০৪:২৪ পি.এম
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর মন্তব্য করেছেন যে, শিক্ষা, স্বাস্থ্য এবং যুবসমাজকে দুর্বল করতে পতিত সরকার পরিকল্পিতভাবে তরুণদের মাদকের দিকে ঠেলে দিয়ে গেছে।
শনিবার (৮ আগস্ট) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন
অর্থ উপদেষ্টা আরও বলেন, একটি দেশের উন্নয়নের জন্য শিক্ষিত, সুস্থ এবং কর্মক্ষম যুবসমাজ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিগত সময়ে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে দুর্বল করার পাশাপাশি তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়ার ফলে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষার মান-উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্ব দিতে হবে।
এছাড়া, রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত হবে না।
তাদের জ্ঞান, বিজ্ঞান, সৃজনশীলতা এবং শারীরিক-মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে হবে।
অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
আরও পড়ুন: বরিশালে হাজী বিরিয়ানিতে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের ও প্রতারণার অভিযোগ,খাবারের পরিমাণ ও মাংসের মান নিয়ে প্রশ্ন
এছাড়া, ২০২৫-২৬ অর্থবছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় পাংশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুুল বেঞ্চ, লাইট, ফ্যান, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন