ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুবলীগের সাবেক নেতা মহসিন খন্দকার গ্রেফতার, রয়েছে নাশকতা মামলার অভিযোগ


যুবলীগের সাবেক নেতা মহসিন খন্দকার গ্রেফতার, রয়েছে নাশকতা মামলার অভিযোগ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার (৪৫)-কে গ্রেফতার করেছে এসআরবি।

আজ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে আটক করে।

এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া যুবলীগ নেতা একাধিক বিস্ফোরক ও নাশকতা মামলার আসামি।

আরও পড়ুন: চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালকসহ ২ নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থ্যাংকসগিভিং ছুটির যাত্রীদের ভোগান্তি, ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


থ্যাংকসগিভিং ছুটির যাত্রীদের ভোগান্তি, ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির পর বাড়ি ফেরার পথে লাখো যাত্রী নতুন করে আবহাওয়াজনিত সমস্যায় পড়তে পারেন। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি, তীব্র বাতাস এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রায় ৪ কোটি ৬০ লাখ মানুষ ঝোড়ো বাতাসের সতর্কতার আওতায় ছিলেন। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৪ থেকে ৯৭ কিলোমিটার পর্যন্ত হতে পারে। গ্রেট লেকস অঞ্চল থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত ভারী বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং টর্নেডোর আশঙ্কা রয়েছে।

ওয়াইওমিং, সাউথ ডাকোটা এবং কলোরাডোতে তুষারপাত ও তীব্র বাতাসের কারণে ভোগান্তি দেখা দিয়েছে। শিকাগো, সেন্ট লুইস এবং আটলান্টার মতো বড় যাতায়াতকেন্দ্রে রোববার আবহাওয়ার প্রভাব পড়তে পারে। সোমবার (৩০ নভেম্বর) সকালে পূর্ব উপকূলে বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে, বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) ঝড়ের কারণে কয়েক লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন। শনিবার (২৮ নভেম্বর) রাতেও মধ্য-আটলান্টিক অঞ্চল ও মিসৌরিতে প্রায় ৬৪ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থমন্ত্রী: তেল-গ্যাস ক্রয়ে অর্থনীতিতে রক্তক্ষরণ, প্রবৃদ্ধি কম থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


অর্থমন্ত্রী: তেল-গ্যাস ক্রয়ে অর্থনীতিতে রক্তক্ষরণ, প্রবৃদ্ধি কম থাকবে

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, তেল ও গ্যাসের ক্রয়ে অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম লাগামহীন থাকায় প্রতিদিন পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে।

তিনি রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কৌশল নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ব্যাংকখাত স্থিতিশীল হতে আগামী বছর পর্যন্ত সময় লাগবে। তখন গ্রাহকরা তাদের অর্থ ফিরে পাবেন। প্রবৃদ্ধি কিছুদিনের জন্য কম থাকবে। তিনি উল্লেখ করেন, এতদিন দেশে কার্যকর পুঁজিবাজার ছিল না, বরং ক্যাসিনো ছিল।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়া এবং অন্যান্য কারণে জিডিপি প্রবৃদ্ধি আরও কিছুদিন কম থাকতে পারে। খাদ্য মূল্যস্ফীতি কমানোর প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো বাস্তবায়ন করা হবে। প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে অবকাঠামো নির্মাণের পাশাপাশি এর আর্থিক সম্ভাব্যতা, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশের বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাওলানা এম এ মান্নান (রহ.)

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


মাদরাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাওলানা এম এ মান্নান (রহ.)

মাদরাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা ও উপমহাদেশের অন্যতম আলেম মাওলানা এম এ মান্নান (রহ.)। তিনি ছিলেন একজন প্রখ্যাত আলেম, দূরদর্শী রাজনীতিবিদ এবং প্রথিতযশা সাংবাদিক। চট্টগ্রামের রাউজানে আধারমানিক হাফেজিয়া মুনিরুল মোস্তফা দাখিল মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলে বক্তারা এসব বিষয় তুলে ধরেন।

শুক্রবার শুরু হয়ে শনিবার মধ্যরাত পর্যন্ত চলা এ মাহফিলে বক্তারা আরও উল্লেখ করেন, মাওলানা এম এ মান্নান (রহ.) পাকিস্তান আমল থেকে দেশের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে মাদরাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইসলামী রাজনীতির অন্যতম পুরোধা হিসেবে তিনি দেশ ও জাতির সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রখ্যাত সাংবাদিক হিসেবে তিনি দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠা করেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্বের আদর্শ জীবন থেকে অনেক কিছু শেখার রয়েছে।

রাউজান হাফেজিয়া মুনিরুল মোস্তফা দাখিল মাদরাসা ও এতিমখানার ৭০তম বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে দুই দিনব্যাপী আজিমুশশান খতমে বোখারী ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মাদরাসার সুপার হাফেজ মাওলানা মুহাম্মদ শাহ আলম।

প্রথম দিনের খতমে সহিহ বোখারী শরিফের গুরুত্ব তুলে ধরে আলোচনা ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার সাবেক প্রিন্সিপাল আলহাজ্জ আল্লামা হাফেজ সোলায়মান আনসারী (মা.জি.আ.)।

মাদরাসার শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহর সঞ্চালনায় বক্তারা প্রতিষ্ঠানটির প্রশংসা করে বলেন, মফস্বলে দীর্ঘ ৭০ বছর ধরে এ মাদরাসা দ্বীনি খেদমতের মাধ্যমে এলাকাকে আলোকিত করে আসছে। বিশেষ করে মাদরাসার সুপার হাফেজ আল্লামা শাহ আলম এলাকার সব স্তরের মানুষের পরামর্শ নিয়ে দিন-রাত পরিশ্রম করে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর নিরলস প্রচেষ্টায় নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০১০ সালে মাদরাসাটিকে সরকারিভাবে এমপিওভুক্ত করা সম্ভব হয়। এর ফলে গত ১৬ বছর ধরে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা পাচ্ছেন। পাশাপাশি এলাকার মানুষকে দ্বীনি ইলমের প্রতি আগ্রহী করে তুলছে মাদরাসাটি।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আল মুফতা ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন আলহাজ্জ আবু মুছা সিদ্দিকী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী ও মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আবুল বশর শিকদার, আলহাজ্ব বদিউল আলম, মোহাম্মদ সোলাইমান, মইন উদ্দিন ও নওশেদ আলম।

আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মিসবাহ উদ্দিন বদরী, মাওলানা জাফর আহমদ মানিকী, কাজী মাওলানা মুহাম্মদ আকবর ও মাওলানা ইলিয়াছ করিম আলকাদেরী।

মাদরাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শফিউল আলম, মাওলানা মোকতার, মাওলানা মোহাম্মদ হাসান, মাওলানা মুহাম্মদ মীর হোসেন, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, মঈন উদ্দিন জিলানী, শাহনাজ শারমিন নীপা, স্বদেশ বড়ুয়া, শিপ্রা বড়ুয়া, মাওলানা শোয়াইবুল ইসলাম, মাওলানা রিদুয়ানূল ইসলাম ও মাওলানা রেজাউল হক প্রমুখ।

হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন মোহাম্মদ সওকত হোসেন ও শিক্ষক হাফেজ মুহাম্মদ ইয়াকুব। একই সময়ে হযরত আবুবক্কর সিদ্দিক (রহ.)-এর ওফাতবার্ষিকী উপলক্ষে ওরশ শরিফ অনুষ্ঠিত হয়।

পরে মিলাদ-কিয়াম, আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ভাঙচুরের পর ভারতে পালানোর চেষ্টা, সীমান্তে যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


গোপালগঞ্জে ভাঙচুরের পর ভারতে পালানোর চেষ্টা, সীমান্তে যুবক আটক

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণের পর এবং বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটিয়ে ভারতে পালিয়ে যাওয়া এক যুবককে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অবৈধভাবে ফেরার সময় আটক করেছে বিজিবি।

আটক যুবকের নাম প্রান্ত তালুকদার, বয়স ২০ বছর। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের পুত্র।

শনিবার রাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৪ এস-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির একটি টহল দল তাকে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় হাতেনাতে ধরে ফেলে।

বিজিবির সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার স্বীকার করেছেন যে তিনি গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নিয়েছিলেন এবং বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন।

এরপর তিনি ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে আত্মগোপন করেন। শনিবার তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির হাতে ধরা পড়েন।

পরবর্তী সময়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কলারোয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, রাতে বিজিবির একজন নায়েক সুবেদার বাদী হয়ে কলারোয়া থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%