ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা


লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

‎কেউ শখে বাংলা সাহিত্যের প্রেমে পড়ে লেখালিখি করেন। আবার কেউ সমাজের সমস্যাগুলো চিহ্নিত করার অনন্য তাড়না নিয়ে লেখালেখি করেন। এবং এর মাধ্যমে ব্যক্তির চিন্তাশীল ধারণার বহিঃপ্রকাশ ঘটে ।
‎
‎বাংলা সাহিত্যে কচ্ছপের মতো দৃঢ় গতিতে ছুটে চলা ত্রিশাল উপজেলার প্রতিভাবান সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা। তার সৃজনশীল লেখনীতে উঠে আসে বিভিন্ন ঘটনা ও সমস্যা। সেগুলো থেকে পরিত্রাণের যথার্থ সমাধান। এর ফলাফল সমাজ ও রাষ্ট্রের জন্য আশীর্বাদ। তরুণ প্রজন্মের বিকাশ ও ভাবনাতে লেখালিখির প্রভাব অনন্য। লেখালিখি ব্যক্তির বিকাশে গভীর এবং বহুমাত্রিক প্রভাব ফেলে। যার মাধ্যমে আমরা শুধু চিন্তাভাবনা প্রকাশ করি না বরং আত্ম-আবিষ্কার, সৃজনশীলতা এবং মেধার বিকাশও সাধন করি।
‎
‎সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা'র মনে করেন সাহিত্য মানুষের মননশীলতা এবং বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বৃদ্ধি করে। যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তারুণ্যের বিকাশ এবং চিন্তাধারা গঠনে এটি অপরিহার্য।
‎
‎সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা কৈশোর জীবনে প্রথম বারের মতো অমর একুশে বই মেলায়-২০০৭ সালে অংশগ্রহণ করেন। তার প্রকাশিত প্রথম  উপন্যাস 'হেমন্তের শেষ বিকেলে হারিয়ে গেলে তুমি' দিয়ে পাঠকের নজরে আসেন। সেই সৃজনশীল সাহিত্য কর্মের ধারাবাহিকতা নিয়ে একের পর এক চমক সৃষ্টি করছেন তার কলমে।
‎
‎লেখক কখনো ত্রিশালের সূতিয়া,বানার, খিরো নদীর প্রেমে পড়ে লিখেছেন, খোঁজে বেড়াই তারে জনপ্রিয় কাব্য গ্রন্থ, কখনো উপন্যাস প্রেমিকের জন্য সৃষ্টি করেছেন। ভেজা চোখ, সুখ সারথি, নষ্ট মেয়ের গল্প, মেঘ প্রথম, দ্বিতীয়, শেষ খণ্ড, মানচিত্রের কান্না ও ডাবল জিরো'র মতো জনপ্রিয় উপন্যাস। আবার কখনো কোমলমতি শিশুদের গল্পের নেশায় ডুবে লিখেছেন, ভূতের জন্মদিন, ভূতের ডিম,ভূত রাজার দেশে ও তাহমিদের গোয়েন্দা অভিযান।
‎
‎সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা মনে করেন লেখালিখি এমন একটি মাধ্যম, যাতে করে অভাবনীয় সাফল্যের দোরগোড়ায় পৌঁছানো যায়। যদি এ বীজ তারুণ্যের মধ্যে শোভা পায়, তবে তা সমাজ ও দেশের জন্য হবে অতি মঙ্গলজনক। এটি শুধু তাদের মেধাকে বিকশিত করে না বরং দেশ ও সমাজ নিয়ে ইতিবাচক চিন্তাগুলোর উৎকর্ষ সাধনেও সহায়ক হয়। সেই ধারাবাহিকতা নিয়ে আগামীতে নিজেকে ভেঙ্গেচুরে নতুন কোনো সাহিত্য কর্ম নিয়ে আসবেন পাঠক মহলে।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ৩৭৬ জন গ্রেপ্তার, ১৫ জনকে দণ্ডিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ৩৭৬ জন গ্রেপ্তার, ১৫ জনকে দণ্ডিত

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পুলিশ ৩৭৬ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুক্রবার (২ অক্টোবর) সকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়েছে বলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় জানিয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী উল্লেখ করেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৯৫ জন, আগের মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৪ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৬৩ জন অন্তর্ভুক্ত রয়েছেন। এ ছাড়া, পরোয়ানাভুক্ত ৬৫ জন ও সাজা পরোয়ানামূলে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের সবাই মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ৯২ জন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানের ফলস্বরূপ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া, ৪ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়েছে। মাদক আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে ১৭ হাজার ১৮৮ পিস ইয়াবা, ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজা, ১৭ লিটার চোলাই মদ, ৯৬ বোতল ফেয়ার ডিল সিরাপ, ছয় বোতল বিদেশি মদ ও দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানায়, এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের নতুন কর্মজীবন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের নতুন কর্মজীবন শুরু

সাতক্ষীরা, ২ অক্টোবর, ২০২৬ : নতুন স্বপ্নের সঙ্গে হাতে নিয়োগপত্র নিয়ে সাতক্ষীরায় কর্মজীবন শুরু করলেন ১৯০ জন নবনিযুক্ত সহকারী শিক্ষক। শিশুদের আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে তারা যোগদানপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। নতুন কর্মজীবনের শুরুতে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ।

যোগদান শেষে বিভিন্ন উপজেলার নবনিযুক্ত শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, নবনিযুক্ত শিক্ষকদের জন্য উপজেলা পর্যায়ে ৪ থেকে ৮ অক্টোবর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর তাদের বিদ্যালয়ে পদায়নের আদেশ দেওয়া হবে। পরদিন ১২ অক্টোবর তারা নিজ নিজ বিদ্যালয়ে যোগদান করবেন। নতুন শিক্ষকদের যোগদানের ফলে জেলার প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো ১৯০ জন নতুন শিক্ষক।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানিয়েছেন, জেলার বিভিন্ন স্থান থেকে আগত ১৯০ জন সহকারী শিক্ষক স্বশরীরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে হাজির হয়ে যোগদান করেছেন। তিনি আরও উল্লেখ করেন, তাদের হাত ধরেই বিদ্যালয়গুলোতে শিশুদের পাঠদান ও ভবিষ্যৎ গড়ার নতুন অধ্যায় শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন চার সদস্যের নভোচারী দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


নতুন চার সদস্যের নভোচারী দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে একটি নতুন চার সদস্যের দল। বৃহস্পতিবার তারা মহাকাশ স্টেশনে ডকিং সম্পন্ন করে। সেখানে তাদের অবস্থানকাল হবে প্রায় ছয় মাস।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ক্রু-১৩ মিশনের চার সদস্যকে নিয়ে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেট স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে উৎক্ষেপণ করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উৎক্ষেপণের ৭ ঘণ্টা ৫৫ মিনিট পর স্পেসএক্সের ‘গ্রেস’ নামের ড্রাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি ডকিং পোর্টে যুক্ত হয়। নাসার কর্মকর্তারা জানিয়েছেন, এটি মার্কিন মহাকাশযানের আইএসএসে পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে দ্রুততম সময়ের রেকর্ড।

নাসা টিভিতে সরাসরি সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, ঘণ্টায় প্রায় ১৭ হাজার ৫০০ মাইল (২৮ হাজার ১৬৩ কিলোমিটার) বেগে মহাকাশে চলমান ক্যাপসুলটি ধীরে ধীরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) দিকে অগ্রসর হচ্ছে।

ডকিং সম্পন্ন হওয়ার পর মাটিতে থাকা নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা ঘোষণা করেন, ‘ড্রাগনের হার্ড ক্যাপচার সম্পন্ন হয়েছে।’

এরপর ক্যাপসুলের হ্যাচ বা দরজা খোলা হবে। এই দরজার মাধ্যমে নতুন চার সদস্য চাপ-নিয়ন্ত্রিত সংযোগপথ দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করবেন।

নতুন ক্রু সদস্যদের মধ্যে রয়েছেন—যুক্তরাষ্ট্রের জেসিকা ওয়াটকিন্স ও লুক ডেলানি, কানাডার জোশুয়া কুটরিক এবং রাশিয়ার সের্গেই তেরেতিয়াতনিকভ।

মহাকাশযানটি উৎক্ষেপণের সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কতটা দূরে রয়েছে, তার ওপর স্টেশনে পৌঁছাতে কত সময় লাগবে তা অনেকটাই নির্ভর করে।

এর আগে যুক্তরাষ্ট্রের মাটি থেকে উৎক্ষেপণ করা সর্বশেষ একটি ক্রুকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাতে ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছিল।

নতুন ক্রু-১৩ দলের মূলত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আইএসএসে পৌঁছানোর কথা ছিল। তবে ড্রাগন ক্যাপসুলে একটি লিক ধরা পড়ায় তাদের উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়।

ক্রু-১৩ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দায়িত্ব নেবে বর্তমান ক্রু-১২ দলের কাছ থেকে। ক্রু-১২-এর সদস্যরা হলেন যুক্তরাষ্ট্রের জেসিকা মেয়ার ও জ্যাক হ্যাথাওয়ে, ফ্রান্সের সোফি আদেনো এবং রাশিয়ার আন্দ্রেই ফেদায়েভ।

আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে ক্রু-১২ দলের সদস্যরা আগামী সোমবারের মধ্যে পৃথিবীতে ফিরে আসতে পারেন।

গত ২৫ বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি নিয়মিতভাবে মানুষের বসবাসের বাইরে যায়নি। তবে পুরোনো হয়ে যাওয়া এই মহাকাশ স্টেশনকে ২০৩০ সালের দিকে কক্ষপথ থেকে সরিয়ে পৃথিবীর কোনো একটি মহাসাগরে পতন করানোর পরিকল্পনা রয়েছে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা চুক্তিতে ভাটা পড়লেও যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অন্যান্য অংশীদার দেশগুলো রাশিয়ার সঙ্গে আইএসএস নিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬ শতাধিক গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


কাউখালীতে আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬ শতাধিক গাছের চারা বিতরণ

পিরোজপুরের কাউখালীতে সামাজিক সংগঠন ‘আল ফুদুল ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সম্প্রতি উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা মাহমুদিয়া মাদ্রাসা, গোয়ালতা হাফিজিয়া মাদ্রাসা, বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই চার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৬ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে রয়েছে আম, মাল্টা, কাঁঠাল, লেবু, কমলা ও আমড়াসহ বিভিন্ন ফলজ ও ভেষজ চারা।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল ফুদুল ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ জামিনুল হক, ফাউন্ডেশনের সদস্য বাদল খান, বেতকা মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু হানিফ, বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন, শিক্ষক আবু হানিফ, শিক্ষক আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক মণ্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফলজ গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের এসব চারার সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%