০৫:৫০ পি.এম
কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে গোসল করতে নেমে মো. ইয়াসিন আরাফাত (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঘটে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনাটি ঘটে।
নিহত ইয়াসিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবস্থিত। তিনি কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি রামু সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সি সেফ লাইফ গার্ডের সদস্য মো. শুক্কুর নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে লাইফ গার্ড সদস্যরা উদ্ধার অভিযানে নেমে ইয়াসিনকে সমুদ্র থেকে উঠে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত
হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা ইউসুফ জানিয়েছেন, প্রতি শুক্রবারের মতো সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে সৈকতে যান ইয়াসিন। খেলা শেষে তারা সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। পরে ইয়াসিনের বন্ধুদের কাছ থেকে দুর্ঘটনার খবর পায় পরিবারের সদস্যরা।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে দাফনের জন্য মরদেহকে সাতকানিয়ার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: বরিশালে দুই যুবককে মারধরের অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন