১১:২৮ এম
ভারতের উত্তরাখণ্ডের রেনু ধারিয়াল, যিনি প্রায় ৯ ফুট লম্বা চুল নিয়ে দিব্যি জীবন কাটাচ্ছেন। চুল শুকানো বা জট ছাড়ানোর সময় অনেকের ধৈর্য শেষ হয়ে যায়, কিন্তু রেনু প্রায় ৮ ফুট ১০ ইঞ্চি বা ২৭১ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা চুল নিয়ে নতুন একটি জীবন যাপন করছেন।
তিনি জীবিত নারীদের মধ্যে সবচেয়ে লম্বা চুলের বিশ্বরেকর্ড গড়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি উত্তরাখণ্ডের হলদোয়ানি শহরে গিনেস বিশ্বরেকর্ডের বিশেষজ্ঞ দল রেনুর চুলের দৈর্ঘ্য মাপেন। পরিমাপকালে পেয়ে তার চুলের দৈর্ঘ্য ২৭১ দশমিক ৫ সেন্টিমিটার নিশ্চিত করা হয়।
এতে করে ইউক্রেনের আগের রেকর্ডধারী নারীর রেকর্ডটি ভেঙে ফেলেন তিনি। আগের রেকর্ডধারীর চুলের দৈর্ঘ্য ছিল প্রায় ৮ ফুট ৫ ইঞ্চি।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
রেনু ২০১৫ সালে চুল না কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতীয় সংস্কৃতির ভিত্তিতে লম্বা চুলকে নারীর সৌন্দর্য ও পরিচয়ের অন্যতম প্রতীক ভাবা হয়। ফলে তিনি এই ধারণা থেকে অনুপ্রেরণা নিয়ে চুল বড় করা শুরু করেন।
দীর্ঘ ১০ বছর ধরে কাঁচি ব্যবহার না করায় তাঁর চুলের দৈর্ঘ্য স্বাভাবিকভাবেই বাড়তে থাকে, এবং একপর্যায়ে সেই চুলই তাকে এনে দেয় বিশ্বরেকর্ডের স্বীকৃতি।
এত লম্বা চুলের জন্য রেনু কোনও দামি প্রসাধন বা বিশেষ রাসায়নিক চিকিৎসা ব্যবহার করেন না। তিনি জানান, ঘরে তৈরি তেল ও শ্যাম্পু দিয়েই নিয়মিত চুলের যত্ন নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি। নিজের ইউটিউব চ্যানেলে রান্নার পাশাপাশি চুলের যত্ন নেওয়ার ঘরোয়া পদ্ধতিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
প্রায় ৯ ফুট লম্বা চুল সামলানো সত্যি সহজ নয়। প্রতিদিন চুলের জট ছাড়ানো, ধোয়া এবং শুকাতে অনেক সময় লাগে। রেনুর মতে, এত লম্বা চুলের যত্ন নিতে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য।
দৈনন্দিন কাজ ও হাঁটাচলার সুবিধার জন্য সাধারণত তিনি চুল শক্ত করে বেণি করে রাখেন।
গিনেস বিশ্বরেকর্ড কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে রেনুর ছবি এবং তার বিশ্বরেকর্ডের গল্প প্রকাশ করার পর ব্যাপক সাড়া পড়ে। অনেকেই তার ধৈর্য এবং দীর্ঘ সময়ের প্রচেষ্টার প্রশংসা করেছেন। আর কেউ কেউ মজার মন্তব্যও করেছেন।
তবে রেনুর কাছে এই বিশ্বরেকর্ডটি শুরুতে চুলের দৈর্ঘ্যের অর্জন নয়। তার বিশ্বাস, ছোট ছোট প্রচেষ্টা নিয়মিত চালিয়ে গেলে একসময় বড় লক্ষ্য অর্জন সম্ভব। এই বার্তাটি তিনি মানুষের কাছে পৌঁছে দিতে চান তার অর্জনের মাধ্যমে।
আরও পড়ুন: মাদরাসা বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র একীভূত করার পরিকল্পনা সরকারের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন