ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে উদ্ধার মরদেহগুলোর বেশিরভাগই শনাক্ত করা যায়নি, খাবার ও পানির সংকট


নেপালে উদ্ধার মরদেহগুলোর বেশিরভাগই শনাক্ত করা যায়নি, খাবার ও পানির সংকট

নেপালের দক্ষিণ-মধ্যাঞ্চলের তরাই অঞ্চলের চিতওয়ান জেলার কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পর উদ্ধার করা

শনাক্ত করা সম্ভব হয়েছে। চিতওয়ান জেলা প্রশাসন কার্যালয় একটি বিবৃতিতে উল্লেখ করেছে যে, স্বাস্থ্যকেন্দ্র ও নদীর তীর থেকে উদ্ধার হওয়া মরদেহগুলো পচে যাওয়ার কারণে সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

 

আরও পড়ুন: রিয়াদের দিকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের

কর্মকর্তারা জানিয়েছেন, শনাক্ত না হওয়া মরদেহগুলো বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে। এসব মরদেহ শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ ও নথিভুক্ত করার কাজ চলছে।

খাবার ও পানির সংকট

নেপালে ভয়াবহ বন্যার পর আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের সরকার জরুরি ত্রাণ তৎপরতা জোরদার করেছে। দেশটিতে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

 

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ জন

ইউরোপীয় ইউনিয়ন, কানাডা এবং যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ নেপালে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে।

জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, নেপালের কয়েক হাজার পরিবার খাবার ও জরুরি পানীয় জলের সংকটে ভুগছে। নেপালের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বন্যার পর প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। এদিকে, চীন তিব্বতে বন্যায় সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

 

সামনে আরো বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্ধার ও নিখোঁজদের সন্ধান কার্যক্রম আরও কঠিন হয়ে পড়তে পারে।

আরও পড়ুন: ইসরাইলে নতুন সরকার এলে ফিলিস্তিনিদের ভাগ্য কতটা পাল্টাবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল একজনের 

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল একজনের 

সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৮ আগস্ট) সকালে দেবহাটা উপজেলার দেবীশহর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল আলিম (৫০) উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল আলিম গাজীরহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে দেবীশহর এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের (সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আব্দুল আলিমকে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। পাশাপাশি নিহত ব্যক্তির মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের বন্যার পানি কি বাংলাদেশে আসবে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


নেপালের বন্যার পানি কি বাংলাদেশে আসবে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

নেপালে হিমবাহ ও পাহাড়ি ঢল থেকে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, যা বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, নেপালের এই বন্যার পানি কি নদীপথে বাংলাদেশে এসে বড় ধরনের বন্যা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নেপালের বন্যার পানি বাংলাদেশে পৌঁছানোর সুযোগ থাকলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের বন্যার আশঙ্কা কম। তবে উজানে ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতি বদলে যেতে পারে।

গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় ৫৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন পর্যটকসহ আরও এক হাজারের বেশি মানুষ। বন্যার পানির তোড়ে সেতু, সড়কসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞানীদের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, হিমালয়ের একটি পর্বত থেকে হিমবাহ ও পাথরের ধস নেমে লেন্দে নদীর প্রবাহ আটকে যায়। পরে বিপুল পরিমাণ পানি, কাদা ও পাথর একসঙ্গে প্রবল গতিতে নিচের দিকে নেমে আসে। এতে মাত্র ৩০ মিনিটের মধ্যে গালছি এলাকায় নদীর পানির উচ্চতা প্রায় ৯ মিটার বেড়ে যায়।

এই পাহাড়ি ঢলের পানি ভোতেকোশি ও ত্রিশূলী নদী হয়ে নারায়ণী-গণ্ডক নদী ব্যবস্থায় প্রবেশ করবে। এরপর গণ্ডক নদী ভারতের বিহার হয়ে গঙ্গায় মিশবে। গঙ্গার প্রবাহের সঙ্গে সেই পানি ফারাক্কা হয়ে বাংলাদেশেও আসতে পারে।

তবে নেপাল থেকে বাংলাদেশে আসার পথে পানিকে দীর্ঘ নদীপথ পাড়ি দিতে হবে। এ সময় পানির একটি বড় অংশ ছড়িয়ে পড়বে এবং পলি জমার কারণে স্রোতের গতিও কমে আসবে। ফলে বাংলাদেশে পৌঁছানোর আগেই বন্যার পানির তীব্রতা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাৎক্ষণিক বড় বন্যার আশঙ্কা কম

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুশফিকুস সালেহীন বলেন, "নেপালের এই বন্যার কারণে বাংলাদেশে তাৎক্ষণিক বড় ধরনের ক্ষতির আশঙ্কা আমি দেখছি না।" তবে উজানের নদীগুলোর পানির উচ্চতা নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।

তিনি আরও বলেন, "নেপালের বন্যার পানি ভারতে প্রবেশ করে গঙ্গায় পড়ার পর বিহার পর্যন্ত যেতে যেতে অনেকটা ছড়িয়ে পড়বে।" ফলে বাংলাদেশের নদীগুলোতে পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা কম।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের গবেষক মো. আজাহার হোসেনের মতে, আগামী কয়েক দিনে উজানে ভারী বৃষ্টিপাত হলে নেপালের বন্যার পানির সঙ্গে নতুন করে পানি যোগ হয়ে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি বলেন, "নেপালের বন্যার উৎপত্তিস্থল থেকে বাংলাদেশের নদীপথের দূরত্ব প্রায় ৪৫০ থেকে ৫০০ কিলোমিটার।" এত দীর্ঘ পথ অতিক্রম করার সময় পানি ছড়িয়ে পড়বে এবং স্রোতের গতিও কমবে। তাই সরাসরি ভয়াবহ বন্যা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কম।

তবে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে উজানে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি বদলে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

নজরে রাখতে হবে ভারতের নদী ও বৃষ্টি

বিশেষজ্ঞদের মতে, নেপালের বন্যার প্রভাব বুঝতে হলে শুধু নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করলেই হবে না। ভারতের বিহার, উত্তর প্রদেশ ও আসামের বৃষ্টিপাত এবং সেখানকার নদীগুলোর পানির উচ্চতার ওপরও নজর রাখতে হবে।

ড. মুশফিকুস সালেহীন গণমাধ্যমকে বলেন, "ভারত থেকে পাওয়া বন্যা ও নদীর পানির উচ্চতার তথ্য নিয়মিত বিশ্লেষণ করে বাংলাদেশে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে আগাম সতর্কতা দেওয়া সম্ভব।"

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মো. আজাহার হোসেনের পরামর্শ, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ফারাক্কা ও তিস্তা ব্যারাজসহ সীমান্তবর্তী নদীগুলোর পানি পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা উচিত। পাশাপাশি বিহার ও উত্তর প্রদেশের গঙ্গা অববাহিকায় বৃষ্টিপাত ও নদীর পানির তথ্যও নিয়মিত সংগ্রহ করতে হবে।

বাংলাদেশের বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ১০ দিনে গঙ্গা-পদ্মা অববাহিকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা যাচ্ছে না। ফলে নেপালের বর্তমান বন্যার পানি নিয়ে বাংলাদেশে তাৎক্ষণিক বড় ধরনের বন্যার আশঙ্কা কম।

ভবিষ্যতে বাড়তে পারে হিমবাহজনিত বন্যা

বিশেষজ্ঞরা বলছেন, হিমালয় অঞ্চলে হিমবাহ গলে হ্রদ ভেঙে আকস্মিক বন্যার ঘটনা ভবিষ্যতে আরও বাড়তে পারে। আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক যৌথ গবেষণায় হিমালয় অঞ্চলে তিব্বত, নেপাল ও ভারতের অববাহিকায় ৪৭টি হ্রদকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তাহলে নেপালের সাম্প্রতিক বন্যাকে শুধু একটি দেশের দুর্যোগ হিসেবে না দেখে পুরো হিমালয়-গঙ্গা অববাহিকার জন্য সতর্কবার্তা হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় উজানের যেকোনো বড় পরিবর্তনের প্রভাব সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ এবং নদীগুলোর পানি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেমন আছেন এক বছর আগে ভাইরাল হওয়া সেই বাবা-মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


কেমন আছেন এক বছর আগে ভাইরাল হওয়া সেই বাবা-মেয়ে

এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একটি বাবা ও মেয়ে একসাথে ছিলেন। সেই ছোট্ট ঘরোয়া ভিডিওটি দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। মুহূর্তের মধ্যে বাবা-মেয়ের সম্পর্কের এই সুন্দর দৃশ্যটি নেটিজেনদের প্রশংসা অর্জন করে। এক বছর পেরিয়ে গেলেও, ভিডিওর মাধ্যমে পরিচিত হওয়া বাবাকে এখনো অনেক মানুষ মনে রেখেছেন।

নওগাঁর মেয়ে লামিয়া জান্নাত ২০২৫ সালের ২৫ আগস্ট তার ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেছিলেন। তিনি তার অনুভূতির কথাও সেখানে তুলে ধরেন। এরপর ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঠিক এক বছর পর, ২৮ আগস্ট দিবাগত রাত ১২টা ৪৯ মিনিটে লামিয়ার ছোট বোন মালিহা তার ফেসবুক পেজ "প্যাশন" থেকে ভিডিওটি আবার প্রকাশ করেন। সেখানে তিনি বাবা-মেয়ের বর্তমান পরিস্থিতি ও মানুষের ভালোবাসার কথা তুলে ধরেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, এক বছর আগে প্রকাশিত ওই ভিডিওর মাধ্যমে হাজার হাজার মানুষ তাদের বাবাকে চিনেছিলেন। তবে ভিডিওটি তারা খুব সাধারণভাবে ধারণ করেছিলেন, কারণ পরিবারের মধ্যে এমন ঘটনা প্রায়ই ঘটত।

ভিডিওটির পেছনের গল্প জানিয়ে তিনি বলেন, সেদিন তার মেজো বোন ঢাকা থেকে বাবা-আম্মুকে না জানিয়ে শুধুমাত্র তাকে জানিয়ে বাড়িতে এসেছিলেন। এরপর বাবা-মাকে চমকে দেন। সেই মুহূর্তটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর তা ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে।

এক বছর পরেও ভিডিওটির জনপ্রিয়তা কমেনি। বরং ভিডিওটির মাধ্যমে পরিচিত হওয়া বাবাকে এখনো অনেকেই ভালোবাসা ও সম্মান জানান।

লামিয়ার বোন জানান, তার বাবা প্রায় প্রতিদিন বাইরে থেকে বাড়িতে ফিরে তাদের বলেন, রাস্তাঘাটে কিংবা তার দোকানে এখনো অনেক মানুষ দেখা করতে আসেন। তারা ভিডিওটির কথা বলেন এবং বাবাকে সম্মান জানান। এমনকি অনেকে তাকে বলেন, তারাও বাবার মতো বাবা হতে চান।

পরিবারটির ভাষ্য, তাদের বাবাকে দেখে অনেক বাবা হয়তো আরও ভালো বাবা হওয়ার অনুপ্রেরণা পান। এ কারণেই তারা সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন।

পোস্টে তারা লিখেছেন, সবাই যেন তাদের বাবার জন্য দোয়া করেন, যাতে তিনি সব সময় হাসিখুশি ও সুস্থ থাকেন এবং পরিবারের সঙ্গে ভালো থাকেন।

একটি সাধারণ পারিবারিক মুহূর্ত থেকে পরিচিতি পাওয়া এই বাবা এক বছর পরও মানুষের ভালোবাসা ও সম্মান পাচ্ছেন—যা পরিবারের জন্য আনন্দের বিষয় হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দুমকীতে পুলিশ মো. সাইম (২০) নামের এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে, যা মসজিদের ভেতরের একটি কক্ষ থেকে পাওয়া যায়।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে পাঙ্গাসিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত সাইম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ছোট জামুরা এলাকার মৃত জব্বার মৃধার ছেলে। তিনি দীর্ঘ সময় ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক মুসল্লি মসজিদের দরজা খোলা দেখতে পান। এরপর তিনি ভেতরে প্রবেশ করে ইমাম ও মুয়াজ্জিনদের থাকার জন্য নির্ধারিত কক্ষে যান।

 

সেখানে তিনি খাটের ওপর সাইমকে পড়ে থাকতে দেখেন।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা সেখানে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

পুলিশ জানিয়েছে, মসজিদের ওই কক্ষের ফ্যানের হুকের সঙ্গে একটি দড়ি লাগানো অবস্থায় পাওয়া গেছে। একই সঙ্গে সাইমের গলায় দাগও দেখা গেছে। এসব বিষয় সামনে রেখে তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

সাইমের মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%