ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

‘পুলিশ পিস্তল ঠেকিয়ে বলে চলে যা, নয়তো গুলি করব’


‘পুলিশ পিস্তল ঠেকিয়ে বলে চলে যা, নয়তো গুলি করব’

‘একজন পুলিশ সদস্য আমার সামনে থাকা এক বড় ভাইয়ের পেটে কোমরে থাকা পিস্তল ঠেকিয়ে বলেছিল, পেছনে চলে যা, নয়তো গুলি করে দেব।’— এই বক্তব্যটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদত্ত জবানবন্দিতে তুলে ধরেন চব্বিশের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ আন্দোলনকারী মো. শাকিল আহম্মেদ।

রবিবার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের ১২ নম্বর সাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দেন।

জবানবন্দিতে শাকিল জানান, ২০২৪ সালের ১৮ জুলাই তিনি মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশগ্রহণ করেন। পরদিন স্টেডিয়ামের সামনে গিয়ে তিনি দেখেন, পুলিশ ও সাদা পোশাকধারীরা ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা মিরপুর-১০ নম্বরে যাওয়ার অনুমতি চাইলে পুলিশ তাদের অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় এক পুলিশ সদস্য পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়।

আরও পড়ুন: হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৬

তিনি আরও জানান, পাশের রাস্তা দিয়ে মিরপুর-১০ নম্বরে গিয়ে আন্দোলনে যোগ দেন। ফলপট্টি এলাকায় পৌঁছানোর পর তিনি দেখেন, পুলিশ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সদস্যরা আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাচ্ছে। তার সামনেই গুলিবিদ্ধ হয়ে পড়ে যান আন্দোলনকারী মোস্তাকিন বিল্লাহ। তাকে সরিয়ে নেওয়ার সময় আরও একজনকে গুলিবিদ্ধ হতে দেখেন। পরে জানতে পারেন মোস্তাকিন মারা গেছেন।

শাকিল বলেন, ৪ আগস্ট আবারও মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিতে গেলে একই ধরনের হামলার মুখে পড়েন। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালাচ্ছিল। একপর্যায়ে গুলিবিদ্ধ একজনকে সাহায্য করতে গিয়ে তিনি নিজেও গুলিবিদ্ধ হন।

তার ভাষ্য অনুযায়ী, গুলি বাম নিতম্ব দিয়ে ঢুকে পেটের ভেতর দিয়ে ডান পায়ের গোড়ার দিকে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন তার মনে হয়েছিল, মারা গেলে হয়তো লাশও গুম হয়ে যাবে। তাই আশপাশের লোকজনকে মায়ের ফোন নম্বর দিয়ে দেন এবং কয়েকবার কালেমা পাঠ করেন। পরে তাকে প্রথমে মিরপুরের একটি হাসপাতালে এবং এরপর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ট্রাইব্যুনালে শাকিল জানান, দীর্ঘ চিকিৎসার পরও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। মলদ্বার সংকুচিত হয়ে যাওয়ায় প্রতিদিন ডাইলেশনের মাধ্যমে শারীরিক প্রয়োজন সারতে হয়। ডান পায়ের প্রধান ধমনী ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছে। শক্ত খাবার খেতে পারেন না, অধিকাংশ সময় তরল খাবারের ওপর নির্ভর করতে হয়। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডেও যেতে হয়েছে তাকে।

আরও পড়ুন: মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, ককটেল বিস্ফোরণ

সাক্ষ্যে তিনি বলেন, জুলাই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-জনতা নিহত এবং প্রায় ২৫ হাজার মানুষ আহত বা পঙ্গু হয়েছেন। এসব ঘটনার মূল কারণ ছিল ১৯ জুলাই কারফিউ জারির সিদ্ধান্ত।

শাকিলের দাবি, ৫ আগস্টের পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য এবং ভাইরাল হওয়া অডিওর মাধ্যমে তিনি জানতে পারেন, কারফিউ জারির পেছনে সালমান এফ রহমান ও আনিসুল হকের ভূমিকা ছিল। তাদের পরামর্শেই পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা কারফিউ জারিতে সম্মত হন। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর সাহস পায়।

চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাদের বিরুদ্ধে প্রসিকিউশন মোট পাঁচটি অভিযোগ এনেছে। এর মধ্যে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, তাদের নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়।

আরও পড়ুন: স্পেনে গত সপ্তাহে ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ মার্কিন ও ৬ অন্যান্য দেশের নাগরিক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পুলিশ লাইন্সের রেশন স্টোরের মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


নওগাঁ পুলিশ লাইন্সের রেশন স্টোরের মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন

আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন জনাব মোঃ আশিক সাঈদ, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়, নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

রেশন স্টোরের মেরামত ও সংস্কার কাজের মাধ্যমে পুলিশ সদস্যদের জন্য প্রয়োজনীয় রেশন সামগ্রী সুষ্ঠু, নিরাপদ ও কার্যকরভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশের উন্নয়নে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির এই উদ্যোগটি নওগাঁ জেলা পুলিশের সার্বিক কল্যাণ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

পুলিশ সদস্যদের কল্যাণ ও সেবার মানোন্নয়নে—
নওগাঁ জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক হাতে গাছের চারা, অন্য হাতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড শিক্ষার্থীদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


এক হাতে গাছের চারা, অন্য হাতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড শিক্ষার্থীদের

এক হাতে গাছের চারা এবং অন্য হাতে মাদককে লাল কার্ড প্রদর্শন করে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছে স্কুল শিক্ষার্থীরা। তারা মাদক ও সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার শপথ নিয়েছে।

 

এই অনুষ্ঠানটি রবিবার (৬ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো মাহবুবুল আলম সরকারের সভাপতিত্বে এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।

মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে হবে।"

 

তিনি আরও বলেন, "শুধু ভালো ফলাফল করলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।"

লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনের সদস্য শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত এই সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

 

কুমিল্লার দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে স্কুল শিক্ষার্থীরা। এক হাতে গাছের চারা এবং অন্য হাতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড উঁচিয়ে মাদক ও সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার শপথ নিয়েছে তারা।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো মাহবুবুল আলম সরকারের সভাপতিত্বে এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে হবে।"

 

শুধু ভালো ফলাফল করলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।

লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সংগঠনের সদস্য শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদ ভবনের লেকে পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


জাতীয় সংসদ ভবনের লেকে পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

সংসদ ভবন, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : আজ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পোনা মাছ অবমুক্ত করেছেন জাতীয় সংসদ ভবনের লেকে।

এ উপলক্ষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন এবং পোনা মাছ অবমুক্তকরণে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য, হুইপবৃন্দ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকও উপস্থিত ছিলেন, যারা সংসদ ভবনের লেকে পোনা মাছ অবমুক্তকরণে সহযোগিতা করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর প্রতিপাদ্য ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ অনুযায়ী, মৎস্য অধিদপ্তরের উদ্যোগে লেকে ৪৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে রুই, কাতলা ও কালিবাউশ জাতীয় মাছ।

এছাড়া, অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার থেকে রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়। এসময় ১৫ হাজার ৬৮৫টি ইয়াবা, ১৭০ কেজি ৩১৪ গ্রাম গাঁজা ও ১০ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় সাতজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১০১ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন রয়েছেন। এছাড়া মাদকের মামলায় ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী ও ৫৫ জন মাদক সেবনকারী। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%