০৮:০৪ পি.এম
রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে ১৯৯২ সালে আরএমপি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। সময়ের বিবর্তনে পরিবর্তিত হওয়া সেই ঐতিহাসিক স্মারক ফলক ফিরিয়ে স্থাপন করার খবর জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে পুনঃস্থাপিত ফলকটি উন্মোচন করেন প্রধান অতিথি মিজানুর রহমান মিনু। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরএমপির গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ঐতিহাসিক স্মারকটি পুনঃস্থাপন করা হয়েছে। ভূমিমন্ত্রী আরও মন্তব্য করেন, রাজশাহী মহানগরী থেকে জুয়া, ভূমিদস্যু ও মাদক চোরাকারবারীদের কঠোর হাতে নির্মূল করতে হবে।
তিনি বলেন, রাজশাহীকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইন তার নিজস্ব গতিতে চলবে। যে কোন পরিস্থিতিতে অপরাধীদের দমনে পুলিশকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে না। বাক্তিগত মন্তব্য করে, তিনি জানান, বিগত ১৭ বছরে স্বৈরাচারী সরকারের আমলে সীমান্তবর্তী এলাকা থেকে শত শত কোটি টাকার মাদক ও অবৈধ চোরাচালান দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর অপচেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। তিনি এই চক্রকে জাতির শত্রু বলেও মন্তব্য করেন।
আরও পড়ুন: কৃষিজমির কাজ ও গবাদিপশুর চারণভূমি রক্ষায় মানববন্ধন
এর পর মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আরএমপিকে কঠোর হওয়ার নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠানে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আরএমপি ও প্রশাসনের কর্মকর্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে রাজশাহীতে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন