ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন


পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন

নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী ঐশীকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা ও চাচা। বুধবার (২৮ অক্টোবর) তাঁরা এ ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরেন। ঐশীর চাচা মো. রুবায়েত খান শান্ত পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি।

লিখিত বক্তব্যে রুবায়েত খান শান্ত দাবি করেন, গত ২৫ অক্টোবর উপজেলার খালিশাপুর ইউনিয়নের বনপাড়া এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। তাঁর চাচাতো ভাই হাসিমের সঙ্গে স্ত্রীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলে তিনি উল্লেখ করেন।

শান্তর ভাষ্য অনুযায়ী, ওই দিন সকালে হাসিমের মেয়ে ঐশী অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে প্রথমে পূর্বধলা হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ঐশী বাড়িতে ফিরে আসে।

আরও পড়ুন: ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে সন্দ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তিনি দাবি করেন, ঐশীকে নিয়ে বাড়ি ফেরার পর তার মা ও নানুর সঙ্গে পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় তাঁকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাবা ও চাচা দাবি করেন, পারিবারিক বিরোধের ঘটনাকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তাঁরা অভিযোগের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদ্‌ঘাটনের আহ্বান জানান।

তবে এ ঘটনায় অভিযোগকারী পক্ষের বক্তব্য ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৫ এম


কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : মানবপাচার চক্রের সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে দুই বাংলাদেশি তরুণকে ৫ হাজার মার্কিন ডলারে বিক্রি ও নির্যাতনে জড়িত থাকার।

আজ সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, দুই তরুণকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হয় কম্বোডিয়ায়। পরে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং ৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে তাদের স্ক্যাম সেন্টারে বিক্রি করা হয়।

সেখানে তাদের জোরপূর্বক প্রতারণামূলক কাজে বাধ্য করা হতো। এসব অভিযোগের ভিত্তিতে দায়ের করা একটি মামলায় আজ সিআইডির একটি টিম রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতরা হলেন— গাজীপুরের পূবাইল থানার বড়দল গ্রামের মো. শাওন মোল্লা (২৩) এবং একই থানার নয়ানিপাড়া গ্রামের মো. সাকিব সরকার (২৬)।

এতে আরও বলা হয়, বিদেশে ভালো চাকরি ও সচ্ছল জীবনের আশায় ভুক্তভোগী দুই তরুণ মানবপাচার চক্রের প্রলোভনে পড়ে কম্বোডিয়ায় যান। বিদেশে পাঠানোর কথা বলে তাদের প্রত্যেকের পরিবারের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা করে নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরিবারের সদস্যরা আশা করেছিলেন, বিদেশে কাজ করে দুই তরুণ আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনবেন। কিন্তু কম্বোডিয়ায় পৌঁছানোর পর সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়।

কম্বোডিয়ায় পৌঁছানোর পরপরই তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। এরপর মানবপাচারকারীরা ৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে তাদের একটি স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়।

সেখানে তাদের জোর করে অনলাইনে প্রতারণামূলক কাজে নামানো হয়। কাজ করতে অস্বীকৃতি জানালে কিংবা সামান্য ভুল হলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা একাডেমিতে বৌদ্ধ ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৬ এম


বাংলা একাডেমিতে বৌদ্ধ ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : আজ বাংলা একাডেমিতে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্যের ঐতিহাসিক গুরুত্ব এবং এশীয় দেশগুলোর সঙ্গে এর আন্তঃসাংস্কৃতিক সংযোগ নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বুদ্ধিস্ট হেরিটেজ রিসার্চ ট্রাস্ট (বিবিএইচআরটি) একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য এবং এশিয়ায় আন্তঃসাংস্কৃতিক আদান-প্রদান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের শিজুওকা ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড কালচারের অধ্যাপক ইমেরিটাস শিমোসাওয়া তাকাশি। তিনি বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্যের সাংস্কৃতিক সম্পদ হিসেবে তাৎপর্য এবং এশিয়ার দেশগুলোর সঙ্গে এর সংযোগের বিষয়ে আলোকপাত করেন।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সবুজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি ভদন্ত সুনন্দ ভিক্ষু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউএলএবি) জেনারেল এডুকেশন বিভাগের প্রধান ও সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান।

নওমি বড়ুয়া ও এ্যালি মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া।

সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ দেবাশীষ বড়ুয়া।

এ সেমিনারে বৌদ্ধ ভিক্ষুসংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পণ্ডিত ও গবেষক, ঐতিহ্য বিশেষজ্ঞ, বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই: সাচিং প্রু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৬ এম


মাদক ও অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই: সাচিং প্রু

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু মন্তব্য করেছেন যে, তরুণ সমাজকে মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আজ বান্দরবানের থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত ‘থানচি মহিলা ফুটবল দলের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

মন্ত্রী আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনে তরুণদের পাশাপাশি নারী খেলোয়াড়রাও সুনাম অর্জন করছে। পার্বত্য চট্টগ্রামের নারী ক্রীড়াবিদরা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করছে।

তিনি উল্লেখ করেন, যদি স্কুল পর্যায় থেকে নিয়মিত ক্রীড়াচর্চার সুযোগ নিশ্চিত করা যায়, তাহলে নারী খেলোয়াড়দের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সম্প্রীতির মানসিকতা গড়ে উঠবে। এভাবে নারী ক্রীড়াবিদদের দক্ষতা বৃদ্ধি করে দেশের জন্য কৃতিত্ব অর্জনের পথ সুগম করতে হবে।

অনুষ্ঠানের সূচনায় থানচি মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। পরে মন্ত্রী বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী পর্ব শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার, জাতিসংঘের প্রতিবেদনে ভয়ংকর তথ্য!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৭ এম


বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার, জাতিসংঘের প্রতিবেদনে ভয়ংকর তথ্য!

জাতিসংঘ তদন্ত কমিশন বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার করার প্রমাণ পেয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যে এসব নাগরিকদের জোর করে যুদ্ধ চুক্তিতে সই করানো হচ্ছে। রাশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সামরিক চুক্তিতে সই করিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগও রয়েছে।

প্রতিবেদনে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলাকে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন দেশের নাগরিকদের চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের পাসপোর্ট কেড়ে নেয়া হয় এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার সুযোগও কেড়ে নেয়া হয়। রুশ ভাষায় লেখা সামরিক চুক্তিতে সই করতে বাধ্য করা হয় তাদের। জাতিসংঘের তদন্ত কমিশন জানায়, এসব নিয়োগ বিভিন্ন দেশে সক্রিয় এজেন্ট ও সংস্থার সঙ্গে সমন্বয় করে করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিয়োগের পর অনেককে সামান্য প্রশিক্ষণ দিয়ে, এমনকি প্রশিক্ষণ ছাড়াই, ইউক্রেনের যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয়। বিপজ্জনক দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের প্রাণহানি ঘটেছে, আবার অনেকে নিখোঁজ হয়ে গেছেন। কমিশন জানায়, বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের পাচার ও জোরপূর্বক রুশ বাহিনীতে নিয়োগের বিষয়ে তাদের কাছে শক্তিশালী প্রমাণ রয়েছে। প্রতিবেদনে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার ধারাবাহিক হামলার ভয়াবহ প্রভাবও তুলে ধরা হয়েছে।

কমিশন জানায়, বেসামরিক মানুষের জীবনযাত্রার জন্য অপরিহার্য জ্বালানি স্থাপনায় জেনেশুনে হামলা চালানো হয়েছে। তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে, এতে যুদ্ধাপরাধের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। একইসঙ্গে পাচারের শিকার ব্যক্তিদের রুশ বাহিনী থেকে অব্যাহতি দেয়ার আহ্বান জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%