০২:৩৬ এম
১৯৬৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ড আর কখনও শিরোপার স্বাদ পায়নি।
ছয় দশকের দীর্ঘ অপেক্ষা ও আক্ষেপ ঘোচানোর স্বপ্ন নিয়ে এবার উত্তর আমেরিকা বিশ্বকাপে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘থ্রি লায়ন্স’রা।
তাদের প্রথম পরীক্ষাই কঠিন—প্রতিপক্ষ ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
ডালাসে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ জুন) রাত ২টায় ‘এল’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় শক্তি। ইতোমধ্যে ঘোষণা হয়েছে দুই দলের শুরুর একাদশ।
আরও পড়ুন ২০১৮ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছে ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়া একাদশঃ
ডোমিনিক লিভাকোভিচ; জোসিপ স্টানিসিচ, জোশকো গভার্দিওল, জোসিপ সুতালো, লুকা ভুসকোভিচ; লুকা মদ্রিচ, মারিও পাশালিচ, মার্টিন বাতুরিনা, পেতার সুচিচ; ইভান পেরিসিচ, পেতার মুসা।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড
ইংল্যান্ড একাদশঃ
জর্ডান পিকফোর্ড; এজ্রি কনসা, নিকো ও’rেইলি, জন স্টোনস, রিস জেমস; ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন; জুড বেলিংহাম, হ্যারি কেইন; অ্যান্থনি গর্ডন, ননি মাদুয়েকে।
১৮ জুন ২০২৬, ০২:১৫ এএম।
কেইনের পেনাল্টিতে এগিয়ে ইংল্যান্ড। ১১ মিনিটে ডি বক্সে লুকা মদ্রিচ ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। পেনাল্টিতে হ্যারি কেইনের গোলে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন