১১:০০ এম
লাতিন আমেরিকার দেশ পেরু ৬ দশমিক ৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। শুক্রবার, দেশটির মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলে এ ভূমিকম্পটি আঘাত হানে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির (এএ) রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জুনিন অঞ্চলের ওন্দোরেস থেকে ২২ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: ইরানের পরমাণু নীতির পরিবর্তন চায় না চীন ও রাশিয়া
এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন