ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালি দিয়ে চলাচলে ইরানের সতর্কতা


হরমুজ প্রণালি দিয়ে চলাচলে ইরানের সতর্কতা

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য প্রদান করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে এই সমুদ্রপথটি দিয়ে নৌ চলাচল বা ট্রানজিট সম্পূর্ণরূপে সম্ভব নয়, এমনটাই জানিয়েছে পার্সিয়ান গালফ ওয়াটারওয়ে কর্তৃপক্ষ।

সংস্থাটির মতে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আশা করা হচ্ছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সমস্ত অপেক্ষমান আবেদন পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে ট্রানজিট বা চলাচলের জন্য অনুমতিপত্র ইস্যু করা হবে।

কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ট্রানজিট অনুমোদনের জন্য একমাত্র আনুষ্ঠানিক মাধ্যম হচ্ছে পার্সিয়ান গালফ ওয়াটারওয়ের ওয়েবসাইটের প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা। এ ছাড়া, হরমুজ প্রণালী দিয়ে নৌ-চলাচল সংক্রান্ত সর্বশেষ তথ্য এবং ঘোষণাগুলো সংস্থাটির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশিত হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

এর আগে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে সকল জাহাজের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেন্টকম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আন্তর্জাতিক এই জলপথ দিয়ে বৈধভাবে চলাচলকারী সকল জাহাজের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে। ইরানের অযৌক্তিক আগ্রাসন, হয়রানি, হুমকি এবং খেয়ালখুশিমতো ঘোষণার মুখেও নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান এই প্রণালী নিয়ন্ত্রণ করতে পারছে না। এখানে নৌ-চলাচল অব্যাহত রয়েছে। সামুদ্রিক ট্র্যাকিং সংস্থা ‘মেরিনট্রাফিক’-এর তথ্য অনুসারে, ইরান ঘোষণার পর থেকে প্রণালীটিতে নৌ-চলাচল আবার কমতে শুরু করেছে।

সূত্র: সিএনএন।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার এক বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


শেখ হাসিনার এক বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা: অর্থমন্ত্রী

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদী তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানানো এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সব মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

সম্পূরক প্রশ্নে মাহবুবুর রহমান জানতে চান, এই ব্যয় নিরীক্ষা বা তদন্তের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না। অপচয় বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে কোনো ব্যক্তির প্রচারে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় বন্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তাও জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, এটা তো শুধু মুজিববর্ষ। এছাড়া প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) এক বৎসরের খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা।

বিগত সরকারের সময়ের বিভিন্ন ব্যয়ের তথ্য পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে তুলে ধরে আমির খসরু বলেন, মুজিববর্ষের ব্যয় এর একটি অংশ মাত্র। সব তথ্য যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেশম দ্বীপে ১০ থেকে ১১টি ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র’ আঘাত করেছে, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


কেশম দ্বীপে ১০ থেকে ১১টি ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র’ আঘাত করেছে, দাবি ইরানের

দক্ষিণ ইরানের পূর্ব বন্দর আব্বাস এবং কেশম দ্বীপের পার্শ্ববর্তী জলভাগে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পরে স্থানীয় কর্তৃপক্ষে নিশ্চিত করা হয়েছে যে, শত্রুপক্ষের একাধিক গোলা দ্বীপটির সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই ঘটনা ঘটে রোববার (১২ জুলাই)।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৪৫ নাগাদ বন্দর আব্বাসের পূর্ব উপকণ্ঠে এবং কেশমের নিকটবর্তী সামুদ্রিক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত মাসেন গ্রামের বাসিন্দারাও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

পরে, কেশমের গভর্নর হোসেন আমির তৈমুরি উল্লেখ করেন যে, রোববার বিকেল থেকে দ্বীপটিতে শত্রুপক্ষের ১০ থেকে ১১টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তিনি আরও জানান, লক্ষ্যবস্তুতে আঘাত হানা সবগুলোই সামরিক স্থাপনা ছিল এবং তিনি নিশ্চিত করেন যে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:১১ পি.এম


ইরানে আবারও যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা

ইরানে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম এক্সিওস জানাচ্ছে, মার্কিন সেনারা ইরানের মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বেশ কিছু হামলা চালিয়েছে। এ ছাড়াও, হরমুজ প্রণালির বিভিন্ন জায়গায় বিপ্লবী গার্ডের ছোট নৌকাগুলোর ওপর হামলা হয়েছে।

গতকাল রাতে যুক্তরাষ্ট্রের আক্রমণে ইরানে প্রায় সারারাত হামলা চলেছে। এরপর ইরান তেহরান থেকে পাঁচটি আরব দেশে অবস্থিত মার্কিন অবকাঠামোর ওপর পাল্টা হামলা চালায়।

এক্সিওস খবর প্রকাশের পূর্বে, ইরানের দুটি বার্তাসংস্থার মাধ্যমে জানা যায়, বন্দর নগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

কিছুক্ষণের মধ্যেই কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, শত্রুদের তরফ থেকে ছোড়া ১০ থেকে ১১টি বস্তু, সম্ভাব্য মিসাইল, দ্বীপে আঘাত হেনেছে।

বার্তাসংস্থা ইরনাকে তিনি জানিয়েছেন, হামলাগুলো সবই হয়েছে সামরিক অবকাঠামোতে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: এক্সিওস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহামেদ। রবিবার সকাল ১০টার দিকে তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীসেবার মান এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শেখ হাসিবুর রেজা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মনিরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, সহকারী পাবলিক হেলথ নার্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন মেডিকেল অফিসার, নার্স ও অন্যান্য কর্মকর্তা।

প্রসঙ্গত, পরিদর্শন শেষে সিভিল সার্জন হাসপাতালের সার্বিক পরিবেশ, রোগীসেবা এবং ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি রোগীবান্ধব, পরিচ্ছন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবার প্রতি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%