ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আমরাও ছক্কা মারতে পারি: তাওহীদ হৃদয়


আমরাও ছক্কা মারতে পারি: তাওহীদ হৃদয়

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাট হাতে ঝড় তুলে জাফনা কিংসকে ফাইনালে তুলেছেন তাওহীদ হৃদয়। দলের জয়ে বড় ভূমিকা রাখার পর, যিনি ২১ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন, তিনি ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তাওহীদ হৃদয় বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার ছক্কা মারার সক্ষমতা নিয়েও আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন।

বিদেশের মাটিতে 'স্টার বয়' তকমা পাওয়া কেমন লাগছে—এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, "বক্তিগত স্বীকৃতির চেয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ সময়ে অবদান রাখতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।"

হৃদয়ের ভাষায়, "আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। দলের জন্য অবদান রাখতে পেরে আরও বেশি ভালো লাগছে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। পরিস্থিতি যেটা দাবি করছিল, আমি চেষ্টা করেছি সেই অনুযায়ী দলের জন্য যতটা সম্ভব অবদান রাখতে।"

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

ইনিংসের শুরু থেকেই হৃদয় ছিলেন আক্রমণাত্মক। কেন শুরু থেকেই বাউন্ডারির দিকে ঝুঁকেছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। হৃদয় বলেন, "পরিস্থিতি এমন ছিল যে দ্রুত বাউন্ডারি দরকার ছিল। মিশারা (সহব্যাটার) কিছুটা ক্লান্ত ছিল। আমার ব্যাটেও ভালো লাগছিল, তাই চেষ্টা করেছি সুযোগটা যতটা সম্ভব কাজে লাগাতে।"

নিচের দিকে নেমে অল্প সময়ের মধ্যে ম্যাচের গতি বদলে দেওয়ার মতো ইনিংস খেলা একজন ব্যাটারের জন্য কতটা তৃপ্তির—এমন প্রশ্নে হৃদয় বলেন, "একজন ব্যাটারের সবচেয়ে বড় গুণ হলো পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া।"

তিনি আরও বলেন, "ভিন্ন ভিন্ন পরিস্থিতি ও কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়া খুব জরুরি। আমি নিচের দিকে ব্যাটিং করেছি, তাই চেষ্টা করেছি যতক্ষণ ক্রিজে ছিলাম দলের জন্য সর্বোচ্চ অবদান রাখতে।"

এলপিএলে একের পর এক বড় ছক্কা হাঁকানো হৃদয়ের কাছে ছক্কা মারা যেন সহজ হয়ে গেছে—এমন মন্তব্যের জবাবে তিনি বাংলাদেশের ব্যাটিং নিয়েও কথা বলেন। হৃদয়ের দাবি, "আমরা ছক্কা মারতে পারি না, বিষয়টা এমন নয়। গত বছরও বাংলাদেশ দল অনেক ছক্কা মেরেছে। আমরাও পারি। কিন্তু দল হিসেবে যখন ভালো ফল করব, তখন দেখবেন আমাদের জন্য আরও বেশি সুযোগ আসবে। শুধু আমার জন্য নয়, পুরো দলের জন্যই সুযোগ বাড়বে। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল হিসেবে ভালো ফল করা।"

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

ম্যাচের ইনিংস বিরতিতে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে কী কথা হয়েছিল, সেটিও জানিয়েছেন হৃদয়। তিনি বলেন, "সাকিব ভাই ব্যাটিং নিয়ে একটি বিষয় জানতে চেয়েছিলেন। আমি আমার দিক থেকে সেটা বোঝানোর চেষ্টা করেছি। আবার আমারও একটি শট নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে।"

শ্রীলঙ্কার উইকেটে ধারাবাহিকভাবে বড় স্কোর হওয়ার কারণ নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। হৃদয় বলেন, "বাংলাদেশেও গত এক-দুই বছরে ভালো উইকেট হয়েছে। তবে এখানে প্রায় প্রতিটি ম্যাচেই ২০০ বা তার বেশি রান হচ্ছে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকায় সেটাও বড় স্কোর করতে সাহায্য করছে। পাশাপাশি ব্যাটার ও বোলার—দুই পক্ষই ভালো ক্রিকেট খেলছে।"

আগের ম্যাচে ১০১ মিটারের বিশাল একটি ছক্কার জন্য যেমন আলাদা পুরস্কার পেয়েছেন, তেমনি এই ম্যাচে ২০ বলে ফিফটি ছোঁয়ার জন্যও পেয়েছেন বিশেষ স্বীকৃতি। তবে এসব অর্জনের কৃতিত্ব নিজের নয়, সৃষ্টিকর্তার প্রতি উৎসর্গ করেছেন হৃদয়। তিনি বলেন, "আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যে এমন একটি সুযোগ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। একজন ব্যাটার হিসেবে পারফর্ম করলে অবশ্যই ভালো লাগে। আর যখন ফ্র্যাঞ্চাইজি লিগে কিংবা বাংলাদেশের হয়ে ভালো খেলতে পারবেন, তখন সেই অনুভূতিটা আরও বিশেষ হয়ে ওঠে।"

২১ বলে অপরাজিত ৫৪ রানের ঝড়ো ইনিংসে জাফনা কিংসকে ফাইনালে তোলার পর তাওহীদ হৃদয়ের ব্যাট কথা বলেছে, পাশাপাশি ফুটে উঠেছে তার আত্মবিশ্বাস, দলকেন্দ্রিক মানসিকতা এবং বাংলাদেশের ক্রিকেটকে আরও উঁচুতে নেওয়ার প্রত্যয়।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককরোচ পার্টি যেভাবে আন্দোলন করবে, জানাল ভবিষ্যৎ পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


ককরোচ পার্টি যেভাবে আন্দোলন করবে, জানাল ভবিষ্যৎ পরিকল্পনা

ভারতের বর্তমান পরিস্থিতিতে, নির্বাচনী রাজনীতিতে না গিয়ে আপাতত একটি চাপ সৃষ্টিকারী সংগঠন বা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। এসব তথ্য বুধবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপির কোর টিমের বৈঠকের আগে সাংবাদিকদের জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিজেপি-র এই সভায় সংবাদমাধ্যম এবং বিচারবিভাগের মতো প্রতিষ্ঠানগুলোর প্রতি সাধারণ মানুষের কমে আসা আস্থা নিয়ে আলোচনা করা হবে। এর পাশাপাশি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং ইথানল-মিশ্রিত জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোও তাদের আলোচনার কেন্দ্রে রয়েছে। দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন যে, প্রখ্যাত অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক তাদের মেন্টর বা পরামর্শদাতা হিসেবে কাজ করবেন।

এদিকে, দীপকে আরো বলেন, পরীক্ষার প্রশ্নফাঁস এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে সিজেপির সাম্প্রতিক আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য তারা সরকারের সঙ্গে আলোচনা করছেন। পাশাপাশি আন্দোলনে আহত শিক্ষার্থীদের আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়ার কাজও চলছে।

সিজেপি নেতৃত্ব জানিয়েছে, বৈঠকে সাম্প্রতিক আন্দোলনের পর্যালোচনা, তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। দীপকে বলেন, দিল্লির যন্তর মন্তরের আন্দোলন দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এর ফলে সংগঠনের দায়িত্ব ও মানুষের প্রত্যাশা দুটোই বেড়েছে।

দীপকে নির্বাচনী রাজনীতিতে নামার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি মনে করেন, ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ‘খুবই খারাপ’ এবং তার মূল লক্ষ্য হলো একটি তৃণমূল পর্যায়ের সামাজিক আন্দোলন গড়ে তোলা। তিনি আরো জানান যে, বিচারবিভাগ, রাজনীতি, গণমাধ্যম এবং নির্বাচন কমিশনের ওপর থেকে মানুষ আস্থা হারিয়েছে, তাই এই প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করতে একটি জনচাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রয়োজন।

এদিকে ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দীপকে। তিনি বলেন, “আমরা অবশ্যই ঝাড়খণ্ডে যাব, তাদের পাশে দাঁড়াব এবং তাদের সব দাবিকে সমর্থন করব।”

তবে সিজেপি নির্বাচনি রাজনীতিতে প্রবেশ করবে কি না—এমন প্রশ্নে দীপকে বলেন, গণমাধ্যম এ বিষয়ে সংগঠনের চেয়ে বেশি আগ্রহী। তিনি জানান, আপাতত রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা নেই।

এদিকে, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ১০০ জন সমর্থক নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা করেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের চাপে সরকার ইথানল-মিশ্রিত জ্বালানি (ই২০) প্রচার করছে এবং এর পেছনে একটি ‘গোপন উদ্দেশ্য’ রয়েছে।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে আন্দোলনের নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্র থেকে জুন মাসে ভারতে ফেরেন অভিজিৎ দীপকে। ওই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্তের তরুণরা অংশ নেয়। পরবর্তীকালে আন্দোলন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে, যদিও কয়েকটি জায়গায় বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় এবং পুলিশের অভিযানে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়। আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হয় মোদি সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, প্রয়োজনে ৮২ বছরেও আরেকটি যুদ্ধ করব: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, প্রয়োজনে ৮২ বছরেও আরেকটি যুদ্ধ করব: রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ আওয়ামী লীগের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, নির্যাতন, আয়নাঘরের মতো ঘটনা ঘটানোর পরও তাদের কোনো অনুশোচনা নেই। আবার তারা বলে, ডিসেম্বর মাসে দেশে আসবে। আসুক দেশে, রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ।”

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সে প্রয়োজন হলে বাংলাদেশের জন্য আরেকটি যুদ্ধও করব। বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব। ১৯৭১ সালে যুদ্ধ করে আহত হয়েছিলাম, এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়।”

বুধবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জুলাইয়ের ইতিহাস গৌরবের ইতিহাস। পৃথিবীতে এমন সাহসী জাতি খুব কম আছে, যারা সঙ্গীনের সামনে আবু সাঈদের মতো বুক চিতিয়ে দাঁড়াতে পারে। আমরা সেই জাতি, এ নিয়ে আমরা গর্ব করি।”

জুলাই যোদ্ধাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, “মন খারাপ করবেন না। ১৯৭১ সালের শহীদরাও অনেক কিছু পাননি। আপনারাও হয়তো সবকিছু পাবেন না। কিন্তু এই সরকারের কাছ থেকে সম্মান অবশ্যই পাবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কূটনৈতিক প্রতিনিধি এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

রাজবাড়ীতে জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হয়।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের বিষয়বস্তু তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক এড. লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সভাপতি আব্দুল মালেক, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায় এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ, ইবি জিয়া পরিষদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


৪০৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ, ইবি জিয়া পরিষদের প্রতিবাদ

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষকের কথিত রাষ্ট্রবিরোধী এবং ফ্যাসিবাদী তৎপরতা এবং বিভিন্ন গোষ্ঠীর সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ প্রকাশ করা হয়েছে।

শিক্ষক সংগঠনটির নেতারা জানিয়েছেন, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে জনস্বার্থপরিপন্থী এবং কার্যক্রম নিষিদ্ধ একটি দলের আদর্শিক তৎপরতায় সম্পৃক্ত থাকার অভিযোগ প্রকাশিত হয়েছে। জুলাই গণআন্দোলনের পর প্রতিষ্ঠিত জাতীয় মূল্যবোধের অংশীদার হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ দলটির আদর্শিক অবস্থান সমর্থন করে একটি শিক্ষক সংগঠনের বিভিন্ন তৎপরতা ইতোমধ্যে অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই অবস্থায় ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে গত কয়েক দিন ধরে দেশজুড়ে পরিচালিত সন্ত্রাস ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এদিকে, অভিযোগে উল্লিখিত ৪০৪ জন শিক্ষকের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষক রয়েছেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%