০১:৩৬ এম
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপিকে সংবর্ধনা দিয়েছে হাটহাজারী এ.এইচ.কে. ছায়ানীড় পরিবার। গতকাল শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, "জনগণের ভালোবাসা ও সম্মান একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি।" তিনি আরও বলেন, "দেশের মানুষের কল্যাণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারে তিনি অটল থাকবেন।" আয়োজকদের প্রতি আন্তরিক সংবর্ধনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী এম. জি. কিবরীয়া।
তিনি সভাপতির বক্তব্যে উল্লেখ করেন, "সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে ব্যারিস্টার সাকিলা ফারজানার নির্বাচিত হওয়া নারী নেতৃত্বের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।" এছাড়া, তিনি আশা ব্যক্ত করেন যে, তিনি দেশের উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
অনুষ্ঠানে নানা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন, যার মধ্যে হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সদস্য আবুল হোসেন চেয়ারম্যান, বিএনপি নেতা সৈয়দ ইকবাল, মো. আলী, ফজলুর রহমান, জাহেদ আলী, জাকের হোসেন এবং আরও অনেকেই অন্তর্ভুক্ত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির সুস্বাস্থ্য, দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর অব্যাহত সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন