ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে


আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আজ শনিবার (২৯ আগস্ট) গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের অধীনে বিভিন্ন স্থানে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

 

আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের যে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হবে, সে জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

কোনাবাড়ী জোনাল অফিস কর্তৃপক্ষ জানায়, কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশের এলাকা, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা এবং ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

 

আরও পড়ুন: নোয়াখালী সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় মায়ের চোখের আড়ালে পুকুরে পড়ে প্রাণ গেল শিশু মাহিমের

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৮ এম


আলফাডাঙ্গায় মায়ের চোখের আড়ালে পুকুরে পড়ে প্রাণ গেল শিশু মাহিমের

ফরিদপুরের আলফাডাঙ্গায়, মায়ের চোখের আড়ালে বাড়ির পাশে অবস্থিত পুকুরে পড়ে মাহিম মুন্সি নামের ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের মো. ঠান্ডু মুন্সির ছোট ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সকালে মাহিমের মা ঘরের মালামাল এক কক্ষ থেকে অন্য কক্ষে সরানোর কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় শিশুটির দিকে সে সময় কারও নজর ছিল না। এর মধ্যে সবার অগোচরে মাহিম বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায়। একপর্যায়ে পা পিছলে সে পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর মাহিমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র ১৯ মাস বয়সী মাহিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শামীম মল্লিক বলেন, "পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে জোড়া মানবপাচার মামলার আসামি হয়েও পোর্টরোডে সক্রিয় শিপন-আলামিন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৯ এম


বরিশালে জোড়া মানবপাচার মামলার আসামি হয়েও পোর্টরোডে সক্রিয় শিপন-আলামিন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী পোর্টরোড ও স্টিমারঘাট এলাকায় হোটেলকেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ড এবং মাদকের কারবার ফের বেপরোয়া হয়ে ওঠার অভিযোগ উঠেছে। এসব অপরাধচক্রের নেপথ্যে ‘হোটেল স্বাগতম’-এর মালিক শিপন এবং ‘হোটেল চিল’-এর মালিক আলামিনের নাম উঠে এসেছে। শিপনের বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলা চলমান রয়েছে—যার একটিতে হাইকোর্ট থেকে জামিন পেলেও সম্প্রতি মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দায়ের করা অপর মামলায় তিনি ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। গুরুতর মানবপাচার মামলার আসামি হওয়ার পরও আইন-শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে অপরাধ ও ব্যবসা পরিচালনা করছেন তারা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিংবা ডিবির সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে অনৈতিকভাবে 'ম্যানেজ' করার মাধ্যমে শিপনের এমন উন্মুক্ত অপতৎপরতায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
অভিযানের পরও ‘স্বাগতম’-এ বেপরোয়া অনৈতিক কর্মকাণ্ড
অনুসন্ধানে জানা যায়, গত পবিত্র ঈদুল ফিতরের আগে ‘হোটেল স্বাগতম’-এ অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। সে সময় কয়েকজন নারীসহ হোটেল মালিক শিপনকে আটক করা হয় এবং মানবপাচার দমন আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। প্রায় মাসাধিককাল কারাভোগের পর হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়েই শিপন পুনরায় স্টিমারঘাট এলাকায় একই স্টাইলে নারী দিয়ে অসামাজিক কার্যকলাপ ও মাদকের কারবার শুরু করেন।
সম্প্রতি মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আবারও ‘হোটেল স্বাগতম’-এ ঝটিকা অভিযান পরিচালনা করে। ওই অভিযানে কয়েকজন নারীকে আটক এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হলেও, আগাম খবর পেয়ে চতুর শিপন সটকে পড়তে সক্ষম হন। এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মানবপাচার আইনে মামলা করা হয় এবং তাকে ৬ নম্বর আসামি করা হয়। নতুন মামলায় আসামি হওয়ার পরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং আগের মতোই 'হোটেল স্বাগতম' পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। জোড়া মামলার আসামি হয়েও তিনি কীভাবে প্রকাশ্যে বিচরণ করছেন, তা নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
অসাধু পুলিশ সদস্যদের ‘ম্যানেজ’ করার অভিযোগ
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, শিপন আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় অসাধু সদস্যকে নিয়মিত আর্থিক সুবিধা দিয়ে অলিখিত ছত্রছায়ায় নিজের অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রেখেছেন। সাধারণ মানুষ এসব অন্যায়ের প্রতিবাদ করলে উল্টো পুলিশি হয়রানির ভয় দেখানো হয়। ফলে চরম ক্ষোভ থাকা সত্ত্বেও ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে শিপনের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে প্রতিবেদককে বলেন, "মামা, আমার ক্ষতি কইরেন না। আপনার কী লাগবে বলেন, আমি সরাসরি দেখা করতেছি।" তবে সচেতন মহলের মতে, তার এই বক্তব্য মূলত অপরাধ ঢাকার চতুর চেষ্টা ছাড়া আর কিছুই নয়।
‘হোটেল চিল’-এর আলামিনও অপকর্মে সক্রিয়
একইভাবে পোর্টরোড এলাকার ‘হোটেল চিল’-কে কেন্দ্র করেও গড়ে উঠেছে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের আখড়া। স্থানীয়দের দাবি, একাধিকবার পুলিশি অভিযানের পরও হোটেলটির মালিক আলামিন নির্বিঘ্নে একই অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। যোগাযোগের চেষ্টা করা হলে আলামিন সব অভিযোগ অস্বীকার করেন এবং ‘প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই’ ব্যবসা পরিচালনা করার দাবি জানান।
ডিবি পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ও সুশীল সমাজের দাবি
মামলার আসামি হওয়া সত্ত্বেও অপরাধীদের গ্রেপ্তার না করায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে বিএমপির এক ঊর্ধ্বতন উপ-পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে পোর্টরোডের সাধারণ ব্যবসায়ীরা দাবি তুলেছেন, মানবপাচার ও মাদকের মতো গুরুতর অপরাধে জড়িতরা একাধিকবার গ্রেপ্তার ও মামলার আসামি হওয়ার পরও কীভাবে অবাধে দেহ ও মাদকের কারবার চালিয়ে যাচ্ছে, তা দ্রুত তদন্ত করে দেখা উচিত। একই সঙ্গে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বা অনৈতিক লেনদেনে যুক্ত থাকা ডিবি পুলিশের কোনো সদস্যের প্রমাণ পাওয়া গেলে, তাদের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। স্টিমারঘাট ও পোর্টরোড এলাকা থেকে এসব অনৈতিক কর্মকাণ্ড চিরতরে বন্ধ করে এলাকার পরিবেশ সুন্দর ও নিরাপদ করতে বিএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেকর্ড ম্যাচে নামিবিয়ার কাছে আবারও হারল দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ এম


রেকর্ড ম্যাচে নামিবিয়ার কাছে আবারও হারল দক্ষিণ আফ্রিকা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার জন্য ১২ বলে ৩১ রান প্রয়োজন ছিল। বিপরীতে নামিবিয়ার উইকেট ছিল ৪টি।

 

নামিবিয়ার রুবেন ট্রাম্পেলমান পূর্ববর্তী ওভারে একটি বড় বাধা হয়ে দাঁড়ান, যখন তিনি দেওয়াল্ড ব্রেভিসকে আউট করে দেন, যিনি জয়ের পথে ছিলেন।

উইন্ডহোকে ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা আসা-যাওয়ার মিছিলে থাকলেও, ব্রেভিস একাই ম্যাচ জেতার স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে ৭৫ রানে আউট হওয়ার পর প্রোটিয়ারা শেষ ১২ বলে সমীকরণ মেলাতে ব্যর্থ হন। শেষ ২ ওভারে তারা মাত্র ১৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

 

ব্রেভিসের ৫টি ছক্কা ও ৪টি চারের ইনিংসে দক্ষিণ আফ্রিকা মোট ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। নামিবিয়ার হয়ে ট্রাম্পেলমান ও জেজে স্মিট ৩টি করে উইকেট নেন।

এইভাবে নামিবিয়া ১৮ রানের জয় লাভ করে। গতকালের জয়ে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে আবারও হাসি ফুটিয়েছে।

 

উইন্ডহোকেই গত বছরের অক্টোবরে সংক্ষিপ্ত সংস্করণে দুই দলের প্রথম দেখায় নামিবিয়া ৪ উইকেটের জয় পেয়েছিল। এর ফলে, প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের শতভাগ জয় রয়েছে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নামিবিয়া দারুণ শুরু করে। ওপেনিং জুটিতে ৮৪ রান যোগ করেন লরেন স্টেনক্যাম্প ও ইয়ান ফ্রাইলিঙ্ক। ৪১ রানে লরেন ফিরে গেলেও ফ্রাইলিঙ্ক ফিফটি পূর্ণ করেন।

 

তার ৬০ রানের ইনিংসের ভিত্তিতে নামিবিয়া ১৬৩ রানের সংগ্রহ পায়। ১৫৭.৮৯ স্ট্রাইকরেটে সাজানো এই ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা ছিল।

দুই দলের মিলিয়ে মোট রান দাঁড়ায় ৩০৮। যা এক ম্যাচে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ২০২৫ সালে মুখোমুখি হওয়া তাদের প্রথম ম্যাচে। সেবার দুই দল মিলিয়ে মোট রান করেছিল ২৭২। প্রোটিয়াদের ১৩৪ রানের বিপরীতে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় পাওয়া ম্যাচে নামিবিয়া করেছিল ১৩৮ রান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৫ এম


আজকের নামাজের সময়সূচি

আজ শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ইং, ১৪ ভাদ্র ১৪৩৩ বাংলা, ১৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো।

ফজর- ০৪.২২ মিনিট

জোহর- ১২:০৩ মিনিট

আসর- ০৪:৩২ মিনিট

মাগরিব- ০৬:২৫ মিনিট

এশা- ০৭:৪১ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%