০২:৫৭ পি.এম
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এই দুর্ঘটনাগুলি সংঘটিত হয়।
নিহতদের মধ্যে একজন হলেন—মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার সরদার (৮৫) এবং অন্যজন হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার (৩৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মুনতাসির মাহমুদ জানান, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সরদার একটি পিকআপ ভ্যানে করে মালামাল নিয়ে ছেলের বাসা মোংলায় যাচ্ছিলেন।
আরও পড়ুন: কুতুবদিয়ায় একদিনে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু
ভোরের দিকে পিকআপ ভ্যানটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের ভেতরে থাকা আব্দুস সাত্তার সরদার মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক পথচারী ওবায়দুর খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
এমএইচ
আরও পড়ুন: চাঁদপুরের পুকুরে সাবেক ইউপি সদস্য দুলাল মিয়াজীর মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন