ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’: শুভশ্রী গাঙ্গুলী


‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’: শুভশ্রী গাঙ্গুলী

সুখবর শুনিয়েছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তিনি টালিউড অভিনেতা দেবের সঙ্গে অভিনীত একটি নতুন সিনেমার পোস্টার শেয়ার করেছেন, যার মাধ্যমে সিনেমাটির গল্প ও মুক্তির ব্যাপারে কিছু ইঙ্গিত দিয়েছেন।

‘দেশু ৭’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেন শুভশ্রী শনিবার (১৫ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক পেজে। পোস্টারে দেখা যাচ্ছে, দেব-শুভশ্রী রোমান্টিক ভাবে একটি বাইকের ওপর বসে আছেন। এই নতুন পোস্টারে টালিউডের পুরনো সেই দেব-শুভশ্রী জুটিকে আবার খুঁজে পেয়েছেন ভক্তরা।

শুভশ্রী পোস্টারের ক্যাপশনে লেখেন, “যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা।”

আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’

ভক্তদের উদ্দেশ্যে শুভশ্রী আরও লেখেন, “চোখে ভালোবাসা, ধমনীতে আগুন। রোমান্স, অ্যাকশন আর টানটান উত্তেজনায় ভরপুর এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হয়ে যান।”

‘দেশু ৭’ সিনেমাটি দেব-শুভশ্রী জুটির সপ্তম সিনেমা। এটি একটি অ্যাকশন-রোমান্টিক থ্রিলার নির্ভর সিনেমা, যার মাধ্যমে দীর্ঘকাল পর আবারও বড় পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। শুধু তাই নয়, এই সিনেমার মাধ্যমে দেব পরিচালনার জগতে আত্মপ্রকাশ করছেন।

এছাড়া, দেব ও শুভশ্রী র পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য এবং ইধিকা পাল। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম জালাল উদ্দীন রুমি।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি শেখ মোজাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলীভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, "বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদদের মধ্যে বেগম খালেদা জিয়া অন্যতম। জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি দলের নেতৃত্ব গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার ওপর বিগত ফ্যাসিস্ট সরকার যে ধরনের নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়।"

 

পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, "দেশ ও জাতির স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনোই আপস করেননি। এ কারণেই তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে মানুষের কাছে পরিচিত। আওয়ামী লীগ সরকারের নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনও দেশ ছেড়ে যাননি। বরং দেশের জনগণের কথা চিন্তা করে তাদের পাশেই থেকেছেন। তার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ জাতি দীর্ঘদিন স্মরণ করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ বছর ধরে বিগত সরকার লুটপাট করেছে: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


১৮ বছর ধরে বিগত সরকার লুটপাট করেছে: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী উল্লেখ করেছেন, বিগত সরকার ১৮ বছর ধরে লুটপাট করেছে এবং লাখ লাখ কোটি টাকা পাচার করেছে দেশের বাইরে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষকদের ২২০০ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে।

শনিবার (১৫ আগস্ট) মাগুরা জেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলি বলেন।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, যখন একটি লোকালয়ে আগুন লাগে, তখন দেবালয় রক্ষা পায় না। লোকালয়ে আগুন লাগলে মসজিদ, মন্দির যাই অবস্থায় থাকুক না কেন, সব কিছু ছারখার হয়ে যায়।

তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা স্কুল-কলেজে গেলে, সেখানে মাদকদ্রব্য ছড়ালে, আপনার সন্তান মাদকদ্রব্যে আক্রান্ত হতে পারে। এই কারণে, শিক্ষকসহ সকলের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

অন্যদিকে, বাংলাদেশে আর স্বৈরাচার-ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন, এবং প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সদস্য মনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. আলফাজ উদ্দিন প্রমুখ।

এ সময়, মাগুরা জেলা পরিষদের অর্থায়নে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়, এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে বাদ্যযন্ত্র এবং নিজের অনুকূলে বিশেষ বরাদ্দ প্রকল্পের চেক বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন বিমানবাহী রণতরীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


মার্কিন বিমানবাহী রণতরীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এ সেনাসদস্যদের জীবনযাত্রার পরিস্থিতি ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। তবে এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে, রণতরীটি শিগগিরই প্রত্যাহার করা হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, লিংকনে থাকা সেনাসদস্যদের পরিবারের সদস্যরা জাহাজটির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘না, তারা উদ্বিগ্ন নয়।’

তিনি বলেন, নয় মাস ধরে সমুদ্রে থাকা জাহাজটিকে এত দীর্ঘ সময় মোতায়েন রাখা হয়েছেÑএমন ধারণাও নাকচ করেছেন। ট্রাম্প স্পষ্ট করেছেন, ‘না, না, নাÑএটা মোটেও যথেষ্ট দীর্ঘ সময় নয়।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা চলার মধ্যে আরেকটি বিমানবাহী রণতরী দিয়ে লিংকনকে প্রত্যাহার করার খবর নিশ্চিত করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘জাহাজটি এখনই, অথবা খুব শিগগিরই রওনা হচ্ছে এবং এর জায়গায় একই ধরনের আরেকটি জাহাজ আসছে।’

মার্কিন সংবাদমাধ্যম ও সামরিকবিষয়ক বিশেষায়িত প্রকাশনাগুলোতে লিংকনে থাকা সেনাসদস্যদের পরিবারের একাধিক সদস্যের বক্তব্য প্রকাশিত হয়েছে। তাদের দাবি, জাহাজটির জীবনযাত্রার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে এবং কয়েকটি আত্মহত্যার চেষ্টার খবরও প্রকাশিত হয়েছে।

ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাও এক বিবৃতিতে বলেন, ‘অল্পসংখ্যক মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কোনো প্রাণহানি ঘটেনি।’ একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘আমাদের যোদ্ধাদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরার চেষ্টা’ করার অভিযোগ করেন।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

পারমাণবিক শক্তিচালিত বিশাল এই রণতরীটি ২০২৫ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ চীন সাগরে দায়িত্ব পালনের জন্য যাত্রা করে। পরে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসোরাইলি হামলার আগে এটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়।

সেন্টার ফর নেভাল অ্যানালাইসিসের প্রধান গবেষণা কর্মকর্তা জোনাথন শ্রোডেন এএফপিকে বলেন, নাবিকদের কল্যাণসহ বিভিন্ন কারণে সাধারণত বিমানবাহী রণতরীর যুদ্ধদলকে ছয় মাসের জন্য মোতায়েনের পরিকল্পনা করা হয়।

পারিবারিক অভিযোগ নিয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা ট্রাম্পের জন্য নতুন একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। কারণ, এরই মধ্যে অজনপ্রিয় হয়ে ওঠা এই যুদ্ধের পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা করতে গিয়ে তাঁকে নতুন চাপও সামলাতে হচ্ছে।

২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় ট্রাম্পের অন্যতম প্রতিশ্রুতি ছিল, তিনি যুক্তরাষ্ট্রকে তথাকথিত মধ্যপ্রাচ্যের ‘চিরস্থায়ী যুদ্ধের’ মধ্যে জড়াবেন না। তবে ইরানের সঙ্গে চলমান সংঘাত তাঁর জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলেছে এবং এর ফলে জনমত জরিপে তাঁর সমর্থনও কমেছে।

নাবিকদের পরিবারের সদস্যদের বক্তব্য থেকে জানা গেছে, দুজন নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ৩ আগস্ট সমুদ্রে পড়ে যাওয়া এক নাবিককে উদ্ধার করা হয়েছে।

লিংকনে বর্তমানে পাঁচজন ধর্মীয় পরামর্শক, একজন মনোবিজ্ঞানী, একজন সমাজকর্মী, একজন ‘প্রিভেনশন কো-অর্ডিনেটর’ এবং ‘ক্যাপ্টেন ফ্যাথম’ নামে একটি কুকুর রয়েছে। তাদের কাজ হলো নাবিকদের মনোবল ও সার্বিক কল্যাণে সহায়তা করা।

হাং কাও বলেন, ‘মিশনের প্রয়োজনেই লিংকের দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়েছিল। আমাদের সাফল্য নির্ভর করে আমরা কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিই, তার ওপর।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুয়ার আসর থেকে হাতেনাতে আটক ৭ জুয়াড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


জুয়ার আসর থেকে হাতেনাতে আটক ৭ জুয়াড়ি

গাজীপুরের কালিয়াকৈরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জন জুয়াড়িকে পুলিশ আটক করেছে।

শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার টান কালিয়াকৈর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, নাইম, এরশাদ, শহিদুল, জালাল, আজিজুল, এরশাদুল এবং আকাশ বেশ কিছুদিন ধরে ওই এলাকায় নগদ টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চালাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শনিবার সকালে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, খবর পেয়ে ৭ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%