ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রত্যেক পরিবারকে সন্তানদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে : সমাজ কল্যাণ মন্ত্রী


প্রত্যেক পরিবারকে সন্তানদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে : সমাজ কল্যাণ মন্ত্রী

দিনাজপুর, ২৮ আগস্ট, ২০২৬ : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন, "প্রত্যেক পরিবারকে সন্তানদের যোগ্য নাগরিক হিসাবে গড় তুলতে হবে।" তিনি উল্লেখ করেছেন যে, শুধুমাত্র শিক্ষকদের উপর নির্ভর করে সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশে পরিবার ও অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আজ শুক্রবার, দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন।

আরও পড়ুন: ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন

মন্ত্রী তার বক্তব্যে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে।" তিনি আরও বলেন, "আপনার সন্তান বাড়ি থেকে বের হয়ে, আপনাকে পড়াশুনার কথা বলে, ভুল তথ্য দিয়ে কোথায় যায়, সে বিষয়টি আপনাকেই নজরদারি করতে হবে।" মন্ত্রী সতর্ক করেন যে, শুধুমাত্র শিক্ষকদের উপর ভরসা করলে হবে না। তিনি বলেন, "একজন সন্তানের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি হয় তার পরিবার ও অভিভাবকদের কাছ থেকে।" বর্তমান আকাশ সংস্কৃতির এই যুগে সচেতন না হলে, সন্তানেরা ভুল পথে ধাবিত হয়ে মাদকাসক্ত সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে পারে।

মন্ত্রী বলেন, অভিভাবকদের দায়িত্ব শুধুমাত্র সন্তানকে বিদ্যালয়ে পাঠানো নয়, বরং তার সার্বিক বিকাশ নিশ্চিত করা। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান যে, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্ম-কাণ্ডে যুক্ত হচ্ছে, এসব বিষয়ে নিয়মিত খোঁজ-খবর রাখা প্রয়োজন।

মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যাপক ব্যবহার শিশু-কিশোরদের জীবন-ধারায় বড় ধরনের পরিবর্তন এনেছে। ফলে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, "একজন শিক্ষার্থী শুধু ভালো ফলাফল করলেই হবে না।" সন্তানকে একজন সৎ, মানবিক ও দেশ-প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পর্যাপ্ত সময় দিতে হবে। তিনি উল্লেখ করেন, পরিবারে সুন্দর ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা গেলে, শিশুদের মানসিক বিকাশও সুস্থ ও স্বাভাবিক হবে।

আরও পড়ুন: মানিকগঞ্জে ১৮০ টাকায় ডাব বিক্রি, বিক্রেতাকে জরিমানা

পরে, তিনি জেলার বিরামপুর উপজেলায় পলিপ্রাগপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৭ এম


৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ : আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছেন।

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১টা ৪০ মিনিটে তার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটিতে আগামী ৪-৬ সেপ্টেম্বর ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ এ মহাসম্মেলন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার (বিএসি) ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন।

সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল, হোস্ট কমিটি ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দেবেন।

৫ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চে অংশগ্রহণ করবেন মন্ত্রী।

সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে মন্ত্রীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫০ এম


দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের পূর্বাভাস

রাজধানী ঢাকা সহ দেশের ১১টি জেলার ওপর দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৫ এম


আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আজ শনিবার (২৯ আগস্ট) গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের অধীনে বিভিন্ন স্থানে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

 

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের যে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হবে, সে জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

কোনাবাড়ী জোনাল অফিস কর্তৃপক্ষ জানায়, কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশের এলাকা, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা এবং ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় মায়ের চোখের আড়ালে পুকুরে পড়ে প্রাণ গেল শিশু মাহিমের

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৮ এম


আলফাডাঙ্গায় মায়ের চোখের আড়ালে পুকুরে পড়ে প্রাণ গেল শিশু মাহিমের

ফরিদপুরের আলফাডাঙ্গায়, মায়ের চোখের আড়ালে বাড়ির পাশে অবস্থিত পুকুরে পড়ে মাহিম মুন্সি নামের ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের মো. ঠান্ডু মুন্সির ছোট ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সকালে মাহিমের মা ঘরের মালামাল এক কক্ষ থেকে অন্য কক্ষে সরানোর কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় শিশুটির দিকে সে সময় কারও নজর ছিল না। এর মধ্যে সবার অগোচরে মাহিম বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায়। একপর্যায়ে পা পিছলে সে পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর মাহিমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র ১৯ মাস বয়সী মাহিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শামীম মল্লিক বলেন, "পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%