ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৫০০ কোটি টাকার বরাদ্দ


গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৫০০ কোটি টাকার বরাদ্দ

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : দেশের পল্লী ও সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য সরকার প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকার দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে উক্ত প্রকল্পগুলোর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। প্রকল্প দুটি হলো- সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসআইডিপি) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ৪ নভেম্বর উভয় প্রকল্পের অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ঘটানোর পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

এসআইডিপি প্রকল্পের আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় দেশের প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রকল্প ব্রিফ অনুযায়ী, সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২ হাজার ৫৬৫ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারিত হয়েছে। দেশের সব এলাকায়, সিটি করপোরেশনসহ, প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ প্রকল্পের আওতায় প্রায় ৫৩ হাজার ডিপিপিভুক্ত স্কিম অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পের আওতায় সারাদেশের মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, প্যাগোডা, গুরুদুয়ারা, শ্মশান ও চার্চ বা গির্জার উন্নয়ন করা হবে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসাধারণের সুযোগ-সুবিধা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন: জামায়াত: ‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন

প্রকল্প ব্রিফে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি সংসদীয় আসনের অধীন ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করে ডিপিপি প্রস্তুত করা হয়েছে। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হওয়ায় সংসদ সদস্যদের ডিও লেটারের ভিত্তিতে অগ্রাধিকার বিবেচনায় এসব অর্থ ব্যয় করা যাবে।

অন্যদিকে, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)-এর তৃতীয় সংশোধনীর আওতায় প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও উন্নয়ন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং বিদ্যমান সড়ক রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে ১৫৭ দশমিক ২৫ কিলোমিটার উপজেলা সড়ক, ৮৩৩ দশমিক ৯০ কিলোমিটার ইউনিয়ন সড়ক, ৭ হাজার ৯৮৪ দশমিক ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন ও ৮৯৬ দশমিক ১৬ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং ১২ হাজার ৭৪ দশমিক ১৪ মিটার গ্রামীণ সড়কে অবকাঠামো নির্মাণ করা হবে। এছাড়া ৮০টি হাটবাজারের অবকাঠামো উন্নয়ন এবং ৩ হাজার কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ করা হবে।

পল্লী অবকাঠামো প্রকল্পটি ২০২০ সালের জুনে অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকা। বাস্তবায়নের সময়সীমা ছিল ওই বছরের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। প্রথম সংশোধনে ব্যয় সামান্য বাড়িয়ে ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা করা হয় এবং মেয়াদ বাড়ানো হয় ২০২৬ সালের জুন পর্যন্ত। দ্বিতীয় সংশোধনে ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন করা হয়।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার কায়সার কামালের সংসদে উষ্মা প্রকাশ

প্রকল্পের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, সারা দেশের গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নত করে কৃষি ও অকৃষি পণ্যের উৎপাদন ব্যয় কমানো, বাজারজাত সহজ করা এবং পল্লি অঞ্চলের মাথাপিছু আয় বাড়ানো। প্রত্যন্ত গ্রামকে নিকটবর্তী গ্রোথ সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা-জেলা সদরের সঙ্গে যুক্ত করা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান তৈরির কথাও বলা হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সক্ষমতা বাড়বে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক সম্প্রীতি জোরদারেও প্রকল্পগুলো ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সব মিলিয়ে সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং গ্রামীণ যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: আইনমন্ত্রী: আরেকটু হোমওয়ার্ক করে সংসদে আসলে ভালো হয়, কেন বললেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার!

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার!

ভাগ্নের বাড়ি থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার! মামা ও ভাগ্নে গ্রেফতার

এক হাজার পিস ইয়াবাসহ মামা ও ভাগ্নে গ্রেফতার

ভাগ্নের লুঙ্গির ভাঁজ থেকে ইয়াবা উদ্ধার, মামা-ভাগ্নে গ্রেফতার !


নড়াইল সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মামা ও ভাগ্নেকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার।
 
এরা হলেন-মুলদাইড় পশ্চিমপাড়ার রশিদ শেখের ছেলে ভাগ্নে আহাদ শেখ (৩৮) এবং নড়াইল পৌর এলাকার ভাটিয়া দক্ষিণপাড়ার সৈয়দ নওশের আলীর ছেলে মামা সৈয়দ সাজ্জাদ আলী (৪৯)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার বিকেলে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে সোমবার বেলা ১১টার দিকে মুলদাইড় পশ্চিমপাড়ার ভাগ্নে আহাদ শেখের দ্বিতলা পাকা বসতবাড়ি অভিযান চালানো হয়। ওই বাড়ির কাঠের কাবিনেট ফার্ণিচারসহ আহাদ শেখের লুঙ্গির কোচরের ভাঁজ থেকে অভিনব কায়দায় লুকানো পাঁচটি নীল রঙের প্যাকেটের মধ্যে ২০০ পিচ করে মোট এক হাজার পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  এছাড়া মাদকবিক্রির ৯৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা পরস্পর যোগসাজশে প্রায় দেড় বছর ধরে নড়াইলের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। আসামিরা সম্পর্কে মামা-ভাগ্নে। তাদের দু’জনের মাছের ঘের আছে। প্রায় দুই বছর কুয়েতে ছিলেন তারা। #
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগড়ে ক্লাস চলাকালে বজ্রপাতে ১৮ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


রামগড়ে ক্লাস চলাকালে বজ্রপাতে ১৮ জন আহত

খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রপাতে ১৭ শিক্ষার্থী এবং একজন শিক্ষক আহত হয়েছেন।

এটি ঘটেছে সোমবার (৯ নভেম্বর) বিকেলে। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আকতার জানিয়েছেন, বেলা সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের আঙিনায় একটি গাছের ওপর বজ্রপাত হয়। এতে আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় টিনশেড ভবনের পাশাপাশি দুটি শ্রেণিকক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দ ও আগুনের ফুলকির তাপে আতঙ্কিত হয়ে দুই শ্রেণির ১৭ শিক্ষার্থী আহত হন। এ ছাড়া চতুর্থ শ্রেণিতে পাঠদানরত শিক্ষক শাহনা আফরোজও অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার পরপরই আহত শিক্ষার্থী ও শিক্ষককে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক অন্তু বড়ুয়া জানিয়েছেন, বিকট শব্দের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে আতশবাজির ধোঁয়ায় বায়ুর মান 'মারাত্মক' পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


দিল্লিতে আতশবাজির ধোঁয়ায় বায়ুর মান

দীপাবলির আনন্দ উদযাপনের পরপরই ভারতের রাজধানী নয়াদিল্লি বিষাক্ত ধোঁয়া ও তীব্র শীতে আচ্ছন্ন হয়ে পড়েছে। উৎসবের রাতে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাপকভাবে আতশবাজি ফোটানোর ফলে শহরের বাতাসের মান আরও বেশি দূষিত হয়েছে।

এর ফলে, দিল্লির বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনক বা 'মারাত্মক' (Severe) পর্যায়ে পৌঁছেছে।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দীপাবলির পরের দিন সোমবার সকালে নয়াদিল্লির আকাশ ও বিস্তীর্ণ অঞ্চল ঘন ধোঁয়ায় ঢেকে যায়। শহরের একাধিক মনিটরিং স্টেশনের এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই (AQI) ৪০০-এর ঘর অতিক্রম করেছে। এর ফলে নয়াদিল্লি ও এর আশপাশের অঞ্চলের তিন কোটিরও বেশি বাসিন্দা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, দীপাবলির আতশবাজির ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, ধুলোবালি এবং আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির কারণে দিল্লির বায়ুস্তর বিষাক্ত রূপ ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জনস্বাস্থ্য সুরক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, স্কুলগুলোতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করাসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না: চিটাগাং চেম্বার সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না: চিটাগাং চেম্বার সভাপতি

চট্টগ্রাম, ৯ নভেম্বর, ২০২৬ : চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, মার্কেট বা শপিংমলের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করার জন্য নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনার আহ্বান জানানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, এর ফলে বিদ্যুতের চাহিদা পূরণ হবে এবং নেট মিটারিংয়ের মাধ্যমে আর্থিক লাভও অর্জন করা সম্ভব হবে। এই ব্যবস্থার ফলে নির্দিষ্ট সময়ে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না।

নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে আজ চেম্বার সভাপতি নগরের বিভিন্ন মার্কেট ও অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

মতবিনিময় সভায় মার্কেট ও শপিংমলগুলোর বিভিন্ন ব্যবসায়িক সমস্যা নিয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আলোচনা করেন।

চট্টগ্রামকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী হিসেবে গড়ে তুলতে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চেম্বার সভাপতি বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে তা সমাধানে চেম্বার কার্যকর ভূমিকা পালন করছে।

ব্যবসায়ীদের সমস্যা শোনার পর তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে চেম্বার সভাপতি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা দূরীকরণ এবং চট্টগ্রামের বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চেম্বার সব সময় ব্যবসায়ী সমাজের পাশে রয়েছে।

মার্কেট অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার সঙ্গে আলোচনা করে তা স্থায়ীভাবে সমাধান করা হবে বলে চেম্বার সভাপতি সবাইকে আশ্বস্ত করেন।

সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি এমএ ছালাম, পরিচালক মো. আফসার হাসান চৌধুরী (জসিম), আসাদ ইফতেখার, টেরিবাজার দোকান মালিক সমিতির সভাপতি এম এ মান্নান, ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির মনির হোসেন, তামাকুমণ্ডি লেইন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%