০৬:৩৪ পি.এম
বিশ্বের বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব উদযাপন করা হয়েছে। এই উৎসবের আনন্দ দেশের শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়েছে। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এবার একমাত্র ছেলে আইজানকে নিয়ে হ্যালোইন উদযাপনে অংশ নিতে দেখা গেছে।
এই অভিনেত্রী প্রায়ই ছেলে আইজানকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান। সন্তানের আনন্দের কথা চিন্তা করে এর আগেও তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন। মা ও ছেলের আনন্দঘন মুহূর্তগুলো শাবনূর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন।
বিভিন্ন উৎসব ও বিশেষ আয়োজনেও তাকে ছেলেকে নিয়ে অংশ নিতে দেখা যায়। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে হ্যালোইন উদযাপনের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি সিডনিতে বসবাস করছেন।
আরও পড়ুন: এরিকা এলেনিয়াকের কোটি টাকার আয়ের রহস্য: অভিজ্ঞতা শেয়ার করলেন
রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, ছেলে আইজানকে পাশে নিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন শাবনূর। মা ও ছেলে দুজনের পরনে ছিল একই নকশার পোশাক, যা কমলা রঙের কুমড়ার নকশায় সজ্জিত ছিল।
ছবির পেছনের সাজসজ্জায়ও হ্যালোইনের বিশেষ আমেজ ছিল। সেখানে কৃত্রিম কঙ্কাল, কুমড়ার লণ্ঠন, রঙিন আলো এবং ‘হ্যাপি হ্যালোইন’ লেখা নানা আয়োজন দেখা গেছে। ছবিগুলোর ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর ভক্ত ও অনুরাগীরা নানা মন্তব্য ও প্রতিক্রিয়ায় ভালোবাসা জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরও ছেলে আইজানকে সঙ্গে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নিয়েছিলেন শাবনূর। সেবার মা-ছেলেকে ভূতের সাজে উৎসব উদযাপন করতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: বিয়ের গুঞ্জনের মধ্যেই ১৫ বছরের সঙ্গী বুল্টির প্রতি আবেগঘন মিমি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন