ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

পরিবেশ ও নাগরিক অধিকারকর্মীদের জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান


পরিবেশ ও নাগরিক অধিকারকর্মীদের জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান

জলবায়ু পরিবর্তনের জন্য যারা সবচেয়ে কম দায়ী, তারাই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও তাপপ্রবাহ মানুষের জীবন ও জীবিকার ওপর বিপর্যয় সৃষ্টি করছে। বাস্তুচ্যুতি, খাদ্য ও পানির নিরাপত্তাহীনতা, স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও মানসিক উৎকণ্ঠা বাড়ছে। এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও নাগরিক অধিকারকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) আয়োজনে ‘জলবায়ু পরিবর্তনজনিত ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি, অন্যায্যতা এবং উৎকণ্ঠা’ শীর্ষক জন-সংলাপে এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। পবার সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ সুমনের সঞ্চালনায় সংলাপে ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনটির কার্যকরী সভাপতি ডা. লেলিন চৌধুরী।

ধারণাপত্রে উল্লেখ করা হয়, জলবায়ু সংকটের প্রভাব শুধুমাত্র ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষি, মৎস্য, জীবিকা, নারীর নিরাপত্তা, জনস্বাস্থ্য ও শিক্ষার ওপরও এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে। বিশেষ করে বাস্তুচ্যুত মানুষ, নিম্ন আয়ের জনগণ, নারী, শিশু ও তরুণরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ ও জনগণের তুলনায় ক্ষতিগ্রস্ত দেশ ও মানুষের ওপর ক্ষতির বোঝা অনেক বেশি। দেশের অভ্যন্তরেও শহর-গ্রাম, ধনী-দরিদ্র এবং সুবিধাভোগী ও প্রান্তিক মানুষের মধ্যে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এ সংকট মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুন: অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত তরুণীর

সংলাপে নিরাপদ পানি আন্দোলনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, "নিরাপদ পানি কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি মানুষের মৌলিক অধিকার।" জলবায়ু পরিবর্তনের জন্য যারা বেশি দায়ী নয়, তাদের ওপর ক্ষতির বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই ন্যায়সংগত নয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস বলেন, "জলবায়ু ন্যায়বিচার, সমতা ও বৈষম্যহীনতার কথা বাস্তবে কার্যকর হচ্ছে না।" জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষ নানা সংকটে পড়ছে। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকেন্দ্রিক সাময়িক তৎপরতার পরিবর্তে সারা বছর কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সারওয়ার ইবনে সালাম জলবায়ু পরিবর্তনের সঙ্গে জনস্বাস্থ্যের গভীর সম্পর্ক তুলে ধরেন। তিনি জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, সাশ্রয়ী চিকিৎসা ও ওষুধ নিশ্চিত করা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং রোগ নজরদারি কার্যক্রম জোরদারের সুপারিশ করেন।

সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে।" ফলে জনগণ ঘরবাড়ি ছেড়ে শহরে আশ্রয় নিচ্ছে। তাই সুন্দরবন সুরক্ষার পাশাপাশি উপকূলের জীবন-জীবিকার উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: ৯ ঘণ্টার সমুদ্রযাত্রায় চরম ভোগান্তিতে পর্যটক, টেকনাফ থেকে জাহাজ চালানোর দাবী

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা)’র সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল বলেন, "জলবায়ু সংকটের প্রকৃত চিত্র ও তথ্য-উপাত্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।" পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ত করে সুসংগঠিত স্বেচ্ছাসেবী উদ্যোগ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

সংলাপে আরো বক্তৃতা করেন পবার সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, ডেল্টা ইকো ফাউন্ডেশনের শওকত হোসাইন খান, ত্রিবেনীর মো. নিজাম উদ্দিন, বারসিকের পরিচালক কামরুজ্জামান সাগর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান, আন্তর্জাতিক নজরুল গবেষণা কেন্দ্রের মহাসচিব রাশেদুল হাসান শেলী, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভী, গ্রিনফোর্সের সদস্য শাহনাজ আক্তার প্রমুখ।

সংলাপে আন্তর্জাতিক লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের অর্থ ক্ষতিগ্রস্ত দেশ ও জনগণের কাছে পৌঁছানো নিশ্চিত করা, জলবায়ু অভিযোজনকে অগ্রাধিকার দেওয়া, বন্যা-সহনশীল ঘরবাড়ি ও লবণাক্ততা-সহনশীল ফসলের প্রসার এবং জাতীয় জলবায়ু সুরক্ষা তহবিল গঠনের সুপারিশ করা হয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার অন্যতম নির্ধারক হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়। এ ছাড়া জলবায়ু পরিকল্পনা ও বাজেট প্রণয়ন এবং বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ গঠন এবং জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জাতীয় স্বাস্থ্যব্যবস্থা পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়।

আরও পড়ুন: সরাইলে বাল্কহেডের ধাক্কায় ৬৭০ বস্তা সারসহ ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি এক বিদ্যালয়ে নিজে গিয়ে দেখতে পান শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি এক বিদ্যালয়ে নিজে গিয়ে দেখতে পান শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ,

 

শেরপুর সদর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের মান যাচাই করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সোমবার (৯ নভেম্বর) চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নয়াপাড়া ও নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনের সময় নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার মাত্র ২০ শতাংশ দেখতে পান জেলা প্রশাসক। এত কম উপস্থিতিতে উদ্বেগ জানিয়ে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে ফেরাতে অভিভাবকদের সম্পৃক্ত করার পরামর্শ দেন শিক্ষকদের। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

অন্যদিকে চরশেরপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতির হার পাওয়া যায় ৮৪ শতাংশ। সেখানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন ফরিদা ইয়াসমিন। ইংরেজি ও গণিতে তাদের পারদর্শিতা যাচাই করেন।

এ সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে কিছুটা দুর্বলতা লক্ষ করেন তিনি। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয়টির তিনজন পিতৃহীন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ান জেলা প্রশাসক। পরিবারগুলোর জন্য চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার ব্যবস্থা করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে অর্থ তুলে দেন তিনি।

ফরিদা ইয়াসমিন বলেন, প্রাথমিক শিক্ষার মান বাড়ানো, শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকানো এবং সব শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। বিদ্যালয়ের পাঠদান ও পরিবেশের উন্নয়নে নিয়মিত পরিদর্শন এবং তদারকি চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%