ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

সীতাকুণ্ডের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে আসলাম চৌধুরীর দীর্ঘ পথচলা


সীতাকুণ্ডের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে আসলাম চৌধুরীর দীর্ঘ পথচলা

সীতাকুণ্ডের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে রাজনীতি করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ।

সীতাকুণ্ড হলো চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক এলাকা। এখানে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার কারণে আসলাম চৌধুরী আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। এই এলাকায় শিল্প, বাণিজ্য এবং সম্ভাবনার কারণেই সীতাকুণ্ডের অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তবে এই উন্নয়নের সঙ্গে সঙ্গে রয়েছে নানা চ্যালেঞ্জ যেমন অবকাঠামোগত চাপ, যানজট, পরিবেশগত ঝুঁকি ও শিক্ষার উন্নয়ন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সীতাকুণ্ডের রাজনীতিতে অভিজ্ঞ ও সাংগঠনিকভাবে সক্রিয় নেতাদের ভূমিকা অপরিহার্য। অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে তিনি দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: আদা-রসুনের ঝাঁজ বেড়েছে, অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই

দলীয় নেতাকর্মীদের মতে, রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েও আসলাম চৌধুরী সাংগঠনিক সকল কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তার সংগঠনকে সচল রাখতে এবং নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ রক্ষা করার ভূমিকা রয়েছে।

সীতাকুণ্ডের স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনগণ বর্তমানে এমন নেতৃত্ব প্রত্যাশা করছেন যারা শিল্পায়ন, পরিবেশ সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনগণের আস্থা, জনসম্পৃক্ততা এবং উন্নয়ন পরিকল্পনা নেতৃত্বের গ্রহণযোগ্যতার প্রধান মানদণ্ড হয়ে উঠবে।

অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ এই অঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন। সমর্থকদের প্রত্যাশা, তিনি এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও দাবিগুলোকে জাতীয় পর্যায়ে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে সীতাকুণ্ডে রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আরও পড়ুন: নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের সংসদে ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিজেপি-কংগ্রেসের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৯ এম


ভারতের সংসদে ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিজেপি-কংগ্রেসের উত্তেজনা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর সোমবার ভারতের সংসদে পৌঁছলে ধর্মেন্দ্র প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি ও এনডিএ জোটের সংসদ সদস্যরা। সংসদ চত্বর ‘ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে।

ধর্মেন্দ্র প্রধান সংসদে উপস্থিত সবার উদ্দেশে গাড়ি থেকে নেমে হাতজোড় করে শুভেচ্ছা জানান। পরে বিজেপি ও এনডিএর সংসদ সদস্যরা তাকে ঘিরে ধরলে, এক পর্যায়ে একজন এমপি তার মাথায় ঐতিহ্যবাহী টুপি পরিয়ে দেন এবং কাঁধে শাল তুলে দেন। ওড়িশ্যার এই নেতার প্রতি সমর্থন জানিয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

কংগ্রেসের রাজ্যসভার সদস্য রেণুকা চৌধুরী এ ঘটনার সমালোচনা করে বলেন, ‘বিলকিস বানোর ধর্ষণ মামলার দণ্ডিতদের ক্ষেত্রেও তারা একই কাজ করেছিল। এটাই তাদের অভ্যাস।’ ২০২২ সালে গুজরাট সরকার ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোকে ধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যা করার দায়ে দণ্ডিত ১১ ব্যক্তিকে ‘ভালো আচরণের’ ভিত্তিতে আগাম মুক্তি দেয়। কারামুক্তির পর গোধরা কারাগারের বাইরে তাদের মিষ্টি খাইয়ে ও পা ছুঁয়ে শুভেচ্ছা জানান স্বজনরা। এই ঘটনা দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।

নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের অভিযোগে এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মুখে শনিবার ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) ওই আন্দোলনের নেতৃত্ব দেয়। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া বিক্ষোভ পরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

পদত্যাগের ঘোষণা দিয়ে এক্সে প্রকাশিত বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

চিঠিতে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘গত ১০ দিনের ঘটনাবলি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এটি আমার ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়।’ তিনি আরও বলেন, ‘ভারতের তরুণরাই দেশের প্রকৃত শক্তি। দেশের যুবসমাজকে বিভ্রান্তির চক্রে আটকে পড়তে দেওয়া যাবে না।’

অন্যদিকে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করছে, সরকারের সঙ্গে আলোচনায় তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তাই তারা এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকাসক্ত ছেলের নির্যাতনে হাসপাতালে মা, সম্পত্তির লোভে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:০১ এম


মাদকাসক্ত ছেলের নির্যাতনে হাসপাতালে মা, সম্পত্তির লোভে হামলা

ভুক্তভোগী রোজি সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা করতে গিয়ে জানান, দীর্ঘদিন থেকে তার ছেলে রাজু তার কাছে জায়গা-জমি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। তিনি যখন রাজি হননি, তখন প্রায়শই তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হতো। ঘটনার দিন, রাজু তার স্ত্রী তাসলিমাসহ বাড়িতে এসে আবারও সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। রোজি অস্বীকৃতি জানালে, রাজু ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করতে শুরু করে। রোজির অভিযোগ অনুযায়ী, মারধরের পর তার ঘরে থাকা নগদ টাকা ও কিছু স্বর্ণালংকারও নিয়ে যায় রাজু। এ ঘটনায় রোজি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। তিনি দেনারী জানান, আহত রোজি উপজেলার দেওপাড়া এলাকার কলার আড়তের ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনের স্ত্রী। অভিযুক্ত রাজু হোসেন তার প্রথম সংসারের ছেলে। এ বিষয়ে অভিযুক্ত রাজু হোসেন এবং তার স্ত্রী তাসলিমার বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। তবে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি গ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৩ এম


বাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা

রাজশাহী জেলার বাগমারায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা উন্নয়ন করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬, মতবিনিময় এবং আলোচনা সভা। এই আলোচনা সভাটি সোমবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাগমারার সহযোগীতায় আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহীর কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এবং একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত।

সভায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ। বক্তারা তাদের বক্তৃতায় সমাজে দুর্নীতি প্রতিরোধের জন্য সততা, নৈতিকতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আয়োজন করা হয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা "দুর্নীতি দমনে আইন নয় সচেতনতাই মূখ্য"। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির কুফল ও সুশাসন প্রতিষ্ঠায় সচেতনতার গুরুত্ব তুলে ধরে তাদের যুক্তি উপস্থাপন করে।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এবং দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী, সহ সভাপতি আব্দুল মতিন, সদস্য আসাদুজ্জামান, আমজাদ হোসেন, তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, নাজমা খাতুন এবং মামুনুর রশিদ দ্বারা অনুষ্ঠানটি শেষ হয়।

উল্লেখ্য, উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যার মধ্যে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, রানী রিভারভিউ উচ্চ বিদ্যালয়, হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়, বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজ এবং চানপাড়া আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় ও সাঁকোয়া উচ্চ বিদ্যালয় রয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অর্জন করে বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে পে-অর্ডার জালিয়াতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:২০ এম


শেরপুরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে পে-অর্ডার জালিয়াতির অভিযোগ

বগুড়ার শেরপুরে একটি জমির নিবন্ধন সম্পন্ন না হওয়ার সুযোগে ৪২ লাখ ৫০ হাজার টাকার পে-অর্ডার অবমুক্তে অনিয়ম এবং ২০ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা সাব-রেজিস্ট্রার নাঈমা সিদ্দিকার বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ক্রেতার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার দাবি করা হলেও পুলিশ বলছে তারা এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। ভুক্তভোগী পরিবার, সংশ্লিষ্ট নথি ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ নভেম্বর শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে ৩২৮ শতক জমি নিবন্ধনের জন্য ক্রেতা মাহমুদুল হাসান ও বিক্রেতা সামসুজ্জোহা উপস্থিত হন।

সোনালী ব্যাংক শেরপুর শাখার মাধ্যমে আটটি পে-অর্ডারে মোট ৪২ লাখ ৫০ হাজার টাকা জমা দেওয়া হয়। তবে আইনি জটিলতায় সেদিন জমির নিবন্ধন সম্পন্ন হয়নি এবং পে-অর্ডারগুলো সেখানেই জমা থাকে।

বিচারাধীন এই পরিস্থিতির মধ্যেই ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি সাব-রেজিস্ট্রারের অনুমতিক্রমে ৬ লাখ ৭১ হাজার টাকার একটি পে-অর্ডার অবমুক্ত করে টাকা উত্তোলন করা হয়। বিষয়টি জানতে পেরে ক্রেতার আমমোক্তার মো. নূর আলম শাকিল অবশিষ্ট পে-অর্ডারগুলো নগদায়ন বন্ধ রাখতে সাব-রেজিস্ট্রার ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত অনুরোধ জানান।

কিন্তু সেই আবেদন উপেক্ষা করে গত ৭ মে আরও প্রায় ১৩ লাখ ৪৩ হাজার টাকার দ্বিতীয় পে-অর্ডারটি অবমুক্ত করা হয়। অভিযোগ উঠেছে, সাব-রেজিস্ট্রার, দলিল লেখক ও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে মোট ২০ লাখ ১৪ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

ক্রেতা মাহমুদুল হাসান আরও অভিযোগ করেন, দলিলে তাঁর স্ত্রী সাদেকা খানমের নাম পরিবর্তন করে জালিয়াতির মাধ্যমে তানিয়া আক্তার নামে এক অপরিচিত নারীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।

সোনালী ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মাহবুবুল আলম বলেন, “সাব-রেজিস্ট্রার পে-অর্ডার দুটি অবমুক্ত করায় নিয়ম অনুযায়ী টাকা পরিশোধ করা হয়েছে। পরবর্তী দুটি পে-অর্ডার ভাঙানোর চেষ্টা করা হলেও আমরা তা স্থগিত রেখেছি।”

অভিযুক্ত দলিল লেখকের সহকারী সামছু হোসেন আত্মসাতের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি উত্তোলিত টাকা তানিয়া আক্তার ও আমমোক্তার নূর আলম শাকিলকে বুঝিয়ে দিয়েছেন।

শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার নাঈমা সিদ্দিকা বলেন, “আমার বিরুদ্ধে করা কোনো অভিযোগের বিষয়ে আমি অবগত নই। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে আমি গণমাধ্যমে কথা বলতে পারব না।”

জমির ক্রেতার স্ত্রী মোছা. সাদেকা খানম জানান, গত ২২ জুলাই তদন্তের নামে তাদের দপ্তরে ডেকে হেনস্তা করা হয়েছে। এর প্রেক্ষিতে তিনি সাব-রেজিস্টার ও দলীল লেখকের সহকারি সামছু হোসেনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, “এই বিষয়ে উভয় পক্ষই থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%