ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব


১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব অবৈধ অবস্থান, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ২৯২ জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

এটি দেশজুড়ে অভিযান জোরদারের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য হল অবৈধ অবস্থান ও সীমান্ত-সংক্রান্ত অপরাধ দমন করা। গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে এ কথা উল্লেখ করা হয়েছে যে, আরও ১৬ হাজার ৯১২ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি, ৪ হাজার ১৭৪ জনকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে ভ্রমণের টিকিট ও রিজার্ভেশন সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী ব্যক্তিদের প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় বা অন্য যেকোনো ধরনের সহযোগিতা একটি গুরুতর অপরাধ। এই অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে, এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা হতে পারে।

গত ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৭৫৯ জন আবাসন আইন, ৪ হাজার ৪৮৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৪৪ জন শ্রম আইন লঙ্ঘনে অভিযুক্ত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননের টানেলে হামলা চালাতে নিষেধ করেছিলেন ট্রাম্প-নাকচ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


লেবাননের টানেলে হামলা চালাতে নিষেধ করেছিলেন ট্রাম্প-নাকচ নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের তথাকথিত ‘সন্ত্রাসী টানেল’ লক্ষ্য করে হামলা না চালাতে অনুরোধ করেছিলেন বলে যে খবর প্রচারিত হয়েছে, তা ভিত্তিহীন এবং ভুয়া। এই তথ্যটি আলজাজিরা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের সময় নেতানিয়াহু বলেন, গণমাধ্যমে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে লেবাননের সন্ত্রাসী টানেলের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিতে বলেছেন। তিনি এটিকে সম্পূর্ণ মনগড়া এবং অবাস্তব খবর হিসাবে উড়িয়ে দেন।

ইসরাইলি সংবাদমাধ্যমের উদ্ধৃতি অনুযায়ী, তিনি আরো এও বলেন, “তিনি আমাকে এ বিষয়ে কিছুই বলেননি, আমিও তাকে কিছু জিজ্ঞাসা করিনি। আমরা আমাদের নিজস্ব বিবেচনা অনুযায়ী পদক্ষেপ নিই।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: বুলু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: বুলু

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে বক্তব্য রেখে বরকত উল্লাহ বুলু বলেন, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে এ দেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে বরকত উল্লাহ বুলু এই মন্তব্য করেন।

তিনি বলেন, বিগত সময়ে যেসব মানুষ পৌরসভার কাউন্সিলর হওয়ার যোগ্যতা রাখতেন না, তারাই মেয়র হয়েছিলেন। যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেননি, তারাও এমপি হয়ে গেছেন। এইসব অযোগ্য জনপ্রতিনিধিরা দলীয় পরিচয়ে নিজেদের প্রয়োজনে মাদকসেবী, মাদক বিক্রেতা, কিশোর গ্যাং এবং অস্ত্রধারীদের নিয়ে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। এতে করে দেশ বিভিন্ন অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং, জমি দখল, জবর দখল, মদ, জুয়া, ও কিশোর গ্যাংসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এর মাধ্যমে পুরো দেশ এক অপরাধের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে।

বরকত উল্লাহ বুলু বলেন, যারা অস্ত্র ব্যবসা করেন, অস্ত্র দিয়ে ডাকাতি করেন এবং মানুষ খুন করেন, তাদের উদ্দেশে স্পষ্ট করতে চাই, প্রয়োজনে সামরিক বাহিনী দিয়ে ‘অপারেশন ক্লিন হার্ট’- এর মতো আরেকটি অভিযান পরিচালনা করা হবে। বেগমগঞ্জে কোনো অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্রধারীর স্থান হবে না। এসব অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের সঙ্গে অনেক সময় অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীরাও ছবি তুলতে পারে, তবে আমরা তো সবাইকে চিনি না। সে যেই হোক না কেন, সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় হবে না। তাই অস্ত্র ও মাদক নির্মূলে আমাদের সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

এই সমাবেশে বরকত উল্লাহ বুলু আলেম সমাজ, মসজিদের ইমাম, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে মাদকের সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে দেশের ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট ঘোষণা করেছে। এই বাজেট বাস্তবায়নের জন্য আমাদের সর্বপ্রথম সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও কিশোর গ্যাং নির্মূল করতে হবে। এসব অপরাধ দমনে প্রশাসনকে আরও দ্রুত গতিশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য রেখেছেন নোয়াখালী জেলা বিএনপির নেত্রী শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মাহফুজুল হক আবেদ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্যসচিব মহসিন আলম, বিএনপি নেতা মোরশেদুল আমিন ফয়সাল মিয়া এবং যুবদল নেতা রুস্তম আলী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাস্কের স্পেসএক্স রকেটে পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠাচ্ছে কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


মাস্কের স্পেসএক্স রকেটে পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠাচ্ছে কোরিয়া

দক্ষিণ কোরিয়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে তাদের চতুর্থ মাঝারি আকারের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে। সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।

সিউল-ভিত্তিক ইয়োনহাপ নিউজ রোববার জানিয়েছে কোরিয়া অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (কাসা) যে, প্রায় ৫০০ কেজি ওজনের স্যাটেলাইটটির গত এক মাসে কার্যকারিতা পরীক্ষা ও জ্বালানি ভরার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

উৎক্ষেপণের প্রায় ২ ঘণ্টা ২২ মিনিট পর স্যাটেলাইটটি রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা রয়েছে। এরপর প্রায় ৩১ মিনিট পর সভালবার্ড গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে প্রথমবারের মতো ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করবে।

স্যাটেলাইটটিতে দক্ষিণ কোরিয়ায় তৈরি বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। এর মধ্যে একটি পর্যবেক্ষণ ক্যামেরা রয়েছে, যা প্রতি তিন দিনে একবার পুরো কোরীয় উপদ্বীপের ছবি ধারণ করতে সক্ষম।

এই স্যাটেলাইট কৃষি ও বন ব্যবস্থাপনা, বনাঞ্চলের পরিবর্তন পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না-ট্রাম্পের আফসোস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না-ট্রাম্পের আফসোস

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো নোবেল পুরস্কার না পাওয়ার বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।

ভাষণের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের যেকোন দেশের তুলনায় সবচেয়ে বেশি অলিম্পিক পদক এবং সবচেয়ে বেশি নোবেল পুরস্কার অর্জন করেছে। এরপরই তিনি রসিকতার সুরে মন্তব্য করেন, তবে আমাকে এখনো একটি নোবেলও দেওয়া হয়নি।

ট্রাম্প ছবির দাবি করেন, তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন এবং তাই তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন। নোবেল শান্তি পুরস্কারের প্রতি ট্রাম্পের আগ্রহ নতুন নয়। দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই তিনি প্রকাশ্যে নিজেকে এই পুরস্কারের যোগ্য বলে দাবি করে আসছেন। চলতি বছরের জানুয়ারিতেও তিনি বলেছিলেন, ইতিহাসে তার চেয়ে বেশি নোবেল শান্তি পুরস্কারের দাবিদার আর কাউকে তিনি ভাবতে পারেন না।

লেবাননের টানেলে হামলা চালাতে নিষেধ করেছিলেন ট্রাম্প—নাকচ নেতানিয়াহুর। ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। পরে তিনি প্রতীকীভাবে নিজের পদক ট্রাম্পকে দেওয়ার ঘোষণা দিলে নোবেল কমিটি স্পষ্ট করে জানায়, এটি কেবল প্রতীকী উদ্যোগ। আনুষ্ঠানিকভাবে পুরস্কারের সম্মান ও স্বীকৃতি কেবল নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষিত বিজয়ীর সঙ্গেই যুক্ত থাকবে।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, নিজের কূটনৈতিক উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার অর্জনের ইচ্ছা ট্রাম্পের দীর্ঘদিনের। গত বছরের আগস্টে ট্রাম্প প্রশাসনের সাবেক এক সহকারীও মন্তব্য করেছিলেন, ইতিহাসে নিজের উত্তরাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নোবেল পুরস্কারকে ট্রাম্প 'চূড়ান্ত স্বীকৃতি' হিসেবে দেখেন।

এদিকে সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যঙ্গাত্মক একটি পোস্টে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের কথা বলেন। সেখানে তিনি কৌতুক করে লেখেন, ট্রাম্প অন্তত ৩৮ বার একই যুদ্ধের অবসান ঘটানোর দাবি করেছেন এবং ইতিহাসে কোনো প্রেসিডেন্ট একই যুদ্ধ এতবার শেষ করেননি যা নোবেল কমিটির স্বীকৃতির দাবিদার বলে মন্তব্য করেন।

সূত্র: দ্য হিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%