশিল্প, ইন্টেরিয়র ও সোলার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী

রাজধানীতে একসঙ্গে শুরু হয়েছে নির্মাণ অবকাঠামো, কাঠশিল্প, ইন্টেরিয়র ও সোলার পণ্যবিষয়ক চারটি আন্তর্জাতিক প্রদর্শনী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির (আইসিসিবি) এক্সপো ভিলেজে শুরু হওয়া এ প্রদর্শনীগুলো চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

‘১০ম বাংলাদেশ বিল্ডকন’, ‘১০ম বাংলাদেশ উড এক্সপো’, ‘ইন্টেরিয়র এক্সপো’ ও ‘সোলার বাংলা এক্সপো’—এই চার আন্তর্জাতিক প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস ও ফিউচারেক্স ট্রেড। প্রদর্শনীর নলেজ পার্টনার হিসেবে কাজ করছে ‘ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ’ (আইডিবি)।

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর) ড. প্রকৌশলী গিয়াসউদ্দিন হায়দার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রদর্শনীগুলোর।

উদ্বোধনী বক্তব্যে ড. প্রকৌশলী গিয়াসউদ্দিন হায়দার উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে অবকাঠামো, আবাসন ও আধুনিক ফার্নিচার শিল্পে দ্রুত অগ্রগতি অর্জন করছে। তিনি বলেন, "তবে এই প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।" এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো দেশীয় উদ্যোক্তা ও শিল্প মালিকদের জন্য বিশ্বমানের আধুনিক যন্ত্রপাতি, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী এবং নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার অনন্য সুযোগ তৈরি করেছে।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, "নির্মাণ খাত, কাঠশিল্প, ইন্টেরিয়র ও সোলার পণ্যের ব্যবহারকারীদের জন্য এটি নতুন প্রযুক্তি, নেটওয়ার্কিং ও ব্যবসার এক চমৎকার প্ল্যাটফর্ম।" দর্শনার্থীরা একই ছাদের নিচে আধুনিক নির্মাণসামগ্রী, গৃহসজ্জা, সোলার প্রোডাক্ট ও কাঠ প্রক্রিয়াজাতকরণের সর্বাধুনিক প্রযুক্তির সন্ধান পাবেন।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে বিশ্বমানের বিভিন্ন প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা এখানে এডহেসিভ, সিএনসি বয়লার, ফাইবার ও সিও২ লেজার, উড প্রিন্টিং, কনক্রিট ব্লক মেশিন, হার্ডওয়্যার, পার্টিকেল বোর্ড, পাওয়ার টুলস, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, পাইপ, ক্যাবলস, সিলেন্ট ও কনস্ট্রাকশন কেমিক্যালস দেখতে পাবেন। পাশাপাশি সিরামিক, ইলেকট্রিক্যাল সুইচেস, ওয়াটার পাম্প, সোলার ইকুইপমেন্ট, কিচেন অ্যাপ্লায়েন্স, হোম অটোমেশন ও অ্যালুমিনিয়াম প্যানেলসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীর অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় আইডিবির আয়োজনে ‘আর্ক ইন্টেরিয়র ব্রিজ-২০২৬’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে স্থাপত্য ও অভ্যন্তরীণ নকশার পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন দেশের শীর্ষস্থানীয় স্থপতি ও শিল্প বিশেষজ্ঞরা।

এই আন্তর্জাতিক প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলের এবিএনকে বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


নড়াইলের এবিএনকে বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়া উপজেলার এ বি এন কে আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক (আহবায়ক) কমিটির সভাপতি হলেন সালাহউদ্দিন খান। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিদ্যালয় মিলনায়তনে নতুন সভাপতি সালাহউদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ সুধীজন।

গত ৯ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক মুঃ এনামুল কবীর স্বাক্ষরিতপত্রে অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতি করা হয়েছে সালাহউদ্দিন খানকে। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য পদে উবায়দুল্লাহ মোঃ জাকির হোসেন, অভিভাবক সদস্য মোঃ মনিরুল শেখ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে। অ্যাডহক কমিটির পত্র জারির পর থেকে অনধিক ছয়মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, গত ২ আগস্ট শিক্ষা বোর্ড আরেকটি পত্রে নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত করে সালাহউদ্দিন খানকে। তিনি বর্তমানে দু’টি বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

সালাহউদ্দিন খান লোহাগড়ার আমাদা গ্রামের মরহুম ইনছান উদ্দিন খান ও শামসুন্নাহার হেনা দম্পতির সন্তান। সালাহউদ্দিন ঢাকার সরকারি বাঙলা কলেজ থেকে এম এ, প্রাইম ইউনিভার্সিটি থেকে এল এল বি এবং এল এল এম পাস করেছেন। #
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%