মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
০১:৪০ পি.এম
অদ্য ২৮-৭-২৬ রোজ মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জ মর্গের স্কুলে
পরিচ্ছন্নতা অভিযান
প্রধান অতিথি:
জনাব মোঃ সাখাওয়াত হোসেন খান প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পেরেশন আরো উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সভাপতি শামসুর নূর বাঁধনসহ সিটি কর্পোরেশনের প্রশাসন ও স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষার্থীগন। ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী। বিস্তারিত ভিডিওতে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের এক দম্পতি তাদের পুরোনো বাড়িতে এমন এক জিনিস খুঁজে পেয়েছেন, যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। বাড়ির একটি পুরোনো রঙের কৌটার ভেতরে লুকিয়ে ছিল একাধিক বান্ডিল কাগজের নোট।
সব মিলিয়ে ওই টাকার মূল্য এক হাজার পাউন্ডেরও বেশি ছিল।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে। দম্পতির সেই ভিডিওটি এখন পর্যন্ত প্রায় দুই লাখ বার দেখা হয়েছে। ঘটনাটি ঘটে যুক্তরাজ্যের লুইসা ও তার স্বামী ড্যানের বাড়িতে।
উনিশ শতকের আগেই নির্মিত ওই বাড়ির নিচতলার একটি ঘরের সিঁড়ির নিচে ইট দিয়ে বন্ধ করা একটি অংশ দেখে তাদের সন্দেহ হয়। এরপর তারা চেষ্টা করেন ওই জায়গার ভেতরে এত বছর ধরে কী লুকিয়ে ছিল তা জানতে। সিঁড়ির নিচের জায়গাটি খোলার পর তারা প্রথমে দেখতে পান কিছু কয়লার টুকরা এবং একটি পুরোনো নষ্ট রঙের কৌটা। কৌটাটি ছিল খুবই নোংরা, যার ভেতরে পোকামাকড় ছিল এবং সেখান থেকে অ্যামোনিয়ার মতো তীব্র গন্ধ বের হচ্ছিল।
দম্পতি কৌটার ভেতরে কী থাকতে পারে, তা বুঝতে না পারলে বেশ কয়েক মাস সেটি না খুলেই রেখে দেন। পরে তারা কৌটাটি খোলার সিদ্ধান্ত নেন এবং সেই মুহূর্তটি মোবাইল ফোনে ভিডিও করেন। কৌটার ঢাকনা খোলার পর তারা দেখতে পান, সেখানে রয়েছে ১৯৭০-এর দশকের একাধিক বান্ডিল পুরোনো কাগুজে নোট।
হিসাব করে দেখা যায়, সেগুলোর মোট মূল্য এক হাজার পাউন্ডের বেশি। লুইসা জানান, তাদের পরিবার কখনোই ভাবেনি যে ওই কৌটার ভেতরে টাকা থাকতে পারে। তিনি বলেন, এই ঘটনা তাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। বিশেষ করে তাদের সন্তানদের জন্য এটি একটি বিশেষ স্মৃতি হয়ে গেছে। লুইসার ভাষায়, 'আমাদের কেউই ভাবিনি ভেতরে টাকা থাকবে। বাচ্চাদের জন্য এটি ছিল দারুণ একটি স্মৃতি। তারা সারা জীবন এই ঘটনা মনে রাখতে পারবে।'
অপ্রত্যাশিতভাবে পাওয়া এই টাকা তাদের জন্য সঠিক সময়ে এসেছে বলেও জানান লুইসা। তিনি বলেন, তখন তিনি চাকরি করছিলেন না। তাই এই টাকা দিয়ে পরিবারকে কয়েকটি বকেয়া বিল পরিশোধ করতে পেরেছেন। পাশাপাশি তিনি সন্তানদের জন্যও কিছু করতে পেরেছেন। লুইসা বলেন, 'বাচ্চাদের জন্য কিছু করতে পেরে ভালো লেগেছে। বকেয়া বিলও পরিশোধ করতে পেরেছি। এতে কয়েক সপ্তাহের জন্য আমাদের অনেক দুশ্চিন্তা কমে গেছে।'
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী জানান, নোটগুলো যদি যুক্তরাজ্যের পুরোনো পাউন্ডের হয়, তাহলে কিছু ক্ষেত্রে সেগুলো ব্যাংকের মাধ্যমে বদলানো সম্ভব হতে পারে। আবার অনেকে পরামর্শ দিয়েছেন, নোটগুলোর মধ্যে কোনোটি বিরল সংগ্রহযোগ্য কি না, তা যাচাই করে দেখতে। কারণ কিছু পুরোনো নোট সংগ্রাহকদের কাছে সাধারণ মূল্যমানের চেয়ে বেশি দামে বিক্রি হতে পারে।
পুরোনো বাড়িতে লুকানো মূল্যবান বা স্মৃতিবাহী জিনিস পাওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। এর আগে এক নারী তার বাগদত্তার সঙ্গে কেনা একটি বাড়ির গোপন চিলেকোঠা খোঁজ করতে গিয়ে একটি বাক্স পান। বাক্সের ভেতরে ছিল সুন্দরভাবে রাখা একটি পুরোনো বিয়ের পোশাক। পরে তিনি পোশাকটির আসল মালিককে খুঁজে না পেয়ে সেটি নিজের বিয়ের আয়োজনের অংশ হিসেবে ব্যবহার করার আশা প্রকাশ করেন। লুইসা ও ড্যানের ঘটনাও এখন সেই ধরনের বিরল আবিষ্কারের তালিকায় যুক্ত হয়েছে, যেখানে একটি পুরোনো বাড়ির অজানা কোণ থেকে বেরিয়ে এসেছে বহু বছর ধরে লুকিয়ে থাকা সম্পদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদানকালে তিনি এই কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ‘আমরা দলমত নির্বিশেষে, সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, যথাযথভাবে মাদক নিরসন করতে পারলে সমাজের বহু সমস্যার সমাধান হয়ে যাবে।’
মাদক নির্মূলে সরকারের অব্যাহত প্রচেষ্টাকে তুলে ধরে মির্জা ফখরুল আরও যোগ করেন, বর্তমান সরকার দেশ থেকে চিরতরে মাদককে বিদায় করার জন্য আন্তরিকতার সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রফিকুল হক। অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাক হোসেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীনসহ আরও অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মঙ্গলবার ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে যে, জর্ডান সীমান্তের কাছে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনটির উৎক্ষেপণের স্থান নির্ধারণ করা হচ্ছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলি বিমান বাহিনী জর্ডান সীমান্ত এলাকায় একটি মানববিহীন আকাশযান (ইউএভি) ভূপাতিত করেছে।’
এই খবরটি জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি প্রকাশ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ড্রোনটি ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করেনি। এটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে, তা পর্যালোচনা করা হচ্ছে।’
চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে জর্ডানের উপর বারবার হামলার ঘটনা ঘটেছে।
তবে সাম্প্রতিক দফার এই সংঘাতে ইসরাইল অংশ নেয়নি।
এদিকে, পৃথক এক ঘোষণায় ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ভোরে গাজা উপত্যকা-সংলগ্ন কিসুফিম এলাকায় ‘ভুল শনাক্তকরণের’ কারণে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, উৎপাদন খরচ কমানো এবং গবেষণা বৃদ্ধির উদ্দেশ্যে দেশে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ক একটি সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-বুয়েট দেশে ওষুধ খাতের উন্নয়নে এই ল্যাবটি প্রতিষ্ঠা করবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সঙ্গে সমন্বয় থাকবে।
এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানও এমন বিশেষায়িত ল্যাব তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেছেন।
বুয়েটের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আইয়ুব আলী জানান, যদিও দেশ ওষুধ খাতে উন্নত, তবুও এর কাঁচামাল দেশেই উৎপন্ন হয় না। সিনথেটিক ল্যাবের মাধ্যমে কাঁচামাল উৎপাদিত হলে একদিকে ওষুধের দাম কমবে এবং পাশাপাশি এ বিষয়ে উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ