ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলার দাবি হুতিদের


সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলার দাবি হুতিদের

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন সামরিক স্থাপনার ওপর নতুন করে হামলা চালানোর দাবি করেছে। বুধবার স্থানীয় সময় দেওয়া এক ঘোষণায় গোষ্ঠীটি জানায়, লোহিত সাগরে একটি সামরিক পরিবহন জাহাজ এবং ইয়েমেনের ভেতরে সৌদি আরবের সমর্থনপুষ্ট গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্রের দাবি, এসব হামলায় বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের মোচা এলাকা এবং মারিব প্রদেশের তাদাউইন শিবিরে সৌদি সমর্থিত সেনাদের অবস্থান, অস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়। হুথিদের দাবি, হামলাগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে সৌদি নাগরিকসহ কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন।

তবে হতাহতদের সঠিক সংখ্যা বা হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। হুথিদের সামরিক মুখপাত্র বলেন, ইয়েমেন দখল এবং সেখানে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে- এমন সৌদি সেনা অবস্থানগুলোতে তারা অভিযান চালিয়ে যাবে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন চান্দিনার সাগর

হুথিরা তাদের বিরোধীদেরও সতর্ক করেছে। গোষ্ঠীটির অভিযোগ, ইয়েমেনের কিছু মানুষ বিভ্রান্ত হয়ে তাদের ‘শত্রুদের’ সঙ্গে সহযোগিতা করছে।

এসব ব্যক্তিকে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছে হুথিরা। একই সঙ্গে তারা যেসব কর্মকাণ্ডকে ‘দেশদ্রোহী’ বলে উল্লেখ করেছে, সেসব থেকে সরে আসতে বলেছে। হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি আরো জটিল হওয়ার আগে তাদের এই অবস্থান পরিবর্তন করতে হবে।

হুথিদের হামলার ঘোষণার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশীপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি হুথিদের লড়াই বন্ধ করে রাজনৈতিক প্রক্রিয়ায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে আল-আলিমি বলেন, হুথিদের কোনো কর্মকাণ্ডের জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না। তাদের কোনো কর্মকাণ্ডই নজরদারির বাইরে থাকবে না। তিনি আরো বলেন, হুথিদের সামনে এখনো রাজনৈতিক পথে ফেরার সুযোগ রয়েছে। তাদের অস্ত্র নামিয়ে রেখে রাজনৈতিক প্রক্রিয়ায় যোগ দেওয়া এবং অন্য ইয়েমেনিদের মতো নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি।

আরও পড়ুন: সৌদি-হুথি সংঘাত সমাধানে সহযোগিতার জন্য প্রস্তুত ইরান

লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে পরপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার কয়েক দিন পর হুথিদের নতুন এই হামলার ঘোষণা এলো। ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বিভিন্ন সূত্র। ইয়েমেন সরকার এ হামলার জন্য ইরান-সমর্থিত হুথিদের দায়ী করেছে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাবার পরিবহনকারী ছোট কার্গো জাহাজ ‘তিহামাহ’কে লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। এতে চারজন নাবিক নিহত হন। তাদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং একজন ইন্দোনেশীয় নাগরিক ছিলেন। এ ছাড়া আরো চারজন নাবিক ও একজন উদ্ধারকর্মী আহত হন বলে সিএনএনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে।

ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম হামলার পর জাহাজটির যাত্রী ও নাবিকদের উদ্ধারে অভিযান শুরু করা হয়। তখন হুথিরা জাহাজটিতে দ্বিতীয় দফায় হামলা চালায়। মন্ত্রণালয় এই হামলাকে জাহাজে থাকা মানুষ এবং উদ্ধারকারী দলের সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার চেষ্টা হিসেবে বর্ণনা করেছে। পরে ইয়েমেনের কোস্টগার্ড জানায়, নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মীও ছিলেন। জাহাজটির মালিকানা নিয়েও প্রথমে বিভ্রান্তি তৈরি হয়। ইয়েমেনের কর্মকর্তারা এবং সামুদ্রিক গোয়েন্দা সংস্থা মারিস্কস জানিয়েছিল, সৌদি মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। তবে মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘তিহামাহ’ তানজানিয়ার পতাকা নিয়ে চলছিল। জাহাজটির মালিক ছিল মিসর ও ইয়েমেনে নিবন্ধিত কয়েকটি কোম্পানি।

এর আগে গত ৯ আগস্ট দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের লোহিত সাগর উপকূলের আল-মোখা বন্দরে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছিল হুথিরা। আল জাজিরা ইয়েমেন টুডে টিভি ও রাষ্ট্রীয় মালিকানাধীন সাবা টিভির বরাত দিয়ে জানিয়েছে, ওই হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। আল-মোখা বন্দরটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকার ভিতরে অবস্থিত। হামলার পর হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই সমুদ্রবন্দরে বড় পরিসরে এবং নির্ভুলভাবে অভিযান চালিয়েছে। লোহিত সাগর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক ও সামরিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন: কলকাতার পূজামণ্ডপে পদদলনে ২০ জন নিহত, আহত অনেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে বিএনসিসির সচেতনতা র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:১০ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে বিএনসিসির সচেতনতা র‍্যালি

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে এই সচেতনতা র‍্যালিটি শুরু হয় এবং শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। বিএনসিসি হেডকোয়ার্টার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই র‍্যালির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচির আওতায় ক্যাডেটরা ক্যাম্পাসের ভেতরের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে, ক্যাম্পাসে চলাচলকারী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে কি করতে হবে, সে সম্পর্কে অবহিত করা হয়। সচেতনতামূলক এই র‍্যালিতে নেতৃত্ব দেন বিএনসিসি ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের নৌ শাখার প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁঞা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসির সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেট, সামরিক প্রশিক্ষক এবং বিএনসিসির অফিস স্টাফরা অংশগ্রহণ করেন। এর আলাবা, ঢাকা কলেজ বিএনসিসি সেনা শাখার ক্যাডেটরা ব্যান্ড পার্টিসহ এই কর্মসূচিতে অংশ নিয়ে র‍্যালিটিকে প্রাণবন্ত করে তোলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের আরও ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


দেশের আরও ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন

বিচার প্রার্থীদের সময়, অর্থ ও হয়রানি কমানোর লক্ষ্যে চতুর্থ ধাপে দেশের আরও ১২ জেলায় ইলেকট্রনিক জামিননামা বা ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজন করা একটি ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

নতুন করে ই-বেইলবন্ড সিস্টেমে যুক্ত হওয়া ১২টি জেলা হলো— টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, রাঙ্গামাটি, কক্সবাজার, চাঁদপুর, জামালপুর, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ ও ঠাকুরগাঁও।

উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছেন, ‘আইনের সুশাসন প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। আগে একটি জামিননামা আদালত থেকে কারাগার পর্যন্ত পৌঁছাতে এবং আসামি মুক্ত হতে ১২টি জটিল ধাপ পার হতে হতো। এখন আইনজীবীরা তাদের চেম্বার বা যেকোনো স্থানে বসেই স্মার্টফোনের মাধ্যমে এক ক্লিকে ই-বেইলবন্ড জমা দিতে পারবেন। সাথে সাথেই মোবাইলে ওটিপি ও কনফার্মেশন চলে আসবে।’

তিনি জানান, নারায়ণগঞ্জে প্রথম পরীক্ষামূলক চালুর পর দ্বিতীয় ধাপে দেশের ৮টি জেলা এবং তৃতীয় ধাপে বগুড়াসহ আর ৭টি জেলা নিয়ে মোট ১৬টি জেলায় ইতোমধ্যেই ই-বেইলবন্ড সফলভাবে চালু করা হয়েছে। এসব জেলায় ইতোমধ্যে ১ লাখ ২০ হাজার ই-বেইলবন্ড নিষ্পত্তি করা হয়েছে।

নতুন ১২টি জেলা যুক্ত হওয়ার ফলে এ সুবিধার আওতায় আসার পাশাপাশি বিচারিক গতি বহুগुण বাড়বে বলে তিনি জানান।

মামলা জট নিরসনে বিচারকদের উৎসাহিত করে মন্ত্রী আরও বলেন, আগামী এক বছরের মধ্যে যেসব জেলা জুডিশিয়াল অ্যাক্টিভিজম ও বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমাতে পারবে, আইন মন্ত্রণালয় থেকে এর জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা সভাপতির বক্তব্য রেখেছেন। স্বাগত বক্তব্য রেখেছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদেমুল কায়েস।

এছাড়া অনুষ্ঠানে পটুয়াখালীর সিনিয়র জেলা ও বিষয়ক জজ মো. শহিদুল্লাহ, কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শামসুল ইসলাম এবং ঠাকুরগাঁও কারাগারের জেল সুপার মো. মাসুদুর রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ই-বেইলবন্ড কার্যক্রমের বিষয়ে বক্তব্য দেন।

বক্তারা বলেন, এ যুগান্তকারী পদক্ষেপের ফলে বিশেষ করে প্রত্যন্ত ও দূরবর্তী অঞ্চলের বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে। পাশাপাশি বিচার বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ডারউইন টেস্ট

হাসানের ক্যারিয়ারসেরা বোলিং, ২০০-এর আগেই শেষ অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:২০ পি.এম


হাসানের ক্যারিয়ারসেরা বোলিং, ২০০-এর আগেই শেষ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে হাসিমুখে মাঠ ছাড়ছিলেন হাসান মাহমুদ। ঠিক সেই মুহূর্তে অ্যাডাম গিলক্রিস্ট হাসানকে থামালেন।

এই সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ান কিংবদন্তি বাংলাদেশি পেসারকে অভিনন্দন জানিয়ে তার অনুভূতি জানতে চাইলেন। তিনি জানালেন, "লাইন-লেংথ ঠিক রেখে বোলিং করাতেই এসেছে সাফল্য।"

হাসান শুধু সাফল্যই পাননি; সাফল্যের শিখরেও পৌঁছে গেছেন। এর আগে টেস্টের এক ইনিংসে দুবার ৫ উইকেট নেওয়া পেসার আজ নিলেন ক্যারিয়ারসেরা ৬ উইকেট।

তার দুর্ধর্ষ বোলিংয়ের কারণে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১৯৮ রানে অলআউট হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরের কল্পনার জগৎ, মা-ভাইকে হত্যা করে গাড়ি নিয়ে পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:২১ পি.এম


কিশোরের কল্পনার জগৎ, মা-ভাইকে হত্যা করে গাড়ি নিয়ে পলায়ন

মা এবং ছোট ভাইকে হত্যা করার পর মায়ের গাড়ি নিয়ে পালিয়েছিল অর্জুন অরবিন্দ নামে এক কিশোর। পুলিশ রাতভর চেষ্টার পর ভারতীয় বংশোদ্ভূত ১৭ বছর বয়সী অর্জুন অরবিন্দকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, অর্জুন কিছু দিন ধরে পরিবারের সদস্যদের হত্যা নিয়ে কাল্পনিক একটি রহস্য গল্পের ব্যাপারে চ্যাটজিপিটির সঙ্গে আলোচনা করছিল।

এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের শহরতলির অ্যাক্টনে অবস্থিত তাদের বাড়িতে। মঙ্গলবার দুপুরের পর কোনো এক সময়ে অর্জুন ৪৫ বছর বয়সী মা সুধা ভেঙ্কটেশন এবং ১৪ বছর বয়সী ভাই সিদ্ধার্থকে হত্যা করে মায়ের গ্যারেজ থেকে হোন্ডা অ্যাকর্ড গাড়ি নিয়ে পালিয়ে যায়। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একজন গৃহশিক্ষক পূর্বনির্ধারিত সময়ে পড়ানোর জন্য ওই বাড়িতে আসার পর এই অপরাধের বিষয়টি দ্রুত সামনে আসে।

গৃহশিক্ষক ঘরের ভেতরে ঢুকতে না পেরে অর্জুনের বাবার সঙ্গে যোগাযোগ করেন। অর্জুনের বাবা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। এরপর তিনি অ্যাক্টন পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার অনুরোধ জানান। অর্জুনের বাবা সেদিন সকালে কর্মস্থলে যাওয়ার আগে শেষবারের মতো তার স্ত্রীকে দেখেছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিদ্ধার্থকে শেষবার দেখা গিয়েছিল দুপুর ১২টার দিকে। মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির তথ্য অনুযায়ী, পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং সুধা ভেঙ্কটেশন ও সিদ্ধার্থকে মৃত অবস্থায় উদ্ধার করেন। সুধার মরদেহ বাড়ির বেসমেন্টে এবং তার ছেলের মরদেহ বাড়ির প্রথম তলায় পাওয়া যায়। উভয়ের শরীরেই স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল। তবে প্রধান চিকিৎসকের কার্যালয় এখনও মৃত্যুর সঠিক কারণ ও ধরন সম্পর্কিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

হত্যাকাণ্ডে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সে বিষয়টিও এখনও তদন্তাধীন রয়েছে। পুলিশ অভিযোগ করে বলেছে, অ্যাক্টন-বক্সবোরো রিজিওনাল হাই স্কুলের ছাত্র অর্জুন অরবিন্দ গত মঙ্গলবার ঘরের ভেতরে মা ও ভাইকে মারাত্মকভাবে আঘাত করে হত্যা করেছেন এবং এরপর তার মায়ের হোন্ডা অ্যাকর্ড গাড়ি নিয়ে পালিয়ে যান। মিডলসেক্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যারিয়ান রায়ান ও অ্যাক্টন পুলিশ চিফ ডগলাস স্টুরনিওলো জানান, বোস্টন থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অ্যাক্টনের মার্থা লেন এলাকায় মঙ্গলবার এই হত্যাকাণ্ড ঘটে। অর্জুনের বিরুদ্ধে দুটি হত্যা, পরিবারের সদস্যের ওপর হামলা ও আঘাত, অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং মোটরযান চুরির অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারীরা অর্জুনের অবস্থান শনাক্ত করার চেষ্টা করলেও শুরুতে ব্যর্থ হন। এরপর আইন প্রয়োগকারী সংস্থা এবং জনগণকে তার খোঁজে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। বুধবার ভোরে ম্যাসাচুসেটসের ওয়েল্যান্ড শহরের পুলিশ একটি পার্কিং লটে অন্য একটি অ্যালার্মের কল পেয়ে সেখানে পৌঁছায় এবং গাড়ির ভেতরে অর্জুনকে খুঁজে পায়। কোনো ঝামেলা ছাড়াই তাকে সেখান থেকে হেফাজতে নেওয়া হয়।

মিডলসেক্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে প্রাপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরবর্তী তদন্তে জানা গেছে যে অর্জুন সাম্প্রতিক সময়ে বেশ কিছু উদ্বেগজনক আচরণ করছিল। এর মধ্যে নিজের পরিবারকে হত্যার বিষয়ে কাল্পনিক ধারণা বা রূপকথা খোঁজার জন্য ইন্টারনেট এবং চ্যাটজিপিটি ব্যবহার করার বিষয়টিও রয়েছে।’

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে যে, অর্জুন চ্যাটজিপিটিকে রহস্য উপন্যাস তৈরিতে সাহায্য করতে বলেছিল, যেখানে সে বিভিন্ন প্রশ্ন করেছিল এবং চরিত্র তৈরি করেছিল। প্রাথমিকভাবে অর্জুনকে কিশোর আদালতে হাজির করা হবে। তবে খুনের মামলার বিচার করার এখতিয়ার কিশোর আদালতের নেই, তাই পরবর্তীতে কনকর্ড ডিস্ট্রিক্ট কোর্টে তার বিরুদ্ধে খুনের অভিযোগ এবং হামলা সংক্রান্ত মামলার আনুষ্ঠানিক শুনানি করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%