ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা


মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

মেট্রোতে যাতায়াতের সময় হেডফোন ছাড়াই জোরে জোরে গান শোনার বা ভিডিও দেখার অভ্য়াস রয়েছে অনেকেরই। এর ফলে আশপাশের সহযাত্রীরা অনেকেই বিরক্ত হন।

আর সে জন্য এবার জরিমানার বিধান করেছে বেঙ্গালুরু মেট্রো রেল করপোরেশন লিমিটেড (বিএমআরসিএল)।

ভারতের মেট্রোতে আগে সর্বোচ্চ জরিমানা ছিল ৫০০ টাকা। সংশোধিত আইনে তা পাঁচ গুণ বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে। ১৯ জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন

কলকাতাতেও রয়েছে এই নিয়ম?

মূলত, চেন্নাই ও বেঙ্গালুরুতে এই নিয়ম চালু হয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এই ধরনের কোনো নিয়ম চালু করা হয়নি। যদিও বেঙ্গালুরু মেট্রো রেল করপোরেশন লিমিটেড (বিএমআরসিএল) জানিয়েছে, এই নিয়ম দেশের সব মেট্রো পরিষেবার ক্ষেত্রেই প্রযোজ্য।

নতুন নিয়ম অনুযায়ী, সহযাত্রীদের অসুবিধা বা বিরক্তির কারণ হলে সর্বোচ্চ ২,৫০০ টাকা জরিমানা হতে পারে।

কোন কোন কাজ করলে জরিমানা হবে? দেখে নিন—

আরও পড়ুন: রাজা চার্লস উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী উদ্ধৃত করলেন

স্পিকার অন করে গান বা ভিডিও চালালে জরিমানা

ইয়ারফোন ছাড়া মোবাইলে ভিডিও দেখা

জোরে চিৎকার করা

অশালীন বা আপত্তিকর ভাষা ব্যবহার

আরও পড়ুন: কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮

মদ্যপ অবস্থায় যাতায়াত

থুতু ফেলা

কোচের মেঝেতে বসা

মেট্রোর সম্পত্তি নষ্ট করা

আরও পড়ুন: মাদার অব অল বম্বসের জবাবে ফাদার অব অল বম্বস আনছে ইরান

অশোভন আচরণ

কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত

বিএমআরসিএলের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৫৭ হাজার যাত্রীকে স্পিকারে গান বা ভিডিও চালানোর জন্য সতর্ক করা হয়েছিল। যদিও আগে ৫০০ টাকা জরিমানার নিয়ম ছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হতো।

আরো পড়ুন

আরও পড়ুন: ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

দৈনিক ১৫ ঘণ্টা কাজ করেও বেতন নেই ৪ মাস, নিজ দেশে ফেরার আকুতি নারীর

অন্যান্য অপরাধেও বেড়েছে জরিমানা

শুধু শব্দদূষণ নয়, আরো একাধিক অপরাধের ক্ষেত্রেও জরিমানা বাড়ানো হয়েছে। মেট্রো চত্বরে পোস্টার, ব্যানার বা প্ল্যাকার্ড লাগানো বা বিক্ষোভ দেখালে জরিমানা হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত।

অনুমতি ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ বা মেট্রো ট্র্যাকে ঢুকলে জরিমানা হতে পারে ৫ হাজার টাকা পর্যন্ত। ট্র্যাকে প্রবেশ করে পরিষেবা ব্যাহত করলে অন্যান্য আইনে মোট জরিমানা ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

ভুয়া মেট্রো টিকিট ব্যবহার বা সরকারি নোটিশ বিকৃত করলেও ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার নিয়ম রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চট্টগ্রাম

চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে হামলা : মূল হোতা মাইকেলসহ গ্রেপ্তার ৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে হামলা : মূল হোতা মাইকেলসহ গ্রেপ্তার ৯

চাঁদা না পেয়ে চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় অবস্থিত একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটপাটের ঘটনায় মূল হোতা মাইকেলসহ ৯ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। আটককৃতদের কাছ থেকে হামলায় ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুরে র‌্যাব-৭-এর মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য প্রদান করেন। হাফিজুর রহমান জানান, শনিবার চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আরো দুজনকে পুলিশে হস্তান্তর করে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮), মো. সাইফুদ্দিন (৩২)।

মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা যায়, চকবাজার থানাধীন ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’ নামে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আদিল বিন মামুনকে গত ১১ জুলাই তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে ‘ডেভিড-ইমন’ নামের এক সন্ত্রাসী। ডেভিড ইমন এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ জুলাই দুপুর সোয়া ১২টা নাগাদ ৩০-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ওই অফিসে প্রবেশ করে।

সন্ত্রাসীরা রামদা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর ও ল্যাপটপসহ মূল্যবান মালামাল ভাঙচুর করে। একপর্যায়ে অফিসে কর্মচারীদের বেতন বাবদ রাখা নগদ ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

র‌্যাব অধিনায়ক জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব-০৭। এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ জুলাই র‌্যাবের একাধিক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার অন্যতম মূলহোতা ও সংগঠক মাইকেলসহ ৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উদ্ধার করা ৪টি দেশীয় অস্ত্রসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণাঞ্চলের শস্যবিন্যাসে বিনার জাত অন্তর্ভুক্তিতে কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


দক্ষিণাঞ্চলের শস্যবিন্যাসে বিনার জাত অন্তর্ভুক্তিতে কর্মশালা অনুষ্ঠিত

দক্ষিণাঞ্চল উপযোগী বিনার উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত ও প্রযুক্তির সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে তা অন্তর্ভুক্তিতে করণীয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে নিজস্ব হলরুমে এ কর্মশালা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া। বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার প্রশাসন ও সাপোর্ট সার্ভিস বিভাগের পরিচালক ড. মো. লুৎফর রহমান মোল্লা, বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার, বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেজা মোহাম্মদ ইমন এবং উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার।

প্রধান অতিথির বক্তব্যে ড. শরিফুল হক ভূঁইয়া বলেন, “বিনা এ পর্যন্ত ১৩৯টি উন্নত জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের জন্য উপযোগী বেশ কয়েকটি জাত রয়েছে। এসব স্বল্পমেয়াদি ও উচ্চ ফলনশীল জাত মাঠপর্যায়ে স¤প্রসারণ করা গেলে দক্ষিণাঞ্চলের শস্য নিবিড়তা বাড়বে এবং কৃষকরা আরও বেশি লাভবান হবেন।”

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় অঞ্চলভিত্তিক উপযোগী জাত ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই।

কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের যুগ্ম পরিচালক (বীজ বিপণন) মো. আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভোলা জেলার উপপরিচালক মো. খায়রুল আলম মল্লিক, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা এস এম বদরুল আলম, বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. আলিউল রহমান, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এস এম মাহবুব আলম, মুলাদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন এবং ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়। তিনি বলেন, নির্বাচন কে করবে, না করবে এই বিষয়টি আদালত ও ইসির।

রবিবার (১৯ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে তিনি এসব মন্তব্য করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন।

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন আইজিপি।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থীদের সমর্থন প্রদান করবে কি না—এমন প্রশ্নের সমর্থনে রিজভী বলেন, 'যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তাই এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।'

বলিউডের স্বপ্ন ঘুমের বড়িতে শেষ।

স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ চেয়েছে। এ ক্ষেত্রে বিএনপির অবস্থান কী—জানতে চাইলে তিনি বলেন, এবারের নির্বাচন হবে নির্দলীয়। নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়। অন্যান্য রাজনৈতিক দল কী বলল, সেটি আমাদের দেখার বিষয় নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার আহ্বান ডিএমপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


রাজধানীতে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার আহ্বান ডিএমপির

 ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ আজ ঢাকা মহানগরী বিশেষ করে নির্ধারিত নীরব এলাকার ক্ষেত্রে স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন করা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সাথে রোববারের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক এবং নাগরিকবান্ধব করার লক্ষ্যে ডিএমপি এই মতবিনিময় সভাটি আয়োজন করে।

এ সভায় মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রমের সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

ডিএমপি কমিশনার উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নগরবাসীকে আরও উন্নত ও মানসম্মত ট্রাফিক সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, "শব্দদূষণ শুধু পরিবেশের জন্যই নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি গুরুতর সমস্যা।" তিনি নীরব এলাকায় স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করার আহ্বান জানান।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%