০১:৫০ পি.এম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, উৎপাদন খরচ কমানো এবং গবেষণা বৃদ্ধির উদ্দেশ্যে দেশে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ক একটি সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-বুয়েট দেশে ওষুধ খাতের উন্নয়নে এই ল্যাবটি প্রতিষ্ঠা করবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সঙ্গে সমন্বয় থাকবে।
আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান
এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানও এমন বিশেষায়িত ল্যাব তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেছেন।
বুয়েটের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আইয়ুব আলী জানান, যদিও দেশ ওষুধ খাতে উন্নত, তবুও এর কাঁচামাল দেশেই উৎপন্ন হয় না। সিনথেটিক ল্যাবের মাধ্যমে কাঁচামাল উৎপাদিত হলে একদিকে ওষুধের দাম কমবে এবং পাশাপাশি এ বিষয়ে উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন