০৬:২৯ এম
হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরের কয়েকটি অবৈধ স্থাপনা বন বিভাগ উচ্ছেদ করেছে।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে অভিযানের মাধ্যমে ৪টি অবৈধ খাবারের দোকান ভেঙে দেওয়া হয়। এই সময় দোকানগুলোর মালামাল সরিয়ে নেওয়ার জন্য বন বিভাগ নির্দেশনা প্রদান করে।বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে হোটেল ব্যবসা করে আসছিল। যার ফলে বনের জীববৈচিত্র্য নষ্ট হয়েছে এবং হোটেলের ময়লা আবর্জনায় বনের পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন ছিল। এসব হোটেলে বনের কাঠ জ্বালানোর অভিযোগও দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে।
শীর্ষস্থানীয় প্রভাবশালী মহল বারবার লিখিত ও মৌখিকভাবে স্থাপনা সরানোর অনুরোধ পেয়েও তা উপেক্ষা করেছে। পরে সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সহায়তায় বন বিভাগ অভিযান শুরু করে।
সাতছড়ি বনের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুর রহমান আবুল জানিয়েছেন, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে অভিযান চলানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ স্থাপনা সংরক্ষিত বন থেকে উচ্ছেদ করা হবে।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
সাতছড়ি জাতীয় উদ্যানের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বলেছেন, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ও স্থানীয় এমপি এস এম ফয়সলের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংরক্ষিত বনে অপর কোনো অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন