ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চোরাচালানের ১৯টি গরু উদ্ধার, চারজন গ্রেফতার


চোরাচালানের ১৯টি গরু উদ্ধার, চারজন গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভারত থেকে চোরাই পথে আনা ১৯টি গরু উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকায় এক অভিযানে এই গরুগুলো উদ্ধার করা হয়। 

এসময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন, মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগরের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা মো. আরিফ এবং ময়ামায়া ইউনিয়নের রাসেল আলম (৩৫)। 

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে চোরাইপথে গরু আসছে এমন সংবাদের ভিত্তিতে নয়াটিলা মাজার এলাকায় অস্থায়ী চেকপোস্টে দুইটি পিকআপে তল্লাশি চালানোর ফলে গরুগুলো উদ্ধার করা হয়। এই গরুর আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন তাঁরা। 

আরও পড়ুন: উচ্চশিক্ষায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ইউনাইটেড ট্রাস্ট, মাসে মিলবে ১,৫০০ থেকে ৩,০০০ টাকা

এসময় চোরাচালানে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি গরু পরিবহনে ব্যবহৃত পিকআপ দুটিও জব্দ করা হয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

প্রায় ৪৬ ঘণ্টা ধরে বাজেট আলোচনা, অংশগ্রহণ ২৯১ সংসদ সদস্যের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


প্রায় ৪৬ ঘণ্টা ধরে বাজেট আলোচনা, অংশগ্রহণ ২৯১ সংসদ সদস্যের

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর জাতীয় সংসদে অনুষ্ঠিত সাধারণ আলোচনায় মোট ২৯১ জন সদস্য অংশ নেন।

আলোচনা চলেছে মোট ৪৫ ঘণ্টা ৫১ মিনিট। জাতীয় সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বাজেটের উপর মোট ৪৫ ঘণ্টা ৫১ মিনিট আলোচনায় ২৯১ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।

তিনি আরও জানান, সরকারি দলের ২০০ জন সদস্য মোট ৩২ ঘণ্টা ৩ মিনিট বক্তব্য দেন। অন্যদিকে, বিরোধী দলের ৯১ জন সদস্য মোট ১৩ ঘণ্টা ৪৮ মিনিট আলোচনায় অংশ নেন।

আলোচনা শেষে, মঙ্গলবার জাতীয় সংসদ ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করে।

এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট নিয়ে অনুষ্ঠিত আলোচনায় সরকারি দলের ১৮ জন এবং বিরোধী দলের ৭ জনসহ, মোট ২৫ জন সংসদ সদস্য অংশ নেন। এ আলোচনা ৩ ঘণ্টা ৩ মিনিট স্থায়ী হয়।

বাজেট ও সম্পূরক উভয় বাজেট আলোচনায় মোট ৩১৬ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। দুই আলোচনার মোট ব্যাপ্তি ছিল ৪৮ ঘণ্টা ৫১ মিনিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। রিয়াজ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তর্জাতিকবিষয়ক সদস্য ছিলেন।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় রিয়াজ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ দাবি করেছে, তিনি অনলাইনের বিভিন্ন মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সদস্য থাকার বিষয়টি পাওয়া গেছে।

পুলিশ জানায়, রিয়াজ উদ্দিন চৌধুরী অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযায় অংশ নেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযায় অংশ নেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম। পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়ার পর তিনি পুলিশি প্রহরায় জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা ও দাফনের পর তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান শাহ আলম। তিনি দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সোমবার (২৯ জুন) রাতে শাহ আলমের মা হালিমা বেগম (৭৫) নিজ বাড়িতে মারা যান। মঙ্গলবার বেলা আড়াইটায় নূরপুর পূর্বপাড়া জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের পক্ষ থেকে শাহ আলমের ছোট ভাই নূর আলম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন, যাতে শাহ আলম শেষবারের মতো মায়ের মুখ দেখতে পারেন এবং জানাজায় অংশ নিতে পারেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন।

প্যারোলে মুক্তি পেয়ে শাহ আলম পুলিশি প্রহরায় নিজ বাড়িতে পৌঁছান। পরে জানাজাস্থলে গিয়ে তিনি মায়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানাজায় অংশ নেওয়ার পাশাপাশি নিজ হাতে মায়ের মরদেহ কবরের ভিতরে নামান। দাফনের পর পুলিশি প্রহরায় শাহ আলমকে পুনরায় কারাগারে পাঠানো হয়। এ সময় তার এক হাতে হাতকড়া ছিল।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে শাহ আলম মায়ের আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান। পাশাপাশি মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত বক্তব্যে তিনি নিজেকে নির্দোষ বলেও দাবি করেন।

জানা যায়, বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বিকেল ৫টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির আদেশ দেন। সেই আদেশ অনুযায়ী তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় এবং নির্ধারিত সময় শেষে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবির ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


চবির ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৩০ জুন, ২০২৬ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম যৌথ সভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্কলিত ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেটও অনুমোদন করা হয়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত এই যৌথ সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ও ফাইন্যান্স কমিটির সচিব মো. আমিরুল ইসলাম এ বাজেট পেশ করেন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

তিনি বলেন, শিক্ষা-গবেষণা ও সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ট্রান্সলেশনাল রিসার্চ বা প্রয়োগমুখী গবেষণা বৃদ্ধির করার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছি। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‌্যাংকিংয়ে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এর কার্যক্রম চলমান রয়েছে।

যৌথ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, সিন্ডিকেট সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সিন্ডিকেট সদস্য এস.এম. ফজলুল হক, অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, মোহাম্মদ আলী এবং এম. সিরাজ উদ্দিন মিয়া। সভায় অনলাইনে অংশগ্রহণ করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।

এছাড়া যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন ফাইন্যান্স কমিটির সদস্য অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, অধ্যাপক ড. মোহাম্মদ নেছারুল করিম, অধ্যাপক আবু মুহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ড. শাহাদাত হোছাইন, অধ্যাপক ড. মোরশেদুর রহমান ও হিসাব নিয়ামক দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল আহাদ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ-উল-আলম এবং পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%