০৯:১৩ পি.এম
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছানোর উদ্দেশ্যে কারিগরি দলগুলোর আলোচনার দায়িত্ব নিয়ে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে গেছেন।
দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নেতৃত্বে, প্রতিনিধিদলটি প্রায় ১৮ ঘণ্টা ধরে ওয়াশিংটনের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে।
আলোচনার সময় ইরানের প্রতিনিধিরা স্বাক্ষরিত সমঝোতা স্মারক(এমওইউ) বাস্তবায়ন এবং একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় শর্তাবলী সম্পর্কে তেহরানের অবস্থান তুলে ধরেন।
আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে
এরপর কাতার এবং পাকিস্তান যৌথভাবে একটি বিবৃতি জারি করে ৬০ দিনের একটি রোডম্যাপ, একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন এবং কারিগরি ওয়ার্কিং গ্রুপ চালুর বিষয়ে ঘোষণা দেয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সুইজারল্যান্ডের বার্গেনস্টকে সপ্তাহের শেষ পর্যন্ত কারিগরি আলোচনা চলমান থাকবে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম কারিবাবাদির নেতৃত্বে ইরানি দলের সঙ্গে প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।
এদিকে, আলোচনার দ্বিতীয় দিনের মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সুইজারল্যান্ডে চলে যান। এর আগে তিনি তার বক্তব্যে বলেন, এই স্থান যতই সুন্দর হোক, আমি এখানে আগামী ৬০ দিন অপেক্ষা করতে পারব না।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি
আমি শিগগিরই যুক্তরাষ্ট্রে আমার নিজ বাড়িতে ফিরে যাচ্ছি। তবে তিনি জানান, কারিগরি দলগুলো যথাযথ তত্ত্বাবধানে আলোচনা অব্যাহত রাখবে।
সূত্র: ফার্স নিউজ এজেন্সি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন