ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুইবার সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক


জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুইবার সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

চলতি বছরে টানা দুই বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে পরিচিতি পেয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। মে মাসের পর মাসের টানা শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন জুন মাসেও তার এ কার্যক্রমে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছ থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক গ্রহণ করছেন ইউএনও আবুজর মো. ইজাজুল হক। ছবিটি প্রকাশিত হয়েছে সময় সংবাদে।

বরিশাল বিভাগের ৬টি জেলার ৪২টি উপজেলার মধ্যে গলাচিপা উপজেলা প্রথম স্থান অর্জন করেছে। এই কার্যক্রম শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্য পরিচালিত হয়েছে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

রোববার (১৯ জুলাই) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি, তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জিত হয়েছে ৫১৯টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, যার বাস্তবায়ন হয়েছে ২৬৯টি। শতাংশের হিসেবে এখানে জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ১২১ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ২৩২ শতাংশ। মোট জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড়ে কাজ হয়েছে ১৭৭ শতাংশ, যা বরিশাল বিভাগের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুন মাসে পিরোজপুর জেলায় কাউখালী উপজেলা প্রথম অবস্থানে রয়েছে, যেখানে গড়ে কাজ হয়েছে ১১৩.৫ শতাংশ। বরগুনায় বামনা উপজেলা প্রথম হয়েছে, যেখানেও কাজ হয়েছে ১০১ শতাংশ। ভোলার লালমোহন উপজেলার গড় অর্জন ৭৯ শতাংশ। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার গড় কাজ ১০২ শতাংশ এবং বরিশাল জেলায় ৯৩.৫ শতাংশ কাজ করে মুলাদী উপজেলা প্রথম হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক সময় সংবাদকে বলেন, ‘এটা সত্যিকারের আনন্দের বিষয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশের সদস্যদের কঠোর পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। মান্যবর জেলা প্রশাসক স্যার ও ডিডিএলজি স্যারের যথাযথ নির্দেশনায় এটি সম্ভব হয়েছে, সেজন্য সকলের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক গত অর্থবছরে (২০২৪-২০২৫) সারাদেশের ৫০৭ উপজেলা ও সিটি কর্পোরেশনের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধনে বর্ষসেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে বিভাটেক চালকের ওপর হামলা ও মারধর; থানায় মামলা, বিবাদীদের হুমকির মুখে বাদীর পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


কুলিয়ারচরে বিভাটেক চালকের ওপর হামলা ও মারধর; থানায় মামলা, বিবাদীদের হুমকির মুখে বাদীর পরিবার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পূর্ব শত্রুতার কারণে মো. আওয়াল মিয়া (৪৫) নামে এক বিভাটেক চালকের ওপর হামলা, মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করার পর থেকে বাদী এবং বাদীর পরিবার বিবাদীদের হুমকির মুখে রয়েছে। তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি পশ্চিম পাড়া গ্রামের মো. তাহের উদ্দিনের ছেলে বিভাটেক চালক আওয়াল মিয়া দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দ্বাড়িয়াকান্দি গ্রামের মাসুদ মিয়ার বাড়ির সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা একই গ্রামের প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রাদী নিয়ে তার পথরোধ করে এবং তাকে এলোপাতাড়ি মারধর করে। ফলে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত ও হাড়ভাঙা জখম হন। এ সময় তার অটোরিকশা কেনার জন্য সাথে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আওয়াল মিয়ার চিৎকার শুনে এলাকাবাসী এসে হামলাকারীদের দেখে ফেলে, পরে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।

এঘটনায় আহত বিভাটেক চালক আওয়াল মিয়ার স্ত্রী মোছা. রত্মা বেগম (৪০) বাদী হয়ে গত ১২ জুলাই কুলিয়ারচর থানায় একই গ্রামের মৃত অহিল উদ্দিনের ছেলে মুক্তার মিয়া (৬০), তার দুই ছেলে মো. রাব্বি মিয়া (২৮) ও মো. জিদনী মিয়া (২১), এবং স্ত্রী রেখা বেগম (৫২)সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে ৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৩৯/১১৪ পেনাল কোড ১৮৬০ ধারায় একটি মামলা দায়ের করেন। এই মামলার নং হলো- ১২।

বাদী মোছা. রত্মা বেগম বলেন, মামলার রুজু হওয়ার পর বিবাদী মুক্তার মিয়া, তার একজন ছেলে মো. জিদনী মিয়া ও স্ত্রী রেখা বেগম কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে মুক্তার মিয়া ও রেখা বেগম প্রাপ্ত জামিন মঞ্জুর হলেও তাদের ছেলে মো. জিদনী মিয়ার জামিন নামঞ্জুর করে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। অপর এক ছেলে মো. রাব্বি মিয়া আদালতে আত্মসমর্পণ করেনি।

আসামিরা জামিনে এসে বাদী ও বাদীর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে এমন দাবী করে বাদী রত্মা বেগম আরো জানান, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি অবিলম্বে আসামি মো. রাব্বি মিয়াকে গ্রেপ্তারসহ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অন্যদিকে প্রতিপক্ষের কারোর সাথে যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, আসামি রাব্বি মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হুমকি ধামকির বিষয়ে আমি অবগত নই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

বিকেলে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ সিরিজ বাঁচানোর ম্যাচে।

অর্থাৎ, সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হারের পর, ওয়ানডে সিরিজও বাংলাদেশ হাতছাড়া করে ফেলে। এখন চলমান টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশও খুব একটা স্বস্তিতে নেই। এর মধ্যে তৃতীয় এবং শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে হারের পর, দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় লাভ করে তাওহীদ হৃদয়ের দল সিরিজে সমতা ফেরায়। এই ফলাফলে তারা সিরিজ জয়ের আশাটাও বাঁচিয়ে রেখেছে।

আজ, তৃতীয় এবং শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে জিম্বাবুয়ের সাথে। এ ম্যাচটি বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় খেলাটি শুরু হবে।

এদিকে, বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আসছে নিশ্চিত। আগের ম্যাচে নাহিদ রানা চোট পেয়েছিলেন, ফলে তিনি পুরো ৪ ওভার করতে পারেননি। তার পরিবর্তে খেলানো হবে আব্দুল গাফফার সাকলাইনকে। অন্যান্য ক্রিকেটার যারা আগের ম্যাচে ছিলেন, তাদেরকে এদিনও একাদশে থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুই দলের সম্ভাব্য একাদশ হলো:

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং আব্দুল গাফফার সাকলাইন।

জিম্বাবুয়ে: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, তাসিঙ্গা মুসেকিওয়া, ক্লিভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে স্কুলের প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


নড়াইলে স্কুলের প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে

নড়াইল সদরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উজির আলীকে (৩৪) ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে। আহত প্রধান শিক্ষক বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের নড়াইল কালেক্টরেট স্কুলে ঘটনাটি ঘটে।

আহত উজির আলী নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক এবং লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে অভিভাবকরা কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীর বেতন পরিশোধের জন্য যান। বিদ্যালয়ের অফিস সহকারী রাকিব হোসেন অন্তর বেতন না নিয়েই বেশ কয়েকজন অভিভাবকের সাথে দুর্ব্যবহার করেন। এ ঘটনা জানতে পেরে প্রধান শিক্ষক অফিস সহকারীর কাছে কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

প্রধান শিক্ষক রুম থেকে বেরিয়ে যেতে গেলে অফিস সহকারী অন্তর উপর্যুপরি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় শিক্ষকরা প্রধান শিক্ষকে জেলা হাসাপাতালে নিয়ে যান।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, প্রধান শিক্ষক উজির আলীর হাত-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভুক্তভোগী প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। এ ঘটনায় অভিযুক্ত রাকিব হোসেন অন্তরকে ধরতে অভিযান অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই ঘণ্টা পর সচল হলো ফেসবুকের ডেস্কটপ সেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


দুই ঘণ্টা পর সচল হলো ফেসবুকের ডেস্কটপ সেবা

দীর্ঘ প্রায় দুই ঘণ্টার বিভ্রাটের পর আবারও স্বাভাবিক হয়েছে মেটা মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ। রবিবার বিকেল সাড়ে ৩টার পর থেকে ব্যবহারকারীরা পুনরায় ওয়েবসাইটের মাধ্যমে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সক্ষম হন।

এর আগে, একই দিন দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের ওয়েব সংস্করণে লগইন করতে গিয়ে সমস্যায় পড়েন অনেক ব্যবহারকারী। কিছু ব্যবহারকারী অভিযোগ করেন, ওয়েবসাইট ও অ্যাপ লোড হতে বিলম্ব হচ্ছে, আর অনেকে নিউজফিড হালনাগাদ না হওয়ার সমস্যার সম্মুরখীন হন।

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রবিবার দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয় গুণ বৃদ্ধি পায়।

ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, মোবাইল অ্যাপে তেমন কোনো বড় সমস্যা দেখা যায়নি, তবে ফেসবুক ও মেসেঞ্জারের ওয়েব সংস্করণে প্রবেশ করতে গিয়ে অনেকেই সম্পূর্ণ অচল অবস্থার মুখোমুখি হন। বিশেষ করে বার্তা আদান-প্রদান, নিউজফিড দেখা এবং অন্যান্য ওয়েবভিত্তিক সেবা ব্যবহারে বিঘ্ন দেখা দেয়।

অবশেষে প্রায় দুই ঘণ্টা পর ফেসবুকের ডেস্কটপ সেবা পুনরায় সচল হয় এবং ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে শুরু করেন। তবে ফেসবুকের এই বিভ্রাটের কারণ সম্পর্কে মেটা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%